ছেলেটার গল্প .............
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
[মাথায় কোন আইডিয়া নাই। তাই এই গল্পটাকে আমি আমার বিভিন্ন গল্প, অন্যের ধার করা স্টাটাস, নাটকের ডায়লগ - সবকিছু নিয়ে একটা জগাখিচুরি বানানোর চেষ্টা করছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ............... ]
ছেলেটি তখন ছোট্ট ছিলো। স্কুলে যাবার ধুলো-ভর্তি মেঠো পথ, হাতে নাটাই। নাটাই-এর সুতো ছুঁয়ে আকাশে উড়ছে লাল-নীল সব ঘুড়ি। বইপত্র হাতে স্কুলে যেতে যেতে থমকে দাঁড়ানো ছেলেটি অবাক ভাবলো, "আচ্ছা, ঘুড়িগুলো কি আকাশ ছুঁয়েছে নাকি? আচ্ছা, কেটে যাওয়া ঘুড়িগুলো সব কোথায় যায়?" স্কুল আকাশে উঠলো, বই-পত্র সব মাঠেই পড়ে রইলো ..... আর ছেলেটা সারা দুপুর ছুটে বেড়ালো কেটে যাওয়া এক নীল ঘুড়ির পিছনে, আকাশ ছুঁয়ে দেখবে বলে। ছেলেটার যে আকাশ ছোঁয়ার সাধ।
ছেলেটি ধীরে ধীরে বড় হলো। সবার মতো তার জীবনেও ভালো-লাগা এলো। একটা মেয়ের প্রেমেও পড়লো। মেয়েটাকে ভালোলাগার কথা বলার চেষ্টা করলো। কিন্তু বলি বলি করে আর বলা হয়ে উঠলো না। একদিন ছেলেটা বাসায় শুয়ে শুয়ে আকাশ দেখছে। কি যেন মনে করে সে কাগজ-কলম হাতে নিলো। তারপর লিখে ফেললো কিছু কথা -
"খুব ভোরে উঠে যাই। নগ্ন পায়ে নি:শব্দে নামি পথে। তোমার জানালা ছুঁয়ে ফিরে আসি আমি ঘুমন্ত লোকালয়ে। তুমি আজ-ও কেন দাঁড়িয়ে থাকো আমার পথের মাঝে? আমি স্বপ্ন দেখবো বলে? তুমি সরে দাঁড়াও। আমি দাঁড়িয়ে থাকি ঝড়ের মাঝে সরে দাঁড়াবার সব ডাক তুচ্ছ করে, যেন করতে পারি তোমায় সব স্বপ্ন সমর্পন। আমায় হয়তো চেনো, নগ্ন পায়ে হারানো, উন্মাদ একটা ছেলে।"
তারপর ছেলেটা বিছানার নিচে রেখে দিলো মেয়েটার কাছে লেখা আর একটা চিঠি। ছেলেটা মনে মনে বললো, "তুমি দেখো, একদিন ঠিকই আমি আমার লেখা সব চিঠিগুলো তোমার কাছে পৌঁছিয়ে দিবো।" এরপর ছেলেটা আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে গেলো।
কল্পনাবিলাসী ছেলেটা স্বপ্ন দেখে। একটু-আধটু কবিতাও লেখে। তার কবিতা জুড়ে থাকে শুধু সেই মেয়েটি। আজও ছেলেটা একটা ছোট্ট কবিতা লিখলো,
"ভাবছি আমি হঠাৎ তুমি
আমার কাছে এসে,
অনেক কথা বলছো আমায়
অনেক ভালবেসে।
বলছো তুমি আমায় তোমার,
অনেক মনে পড়ে,
পাও যে কতো ব্যাথা আমায়
রাখতে অগোচরে।
শুনে আমার প্রাণ ভরে যায়
অগাধ সুখে ভাসি,
এখন আমি প্রায়-ই এমন,
কল্পে পরবাসী"
অনেক বছর পার হয়েছে। বদলে গেছে ছেলেটার জীবন। দূরত্ব বেড়েছে ছেলেটার আর মেয়েটার মাঝে। বদলায়নি ছেলেটার স্বপ্ন দেখা, কবিতা লেখা। বদলায়নি আকাশ ছুঁয়ে দেখার ইচ্ছাটাও। ছেলেটা ভাবে, "আচ্ছা, তার কি আমার কথা মনে পড়ে না। আমার জন্য সে কি কোন চিঠি লিখে না।"
মেয়েটা চিঠি লিখে কি না তা আমার জানা নেই, তবে এটুকু জানি যে ছেলেটা আজও ভাবে, "মেঘ-পিয়নের হয়তো মন খারাপ। তাই সে আমার জন্য কোন চিঠি নিয়ে আসে না।"
৯টি মন্তব্য ৮টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।