বৃষ্টির ছবি এঁকেছি।
আমি রোদে পুড়ে,
ঘুড়ে ঘুড়ে অনেক কেঁদেছি।
আমার আকাশকুশুম স্বপ্ন দেখার খেলা থামেনি,
শুধু তুমি চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখিছি।
চারটে দেয়াল মানেই নয় তো ঘর,
নিজের ঘরেও অনেক মানুষ পর।
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে।
ঝাপসা চোখে দেখা এই শহর।
আমি অনেক ভেঙে-চুরে,
আবার শুরু করেছি।
আবার পাওয়ার আশায় ঘুড়ে মরেছি।
আমি অনেক হেরে গিয়েও,
হারটা স্বীকার করিনি;
শুধু তোমায় হারাবো আমি স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখিছি।
হারিয়ে গেছে তরতাজা সময়,
হারিয়ে যেতে করেনি আমার ভয়।
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজেবাঁচার মানে।
ঝাপসা চোখে দেখা এই শহর।
আমি স্রোতে বয়ে গিয়ে
অনেক ঠকেছি।
আমি আগুন থেকে ঠেকে শিখে
অনেক পুড়েছি।
আমি অনেক কষ্টে
অনেক কিছু দিতে শিখেছি।
শুধু তোমায় বিদায় দিতে হবে আমি স্বপ্নেও ভাবিনি।
আমি বৃষ্টি দেখিছি।
আমি বৃষ্টি দেখিছি।
আমি বৃষ্টি দেখিছি।
ডাউনলোড বৃষ্টি দেখিছি
পূর্ববতী পোষ্ট
মেরি অ্যান-অন্জ্ঞন দত্ত
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



