আমার প্রিয় পোস্ট

মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে

প্রেমিকদের জন্য টিপস: কিভাবে সম্পর্ক উষ্ণ রাখবেন...........

০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১৯

শেয়ারঃ
11 0

ছ্যাকা না খাওয়ার কিছু টিপস দিলাম.....কিছু নেট হতে সংগৃগীত, কিছু বন্ধুদের দেখে, কিছু নিজের অভিজ্ঞতা লব্ধ। আর টিপসগুলো প্রেমিকদের জন্য।

১. প্রথম কথা হচ্ছে যাকে ভালবাসবেন তার প্রতি কমিটেড থাকুন।একই সংগে তিন চারটা সিম চালাবেন না।
২.আপনার প্রিয়তমাকে দিনে একবার হলেও ভালবাসার কথা প্রকাশ করুন, একই ভাবে না, ঘুড়িয়ে ফিরিয়ে, বা বুদ্ধীদিপ্ত ভাষায়।
৩. টুকটাক ছোটখাট গিফট দিন। যেমন কানের টপ, ছোট্ট আয়না, ছোট্ট টেডি ইত্যাদি।
৪. আপনার প্রিয়তমাকে অ্যাপরিসিয়েট করুন সবসময়, কি পড়লে তাকে সুন্দর, স্মার্ট দেখায় সেটি বলুন। কিভাবে চুল বাধলে তাকে সুন্দর লাগে সেটা বলুন।
৫. নিজের প্রিয়তমাকে সবসময় বিশ্বের সেরা সুন্দরী ভাববেন।
৬. মাঝে মাঝে তাকে নিয়ে ঘুড়তে বের হবেন। কোন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারেন।
৭. আপনার প্রিয়তমা কি চায় সেটা বুঝতে চেষ্টা করুন, ধরুন আপনি আপনার সঙ্গীনির সাথে রিকশায় যাচ্ছেন, আপনার প্রিয়তমা চাচ্ছে আপনি তার কোমরে বা হাতে ধরে হোল্ড করুন, কিন্তু লজ্জায় বলতে পারছে না, আপনি বুঝে নিন।
৮. দুজনে পাশাপাশি হাটার সময় আপনি আপনার সঙ্গীনির পেছনে থাকবেন, কখনো আগে আগে হাটবেন না।
৯. কাজ কাজ করে পাগল থাকবেন না। প্রিয়তমার সাথে ঘুরার সময় ব্যাস্ততার ভান করবেন না।
১০. অন্য কোন কারণে জমে থাকা স্ট্রেস বা ক্ষোভ আপনার প্রেমিকার উপরে ঝারবেন না।
১১. প্রেমিকাকে সন্দেহ করা থেকে বিরত থাকুন। রাত বারটায় আপনার প্রেমিকার ফোন বিজি থাকলে সে যে অন্য ছেলের সাথে প্রেম করছে এটা ভাবা থেকে বিরত থাকুন।
১২. আপনার প্রেমিকার আগে কোন ছেলের সাথে যদি ঘনিষ্ঠতা থাকে এবং আপনি যদি রিলেশনের পরে সেটা জানতে পারেন, তখন আগেই এটা নিয়ে আপনার প্রেমিকাকে চার্জ করবেন না। আগে সবকিছু সম্পূর্ন রুপে জেনে তারপর সিদ্ধান্ত নিন।
১৩.শুধু প্রেমিকা নয়, তার বাবা-মা, ভাই-বোনদের সম্পর্কে কেয়ার নিন।
১৪. আপনার প্রেমিকার কোন অ্যাটিচুড পছন্দ না হলে, তাকে খোলাখুলি বলুন।
১৫.সেক্স এবং বিয়ে পরবর্তী জীবন ও প্লানিং সম্পর্কে খুলাখুলি আলাপ করুন।


