ছোট ছোট বিক্ষিপ্ত কল্পনার রাজ্যে আমরা প্রায়ই ইতস্ততভাবে খালি পায়ে ঘুরে বেড়াই ....... নগ্নপায়ে ভবঘুরের মতো কিছু নষ্টালজিক অতীতে হেঁটে বেড়াতে বেড়াতে আমরা প্রায় সময়ই বর্তমান থেকে অনেক দূরে সরে যাই ....... তখন চাইলেও আর মনে করতে পারি না আমরা কোথায় আমাদের বাস্তবতার জুতোজোড়াকে ফেলে এসেছি ......
আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু গল্প আছে, দুঃখ-সুখের গল্প, বিষণ্ণতার গল্প, পাওয়া না-পাওয়ার গল্প, অথবা কোন কিছু পেয়েও হারিয়ে ফেলার গল্প ...... আমরা কেউ কেউ সে গল্পগুলো কালো মলাটের ডায়েরীর মাঝে লিখে ফেলি ....... কিন্তু প্রায় সময়ই সে গল্পগুলো সবার অজানাই থেকে যায়, যা কোনদিন পৃথিবীতে আলোর মুখ দেখতে পায় না ........
........ আচ্ছা, প্রকৃতি কি মানুষের কথা শুনতে পায় ....... আচ্ছা, বৃষ্টিবিলাসী আমাদের গল্পগুলো যদি বৃষ্টি শুনতে পেত, তবে কেমন হতো ........
এই সব দুঃখ-সুখের ছোট ছোট গল্পগুলোকে নিয়ে বাংলাদেশে বানানো হচ্ছে সিকুয়েন্সিয়াল শর্টফিল্ম সিরিজ "RAINS" ....... এতোদিন ধরে বৃষ্টিকে শুনানো গল্পগুলো এখন সবাই শুনতে পাবে ........ সম্পূর্ণ ইংরেজিতে বানানো হলেও টিম মেম্বার আমরা সবাই বাংলাদেশী, গর্বিতভাবে স্টোরি ও স্ক্রিপ্টিং এর দায়িত্বে আছি আমি ....... নিচের ভিডিওটা দেখে ফেলেন তাহলে ....... কেমন লাগে বলতে ভুলবেন না কিন্তু ........ আপনাদের ভালোলাগাটাই আমাদের সার্থকতা ........
*** ভিডিও ট্রেইলার ***

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



