কবি নজরুল আর রবীন্দ্রনাথ এই দুইজনের মধ্যে তুলনা করতে বললে আমি এক নাম্বারে নজরুলকেই রাখবো। তবে রবীন্দ্রনাথকে দুই নাম্বারে নয়। মাঝখানে আরো কয়েকজনকে রাখার পরই রবী ঠাকুরের স্থান হবে।
ভাবছেন কেন আমি এত ব্যবধান টানছি? ভাবছেন রবীন্দ্রনাথ নোবেল পাওয়া কবি, বিশ্বকবি উপাধী প্রাপ্ত কবি, দুই বাংলা ছাড়িয়ে বিদেশে পর্যন্ত তার হাজারো ভক্তকুল, তাকে প্রথম না করে আমি কবি নজরুলকেই কেন প্রথম করলাম?
নজরুলের জন্ম, বেড়ে উঠা ও মৃত্যু- নজরুলের পুরো সময়টুকুই এক যুদ্ধ, এক সংগ্রাম। আজন্মকাল লড়তে থাকা এই যোদ্ধা কখনও জীবিকার জন্য, কখনও দেশের জন্য, কখনও সাম্যের জন্য, কখনও অসহায় মানুষের জন্য, কখনও নিজের রোগের বিরুদ্ধেই লড়াই করে গেছেন। আজন্ম হার না মানা এই কবি কখনও কারও রক্তচক্ষুকে ভয় করেননি। শাষকের জিঞ্জির ভেংগে আজীবন গেয়ে গেছেন মানবতার গান, বিদ্রোহের গান, সাম্যের গান, ইশ্বরের গান, প্রেমের গান, বিরহের গান।
এক যুদ্ধবাজ কবি, অভাব অনটনে পুরোটা জীবন কাটিয়ে দেয়া এক প্রকৃত মানুষ।
নজরুলের সাথে তুলনায় কোথায় রবীন্দ্রনাথ? বড়লোকের বাড়ির ছেলে। পুরোদস্তুর পড়ালেখা জানা কবি। আরামে আয়েসে ঘুরে বেড়িয়ে যিনি কবিতা লিখতেন তিনি কিভাবে বুঝবেন হাজারো মানুষের বেদনা।? তিনি কিভাবে বুঝবেন একজন মানুষ ঠিক কি পরিস্থিতিতে রুটি বানানোর চাকরি করে। তিনি কিভাবে বুঝবেন কবিতা লেখার দায়ে জেল খাটার অবনর্নীয় কষ্ট ও ৪০ দিন অনশনে থাকার যন্ত্রনা?
এখানেই কবি নজরুল আর রবীন্দ্রনাথের পাথর্ক্যে।
অনেক সংক্ষেপেই লিখলাম। পাথর্ক্যে লিখতে গেলে পুরো এক সপ্তাহ লিখেও শেষ করা যাবেনা।
নিচের একটা উদাহরণ দেখেন >>
============
আমার মাথা নত করে দাও হে তোমার
চরনধুলার তলে ।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে ।
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলই করি অপমান,
আপনারে শুঘূ ঘেরি়য়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে ।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে ।
=================
রবীন্দ্রনাথের উপরের কবিতাটির জবাবেই নজরুল লিখেছিলেন
------------------->
বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারী' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর!
বল বীর-
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি'
ভূলোক দ্যূলোক গোলোক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর-
আমি চির-উন্নত শির!
--------====---------
আপনাদের মতামত কী?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