(ব্রেকআপ-এর জন্য অনেকেই অপরপক্ষকে একতরফা দোষারোপ করে। তবে ব্রেকআপ জন্য যে উভয়পক্ষই দায়ী এটা সবাই বুঝে না। ভালবাসা আদায়-এর ক্ষেত্রে ভালবাসা দিয়েই তা আদায় করা সম্ভব। ভং,লুলামী, কবিতা, স্মার্টনেস, ক্যারিয়ার, মানি, পাওয়ার-এর বিনিময়ে যে ভালবাসা পাওয়া যায় সেটা একধরনের মোহ, সেটা খুব কম সমই লাস্ট করে অথবা একসময় বোরিং হয়ে যায়। আপনি আপনার প্রিয়তমার কেয়ার নিন, তাকে বুঝুন, তাকে সুখী করা চেষ্টা করুন, তার কাছ থেকে ভালবাসা আদায় করে নিন। দেখবেন সেও একসময় আপনার সব সীমাবব্ধতা মেনে আপনাকে ভালোবাসতে শুরু করেছে।)

 

বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৬

লেখক বলেছেন: ৭ এতো পছন্দ হইলো ক্যান???????????????;)

০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: কামে না লাগলে আমার দুষ নাই।

৩. ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩০
ফারা তন্বী বলেছেন: প্রিয়তে নিলাম।এটা শুধু ছেলারা মনে রাখবে তা নয়, কিছু কিছু পয়েন্ট মেয়েদেরও মনে রাখতে হবে, মানতে হবে। ++++++
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৮

লেখক বলেছেন: হুম...............ভালো লাগলো.....
মেয়েদের টিপস দেয়া আমার সাধ্যে নেই................

৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৩
আকাশ_পাগলা বলেছেন: ৭,১০,১৩,১৪,১৫ ছাড়া বাকিগুলার সাথে পুরাপুরি একমত না।

তেমন কার্যকরী টিপস না। ভুয়া।

পাইছেন কই?
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: নিজে তৈরী করছি। সেইটা লিখাই দিছি।

আমার বন্ধুদের দেইখা, তাদের ব্রেক আপ দেইখা শিখছি।

যেমন,১১ নং টা লিখছি এই ভাইবা আমার এক ফেরেন্ড ঢাকা টু চিটাগং প্রেম করতো সে তার গার্লফেরেন্ডে রে শর্ত দিছিলো কলেজ ছুটির পর বাসায় ফিরা ল্যান্ড ফোন থাইকা তারে ফোন দিতে হবে। তার সন্দেহ ভাব প্রবল ছিল এবং সে মনে করতো এই সিস্টেমে না ফালাইলে কলেঝ ছুটির পর আর জিএফ আরেকজনের সাথে প্রেম করবে। তাই মোবাইলে করলে হইবো না, ল্যান্ড ফোন থাইকা করতে হবে। বুয়েটের পড়তো তো আতেল মার্কা বুদ্ধি ভালোই আছিলো। এরাই একদিন দেশের নীতিরির্ধারক হবে।

পরে সম্পর্ক টিকে নাই বলাই বাহুল্য।

৫. ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৪
জহির২০১০ বলেছেন: আপনি আগে এ ব্যাপরে গবেষণা করে নিন, এরপর গবেষণার ফল নিজের উপর/জীবনে প্রয়োগ করুণ, তারপরে টিপস দিন। তবে এখন জানিয়েছেন এর জন্য ধন্যবাদ।+++
০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: ছুডুখাট গবেষনা ফল তো এই পোষ্ট..........................

নিজের উপর/জীবনে প্রয়োগ করার চেষ্টা চালাইতেছি.....

৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০১
আহমেদ রাকিব বলেছেন: এত কিছু বুঝি না, তয় পোষ্ট পইড়া মজা লাগছে এইটা জানি। :)
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: এইটা কি ফান পুষ্ট দিছি নাকি??????????
/:)

৭. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
ঘাসফুল বলেছেন: ফটোকপি কৈরা সবাইকে বিলানো হোক =p~
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: নিজ দায়িত্বে বিলাতে পারেন

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: সাত ক্যা?????????????????

