মাঝে মাঝে হিন্দি মুভি দেখতে কিন্তু তেমন খারাপ লাগার কথা না। আমার কিন্তু ভালই লাগে। কিন্তু আমার আবার প্রথাগত হিন্দি মুভি ভাল লাগে না। হিন্দি একটু অন্য ক্যাটাগরীর ‘ড্রামা’ মুভিগুলো কিন্তু আমার কঠিন লাগে। তো আমি এখন আমার ব্লগার বন্ধুদের সাথে এরকম ৫টি মুভি শেয়ার করবো। মুভিগুলো দেখবেন। আশা করি ভালই লাগবে।
১. Maqbool
অসাধারণ একটি মুভি। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে মুভিটির কাহিনী। কিন্তু পরিচালক সম্পূর্ণ কাহিনী সাজিয়েছেন নিজের মতো করে এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। অভিনয়, পরিচালনা, সিনেমাটোগ্রাফী, মিউজিক কোন বিষয়ে এই মুভির প্রশংসা করবো বুঝতে পারছি না। ইরফান খান, পঙ্কজ কাপুর, টাবু, ওম পুরী, নাসিরউদ্দিন শাহ্ একজন আরেকজনের সাথে পাল্লা দিয়ে অসাধারণ অভিনয় করে গেছেন।
২. Siddharth The Prisoner
খুব ভালো একটি মুভি। রজত কাপুর এই মুভিতে অসাধারণ অভিনয় করেছেন। একজন নিবার্সিত লেখক, একজন সাইবার ক্যাফে ব্যবসায়ী ও একটি গ্যাংস্টার বা ‘ভাই’ লোকদের নিয়ে এর কাহিনী। টানটান উত্তেজনায় ভরপুর মুভিটি একবার দেখা শুরু করলে না শেষ করে কেউ উঠতেই পারবেন না।
৩. Black Friday
১৯৯৩ সালের মুম্বাই শহরের ভয়ংকর বোমা হামলার সত্য ঘটনা নিয়ে মুভিটির কাহিনী। পুরো মুভিটিতে মুম্বাই হামলার প্লট, প্ল্যানিং এবং কে কে জড়িত ছিল? তা দেখানো হয়েছে। এই মুভিটিকে অনেকদিন সেন্সর বোর্ড আটকে রেখেছিলো। কিন্তু সকল বাধা অতিক্রম করে মুভিটি মুক্তি পায়। মুম্বাই হামলা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা এই মুভিটি দেখলেই সকলের কাটবে আশা করি।
৪. Bombay
মুভিটিকে হিন্দি চলচিত্রের একটি সেরা মুভি হিসেবে অ্যাখ্যায়িত করা হয়। এর পরিচালক হলেন মনিরত্নম এবং এই মুভিটি দিয়েই হিন্দি চলচ্চিত্রে কিংবদন্তি এ.আর.রাহমান এর জনপ্রিয়তার শুরু। একজন হিন্দু যুবক ও মুসলিম মেয়ের প্রেম এবং ভারতের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে মুভিটির কাহিনী। এককথায় অসাধারণ একটি মুভি। আপনাদের অবশ্যই ভালো লাগবে।
৫. 3 Deewarein
আরেকটি অসাধারণ মুভি। জুহি চাওলা, নাসিরউদ্দিন শাহ, জ্যাকি শ্রুফ, নাগেশ কুকুনুর অভিনীত এই মুভিটির কাহিনী জেলে থাকা ৩জন খুনীর একজন মহিলা আইনজীবির কাছে তাদের করা খুনের জন্য কনফেশন করা নিয়ে। কিন্তু ৩জন খুনের ঘটনা শুনে আইনজীবির কাছে কিছু একটা খটকা লাগে। সেই খটকা দূর হয় মুভিটির শেষে এসে। ছবিটির ক্লাইমেক্সে এসে পরিচালক সবাইকে যে ধাক্কা দেন তা অসাধারণ। ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



