কালকে থেকে নেট অফ করে দেয়া হয়েছে। তো আজকে রাতটা আমার আপাত শেষ ব্লগিং।
শেষ বর্ষের শেষ টার্মের (বুয়েটে শেষ) পরীক্ষার জন্য তোষক পাতবো। গর্তে ঢুকে যাবো দেড় মাসের মতো। বুয়েটের এক্সামের জন্য যা পড়া হয এই পি এল-এর মাঝেই(ব্যাতিক্রম কম)। পরীক্ষা ১০ই জানুয়ারী। যদি পিছায় তো অন্য কথা। তবে মনে হয় পিছাবে না। পরীক্ষার আছে ২০ দিনের মতো। প্রথম দশদিন তো চোথাপত্র যোগাড় আর ওয়ার্ম আপেই চলে যাবে।
একমাস বা দেড় মাসের মতো পরীক্ষা চলবে। সে পর্যন্ত মনে হয় অফ হয়ে বসে থাকতে হবে। মাঝে মাঝে উকি দিলেও হয়তো লেখা হবে না।
ব্লগিংটা নেশা হয়ে গিয়েছে। অনেক সুন্দর মনের মানুষের সাথে পরিচয় হয়েছে লেখার মাধ্যমে। সবার প্রতি শুভকামনা। আর আমাকে ভুলে যাবেন না কিন্তু?!! ফিরে আসবো পরীক্ষাটা শেষ হলেই।
আর পরীক্ষার খাতায় যেন কিছু লিখতে পারি সে জন্য দোয়া তো করবেনই।
যাবার আগে আমার খুব খুব প্রিয় একটি রুবাই শেয়ার করবো
ওমর খৈয়াম-এর। অনুবাদ করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম....................
দরিদ্রেরে যদি তুমি প্রাপ্য তাহার অংশ দাও,
প্রানে কারুর না দাও ব্যাথা, মন্দ কারুর নাহি চাও,
তখন তুমি শাস্ত্র মেনে না-ই চললে তায় বা কি!
আমি তোমায় স্বর্গ দিব, আপাতত শারাব নাও!
ভালোবাসার শারাব সবার জন্য। ধন্যবাদ
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



