*************************************
আকাশটা আজ ছদ্মবেশে আমার কাছে এলো,
দুহাত ভরে আমার সাধের অশ্রু নিয়ে গেলো,
সেই অশ্রু মাঝে একটা নীল জোনাক পোকার বাস,
যেথায় আমি রেখেছি আমার গোপন দীর্ঘশ্বাস।
ও আকাশ তুমি অশ্রু নাও, নিওনা জোনাক পোকা,
সেথায় আমার লুকিয়ে আছে, সকল নীরব কথা,
ও জোনাকী আজ তোমার ঐ নীল আলোটা জ্বালো,
খুঁজে নেব ঠিকই তোমায় মুছতে মনের কালো।
*************************************
*************************************
হাঁটছি আমি অন্তবিহীন, তোমার হাতটি ধরে,
বাসছি আমি তোমায় ভালো, আমার স্বপ্নঘরে,
আজ শুধু নেই তুমি, আছে তোমার ছায়া,
তাতেই আমি স্বপ্ন বুনি, জড়িয়ে মনের মায়া।
দেখছি তোমায় লুকিয়ে আজ, তোমার আড়ালে,
হচ্ছে ভয় পাবো কি না, আজ হাতটা বাড়ালে,
হাতটা আমার ধরো এবার, ঝড় বুঝি ঐ এলো,
আজ আমার স্বপ্ন-মাঝে, একটু বাসো ভালো।
*************************************

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



