২৭ জানুয়ারি ২০০৪ এ তোমাদের জন্যে লেখা প্রেমের কবিতা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২৭০১০৪
যেদিন তুমি প্রথমরৌদ্রের তলে আমার চোখের ভিতর তাকিয়ে বিস্ময়ে থ
দেখলে আমার দুইটিচোখ হয়ে আছে অশোকের বন
এর আগের রাতে জেনো
আমার সহবাস ছিলো দূরআকাশের একটিমাত্রতারার সাথে
নাম অরুন্ধতী
তারাটি জেনো একদিন অগ্নিতেও ভুলে নি
আমার সুখের ভিতর তখন শেষরাত্রির ভয়ানক অসুখ
আমার করতলে তখন সুন্দর অগ্নি জ্বলে
আমার পাঁজরের বনে তখন দাবানল
ক্লান্তি যেমন সুখের উত্তরাধিকার
ক্লান্তির উত্তরাধিকার বহ্নিমানচিতা
তারাটি আমার চোখের ভিতর আগুন ঢেলে
আমার দুইটিচোখে অশোক জ্বেলে দিয়ে ফিরে গেলো
একজন একদিন আমাকে একটিঅশোকগাছের সাথে তুলনা করেছিলো
তারাটি তেমনই ভেবে উড়ে গেলো দূরে আশয্যানদীচর আমাকে ফেলে
বোটানিতে আমার পাশে হাঁটতে হাঁটতে একজন বলেছিলো
অশোকগাছের বাইরেটা বিধ্বস্ত কেমন যেনো ঠিক তোমারই মতো ইত্যাদি
সে বুঝিয়েছিলো গাছটির ভিতরে একটিদীর্ঘনদী আছে রঙের নদী
নদীর কথা থাক
রাত্রির গল্পই বলি আবার
তখন তারাটি ফেরারিবৃষ্টিপাত
আমার চোখে ভাসছিলো তোমার মুখ
আমার চোখে তখন তুমি
তুমি হুডখোলারিকশায়
তোমার চুল উড়ছে এলোমেলোহাওয়ায়
তুমি তখন হলুদজামার খাপে লুকিয়ে রেখেছো সমুদ্র আর রোদের শৃঙ্গার
তুমি তখন তিমিরাহত অনিন্দ্য
তুমি তখন নির্ঝরগায়ত্রী অবিরাম বেজে যাচ্ছো বাদামিপাতার মর্মরে
তুমি তখন হাসছিলে ঝরাপাতাদের সাথে
তুমি ভাসমানমৃত্যুর সহোদরবোন তখন
তুমি তখন কাঁদছো নীরবে
তোমার আস্তিনে শিশির ফুটে আছে গোপনকান্নার জল
কখনো দুখস্বপ্ন দেখে আমাকে লিখছো প্রথমচিঠি
কখনোবা কিশোরপ্রেমিকের হাত ধরে পালিয়ে গেছো যেকোনোপাহাড়ে
লুকিয়ে আছো অসূর্যম্পশ্যানবীনবালিকারতিঘুম
মেঘদূত এসে তোমার কানে কানে বলে গেছে আমার কথা
তুমি তখন আমার সমুখে রয়েছো দাঁড়িয়ে
বিস্ময়ে তুমি থ
দেখছো আমার দুইটিচোখ হয়ে আছে অশোকের বন
আর আমি তোমাকে শোনালাম ওইপুষ্পের ইতিহাস
দিন শেষ হয়ে আসে
উত্তরের বাতাসে লেগেছে রঙ
একটিঅমানিশার পর গাছে গাছে নামবে পাতা আর ফুলের ভয়ালমিছিল
তখনও কি তুমি রামধনুযাতনায় থরথর
তখনও কি তুমি অনেকঘুমের আশে বন্দনারত লেবুপাতারোদ
তবে আমার কিছুই করার নেই
চোখের দিব্যি আমি কবিতায় একদিনও করি নি ছল
যদি মিথ্যে ভাবো তোমার চোখে ছিলো না একদিনও সমুদ্রের জল
৫টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।