somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুবাদ: সিলভিয়া প্লাথ এর Mad girl’s love song

১২ ই আগস্ট, ২০০৯ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলভিয়া প্লাথ:

জন্ম: ১৯৩২ সনের ২৭ অক্টোবর, বোস্টনে। তার মধ্যে ছিলো আত্মহত্যা প্রবণতা। তিনি ছোটোবেলা থেকে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন। তার ব্যক্তিগত জীবনেও নানা জটিলতা ও যন্ত্রণা ছিলো। ফলত তার তিরিশবছর বয়সে লন্ডনে তার ঘরে বাচ্চাদের খাইয়ে-দাইয়ে ঘুম পাড়িয়ে রান্নাঘরে ঢুকেন, দরজা বন্ধ করেন। এবং গ্যাসের সিলিন্ডার খুলে রেখে যেনো বা তার মধ্যে নাক ডুবিয়ে দেন। তারপর.. । দিনটি ছিলো ১৯৬৩ সনের ১১ ফেব্রুয়ারি।


অনুবাদ:
উন্মাদিনীর প্রণয়গীত

আমি চোখ বুজলেই পৃথিবীতে মৃত্যু নামে;
আমি চোখ মেললেই ফিরে পায় প্রাণ।
(হয়তো আমার মাথার ভিতরেই তোমার বিস্তার।)

তারাগুলি নেচে যায় ঝিকিমিকি ঝিকিমিকি,
স্বেচ্ছাচারি আঁধার হুড়মুড় ঢুকে পড়ে ঘরে:
আমি চোখ বুজলেই পৃথিবীতে মৃত্যু নামে।

স্বপ্নে দেখি আবেশে বিবশ করলে আমাকে শয্যাময়
গাইলে চন্দ্রগান, করে দিলে পাগল চুম্বনে চুম্বনে।
(হয়তো আমার মাথার ভিতরেই তোমার বিস্তার।)

ঈশ্বর পলাতক আকাশ থেকে, রৌরব নিভু নিভু:
দেবতা এবং অসুরগণ প্রস্থান করো:
আমি চোখ বুজলেই পৃথিবীতে মৃত্যু নামে।

আমি পথ চেয়েছিলাম তুমি ফিরবে ভেবে,
বুড়িয়ে গেলাম আর তোমার নামই ভুলে গেলাম।
(হয়তো আমার মাথার ভিতরেই তোমার বিস্তার।)

যদি ভালোবাসতাম ওই সুদূরের কোনো পাখিকে;
সেও বারোমাসে অন্তত একবার ফিরে ফিরে আসতো।
আমি চোখ বুজলেই পৃথিবীতে মৃত্যু নামে।
(হয়তো আমার মাথার ভিতরেই তোমার বিস্তার।)


-------------------------------------------------------------------------

মূল:
Mad girl’s love song

I shut my eyes and all the world drops dead;
I lift my lids and all is born again.
(I think I made you up inside my head.)

The stars go waltzing out in blue and red,
And arbitrary blackness gallops in:
I shut my eyes and all the world drops dead.

I dreamed that you bewitched me into bed
And sung me moon-struck, kissed me quite insane.
(I think I made you up inside my head.)

God topples from the sky, hell's fires fade:
Exit seraphim and Satan's men:
I shut my eyes and all the world drops dead.

I fancied you'd return the way you said,
But I grow old and I forget your name.
(I think I made you up inside my head.)

I should have loved a thunderbird instead;
At least when spring comes they roar back again.
I shut my eyes and all the world drops dead.
(I think I made you up inside my head.)
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০
৩৩টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×