somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ বাংলাদেশে ভিনগ্রহবাসী!! সত্য না মিথ্যা জানি না

০৬ ই নভেম্বর, ২০১১ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রথমদিকের একটি পোষ্টের রিপোষ্ট। এই ঘটনাটির সত্যতা নিয়ে আসলে খুব আগ্রহে আছি। কেউ কি বলতেন পারবেন এর সত্যতা নিয়ে??আমার পরিচিত ২জন মুরুব্বী বলেছে ১৯৭৬-১৯৮০সালের মাঝে বাংলাদেশে মহাকাশের একটি ঘটনা কেন জানি মনে পড়ছে। বয়স্ক মানুষ এর বেশী কিছু মনে করতে পারছেন না। এখন কে জানে আমি কি জিজ্ঞাসা করেছি আর উনারা কিসের জবাব দিয়েছেন?? আপনারা কেউ জানেন নাকি ???

ঘটনাটি আমি একটি বইয়ে পড়েছিলাম। নাম মনে করতে পারছি না, কিন্তু সেবা থেকে বের হয়েছিলো এটা শিওর। ঘটনাটি হুবহু মনে আছে কারণ আমি এটি খাতায় লিখে রেখেছিলাম।

**১৯৭৯ সালের ১১ই জুলাই দিনাজপুর জেলার ইসলামপুরে কিছু অদ্ভূত ঘটনা ঘটেছিলো। রাত তখন পৌনে ১০টা। ইসলামপুর শহরের অনেক লোক তখন সরকারী খামারের দিকে দ্রুতগতিতে একটি অগ্নিগোলক যেতে দেখলো। ভয়ে অনেকে তখন বাসার ভিতর আশ্রয় নেয়। অন্যরা দেখল, স্টেট ফার্ম হাই স্কুলের উপরে গিয়ে গোলকটি থামে। তারপর হঠাৎ করেই সেটি আকাশের দিকে চলে যায়। পরদিন সবাই এসে দেখতে পায় স্কুলঘরটির টিনের চাল সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে, ফেটে গেছে এর দেয়াল। ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। ফায়ার স্টেশনের ইন চার্জ এস কে সেন পযর্ন্ত এই ঘটনা দেখে গেছেন। এই ঘটনানিটি সম্পর্কে কিছু স্হানীয় মানুষের অভিজ্ঞতার বর্ণনা নিম্নে দেয়া হলো.............

১. যুবক দেবেন ঘোষ সেই সময় দোকান বন্ধ করার কথা ভাবছিলো। এমন সময় জোর বাতাস উঠার শব্দ হলো। আকাশের দিকে তাকাতেই তিনি উত্তর-পুব দিক থেকে এসে ভীষণ বেগে একটি অগ্নিগোলক দক্ষিণ-পশ্চিম দিকে চলে যেতে দেখেছিলেন।
২. আলো জ্বেলে স্কুলের ভিতর কাজ করছিলো ৩জন মিস্ত্রী। তারা বললো হঠাৎ করে অনেক মানুষের চেঁচামেচি শুরু হলো এবং সাথে সাথে তাদের ঘরটি ভয়ঙ্করভাবে দুলে উঠে।
৩. স্কুলের পাশেই বোর্ডিং হাউসে ৭জন ছাত্র খাওয়াদাওয়া শেষ করে গল্প করছিলো। হঠাৎ জোরে বাতাস আসে। পরমুহূর্তে পুরো ঘরটি সাংঘাতিকভাবে দুলে উঠে।
৪. খোলা জানালা দিয়ে দূর থেকে সেই অগ্নিগোলকটির দিকে ২মিনিট তাকিয়ে ছিলো ১০ম শ্রেণীর ছাত্র মাহবুব হাসান। সে নিজেও অবাক হয়ে যায়।

এখন কথা হলো জিনিসটি কি ছিলো ? আমাদের পৃথিবীর পরিচিত কোন উড়োজাহাজ যে সে বিষয়ে সবাই একমত। তাহলে কি এটি কোন ভিনগ্রহের উড়োজাহাজ !! হওয়াটা কিন্তু অস্বাভাবিক না। কারণ এতগুলো সহজ সরল মানুষ এবং সরকারী কর্মকর্তারা তো অকারণে মিথ্যে বলবেনা।

কিন্তু আসল কথা হলো ঘটনাটির কোন প্রমান আমার কাছে নেই। ঘটনাটি সত্য হলে আমি খুশি। অন্তত আমাদের গরীব দেশেও ওনারা টহল দিয়ে গেছেন।


সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×