০১.
বাঙলাদেশে মেয়েদের মধ্যে যারা কবিতা লিখতেন, লিখেন তাদের মধ্যে কেবল শামীম আজাদ, নাসিমা সুলতানা, তসলিমা নাসরিন(বেশ কিছু কবিতা ভালো, পুরুষবিদ্বেষীগুলি বাদ দিয়ে) এবং রোকসানা আফরিন-ই কবি। বাকি সকলে মহিলা-কবি।
আর কবি শব্দটির আগে কোনো শব্দযোগ (মহিলা-কবি, ইসলামি-কবি, আদিবাসী-কবি, গ্রামীণ-কবি, বিদ্রোহী-কবি ইত্যাদি) ঘটলে তাঁর কবিতা প্রকৃত প্রস্তাবে কবিতা হয়ে উঠলো কিনা সে বিষয়ে পর্যাপ্ত সন্দেহের অবকাশ থাকে।
ওপার বাঙলায় মন্দাক্রান্তা সেন এবং দেবারতির কথা মনে পড়ে।
০২.
"সকলেই কবি নয়, কেউ কেউ কবি" এই কথাটি যেমন মানি বা না মানি তারপরও সত্য; তেমনি সকলেই কবিতার পাঠক নয়, কেউ কেউ কবিতার পাঠক, এই কথাটিও সত্য। "কেউ কেউ" কবিতার পাঠকদের উদ্দেশ্যেই লিখছি, আমার কথাগুলি যে আবেগ থেকে নয়, সংশ্লিষ্ট কবিতার পাঠোত্তর স্বীকার করবেন; যদি আমার কথা মিথ্যা প্রতিপন্ন হয়, তাহলে আমার নামে মামলা ঠুকে দিন, মেনে নিবো।
০৩.
কবি মুজিব মেহদী আরো কয়েকজনের নাম বললেন। মনে হলো সুরাইয়া খানমকে নেয়া যায়। অলকানন্দিতা আরো পড়ে দেখি। তারপর।
০৪.
দেশের বাইরে আমি এমিলি ডিকিনসন, সিলভিয়া প্লাথ, গ্লোরিয়া গার্ভিজ, রসেল্লি রেটনারের বেশ কিছু কবিতা পড়েছি। অসাধারণ।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



