ডুবোজ্বর

তারা রক্তের রঙ পাল্টে ধুয়ে দিচ্ছে স্বপ্নের বর্জ্য
১৬ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৩
তারা বললো আমাকে পাওয়া গিয়েছিলো হরিণের চোখের ভিতর, ভয়ার্ত। জ্যোতিশ্চক্র শুদ্ধতায় উপড়ে আসে শীত। খুব দ্রুত এবং খামারের পাশের খড়ের গাদায় কাঁপন। সৌকর্যের অবিদ্য পানশালা। তারা এসেছিলো। তারা এসেছিলো জ্বরের ঘনক। আর আমি দণ্ডায়মান ভূমির সরোজ, কখনো পদ্মপাতায় টলোমল।
কেউ গোর ভাঙছে, ঘুম ছিঁড়ছে কিংবা অন্ধকারে চুষে খাচ্ছে আপন...
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৪২বার পঠিত
জেনেছি গহ্বরের মানে ও একটি
১৬ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৯
জেনেছি গহ্বরের মানে ও একটি
১৬১২১০
কখনো আমরা সবাই গিয়েছিলাম
সবাই ফিরেছিলো
আমি থেকে গিয়েছিলাম
সে এক তীব্র সুড়ঙ্গপথ ছিলো
শৈশব উড়িয়ে ফিরতে গিয়ে শাখাগহ্বর...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৬বার পঠিত
আমি অশরীরী সবকিছু জেনে ড্রয়ারে লুকিয়ে রেখেছি খাম
০৭ ই আগস্ট, ২০১০ রাত ১:০৭
০৭০৮১০
রাত বারোটা উনচল্লিশ
জীবন্ত বলতে এইঘরে আমি আর সিলিংফ্যান চক্রমন
ছয়তলার গ্রিলে তেলাপোকা গন্ধ রেখে উড়ে গেছে
কাল তার গায়ে কদমফুল গন্ধ ছিলো আশ্চর্য
আমি ক্ষুধার মুখে হাতের আঙুল রেখে পাশ ফিরি
লোকালয় আছে নিঝুম হরিহর পাতাল...
- ৫৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫১বার পঠিত
পাহাড়েই আটকে গেছে সবুজ তৃষ্ণাসকল
০৫ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৩
চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে
-- রবীন্দ্রনাথ ঠাকুর।
০৫০৮১০
পাহাড়ে গিয়েছিলাম
একটি সঙ্গীত ছিঁড়ে নেমে পড়েছিলো তাল
যন্ত্রণার খানিক পরে ফেরা...
- ২৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১২বার পঠিত
ধরাশায়ী হবে বলে রাতখেকো জোছনায় সে আসে
২৮ শে জুলাই, ২০১০ রাত ১:২০
২৮০৭১০
ধরাশায়ী হবে বলে রাতখেকো জোছনায় সে আসে
বুকে হাত বেঁধে দাঁড়ায় আপাদগ্রীবা আশঙ্ক
মাছিদের ভিড়ে হারিয়ে যাওয়া পতঙ্গ জেনেছে তাকে
কবন্ধের স্মৃতি প্রতারক খিলানে ভুল নক্শার খাঁজ...
- ৩৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৬০বার পঠিত
তুমি কিছু জানতে না রূপজীবার গোপনগোলাপ
২৪ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩২
২৪০৭১০
তুমি কেবল একটি ফুল ছাতের টবে হাপুস বর্ষায়
আমি তোমার মুখে সাবলিল ঠেসে ধরি জান্তব নগর
তোমার পাঁচটি পাপড়ি এলোমেলো করি
ওই যে ভিনদেশী পতাকা উড়ে কালো কালো
ওই যে ইজিপশিয়ান পারফিউম গোপন বাকশে...
- ৪৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৮৬বার পঠিত
we've to make an other sky
১৭ ই জুলাই, ২০১০ রাত ৩:০৭
১৭০৭১০
we're going to the slaughter camp
সরাইখানা ভেবে ভুল করেছি
চানাচুরের স্বাদ জিবে নুয়ে পড়েছি নয়মাইল
আমাদের পদভারে বন্দরের হল্লা
we've got a red ship made by air
how far we've to go...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২০বার পঠিত
কে এঁকে দেয় আকুপাঙ্চার
০৬ ই জুলাই, ২০১০ রাত ১:৩৯
০৬০৭১০
কে এঁকে দিয়েছিলো
ঘাড়ের দুইইঞ্চি নিচে আকুপাঙ্চার
এখন আল্ট্রামেরিন উড়ে যাচ্ছে উল্কি
নিঃশ্বাসের অমরতা
কে এঁকে দেয় হেমন্ত...
- ৪৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১০১বার পঠিত
ভয়ানক নৈসঙ্গের ভিতর পাওয়া কাব্যগুলি-২
২৫ শে জুন, ২০১০ রাত ২:০১
ভূমিকা:
এমন হয় কখনো। সেদিনো আমাকে ভয়ানক নৈসঙ্গ পেয়ে বসেছিলো। ইচ্ছে হচ্ছিলো ঘরের দেয়াল বুকে চেপে ধরি। সম্ভব হলো না। ঘোর এলো। নিজেকে পেলাম কোথাও কোনো মরুভূমির ভিতর। কবিতা লুকিয়ে ছিলো কোথাও। সহসা তাকে পেলাম। আমার প্রাণ এবং নৈসঙ্গ নিঃশব্দে তার কাছে সঁপে দিলাম।
সেদিন ছিলো ৩. মার্চ,২০১০। সকাল ১০ টা...
- ৮৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৪৭বার পঠিত
গের্নিকার রেখায় ধসে প্রতিবন্ধী বালিকার কৌমার্য
২২ শে জুন, ২০১০ রাত ১০:২৯
২২০৬১০
রামধনুর ভিতর আটকে গেছে আষাঢ়ের মেঘ
আটকে গেছে সি আর বি ব্লকের উচা দুইটা দালান
সিগন্যাল টাওয়ার আর জনাকয়েক কাক
বালিকাকাব্য এখনো ফুটপাথে আতুর নাভীশ্বাস
তার স্মৃতি ক্ষতচিহ্নের
তুমি যদি রাঙাতে চাও দেহাতি হাতের শিরা...
- ৫৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৯১বার পঠিত