৯. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১১
সাদা মনের মানুষ বলেছেন: মাঝে মাঝে মান-অভিমান করে রাতের ঘুম হারাম করলে প্রেম যে ঠিক জমে উঠে ঐটা বললেন না তো !
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: মাঝে মাঝে মান অভিমান অটোমেটিকলি হয়..এইটা জোর কইরা করতে হয় না

১০. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
সিটিজি৪বিডি বলেছেন: ৮. দুজনে পাশাপাশি হাটার সময় আপনি আপনার সঙ্গীনির পেছনে থাকবেন, কখনো আগে আগে হাটবেন না।
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৭

লেখক বলেছেন: হ, লেডিস ফাস্ট......................................

১১. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
ডিজিটাল কলম বলেছেন: ১ নং অপছন্দ করলাম......মাইনাস

৭ আর ১৫ তে++++++++

**সব মিলিয়ে ++++++
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: ১ নং অপছন্দের কারনডা কি?????????? বোজলাম না :|

১২. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
এলোমেলো বলেছেন: ঘাসফুল বলেছেন: ফটোকপি কৈরা সবাইকে বিলানো হোক
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪০

লেখক বলেছেন: একমত :)

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪১

লেখক বলেছেন: কাগুর পছন্দ হইছে...;)

১৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
আকাশনীল বলেছেন: একটা সিমই চালাইতে পারি না, আর তিন চাইরডা কেমনে কি /:)
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: হুম...........আফসুস...............

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: হ

১৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
দুষ্টু রোমান্টিক বলেছেন: সম্পর্ক উষ্ণ হয়া গেলে শীতল রাখার টিপস দিবেন ??

আর ছুডু ছুডু দুষ্টামির সাথে রোমান্টিকতার কথা তো কইলেন না...

যাউগগা.. এখনকার যুগে মেয়েরা এইগুলো কেয়ারফুলি করে যেন একের অধিক উষ্ণ সম্পর্ক থাকে;)
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: ১৬.ছোট ছোট দুষ্টামি করুন............যেমন থাক আর নাই বললাম :)

১৭. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
আকাশ_পাগলা বলেছেন: (তাই মোবাইলে করলে হইবো না, ল্যান্ড ফোন থাইকা করতে হবে। বুয়েটের পড়তো তো আতেল মার্কা বুদ্ধি ভালোই আছিলো। এরাই একদিন দেশের নীতিরির্ধারক হবে।

পরে সম্পর্ক টিকে নাই বলাই বাহুল্য)

সম্পর্ক টিকে নাই, এই কারণেই যে টিকে নাই বুঝলেন কী করে?
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪২

লেখক বলেছেন: তাইলে তো আরেকটা পোষ্ট দিতে হবে.....................আমার কাছে মনে হইছে সন্দেহ বাতিকটা খুবই বাইড়া গেছিলো পড়ে.........................সিক টাইপ পোলা......ভালবাসায় সিকনেস থাকলে সমস্যা। যদিও ভালোবাসাটা খাটি ছিলো।

১৮. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
আকাশ_পাগলা বলেছেন: ভাই, মাইন্ড খাইয়েন না। অনেক কিছুই আপনার হিসাবে ভুল ধরা আছে। আমি যেই পয়েন্ট গুলা বলছি, সেগুলা ঠিক আছে। ওগুলা কমন। বাকিগুলাতে সমস্যা আছে।

আপনি কী নিজে কোন রিলেশনে আছেন?
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: কমন জিনিস গুলাই আমরা খেয়াল করি না। বাকিগুলাতে কি সমস্যা আছে একটু বললে জবাব দিতে পারতাম। সবগুলা পয়েন্টই আমার কোন না কোন অভিজ্ঞতা থেকে লিখা।





প্রাইভেট কোয়েস্চেন.............প্রাইভেটলি জবাব দিতে চাই

১৯. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৩
মুক্ত বয়ান বলেছেন: ভাইয়া.. গভীর গবেষণা কর্ছেন তো!! ;) ;) ;)
ভাবি আছেন কেমন? :) :)
২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:০৬

লেখক বলেছেন: হা হা.কেউ কেউ গবেষণা করে শিখে..কেউ কেউ ঠেকে শিখে.........................

ভাবি ভালো আছেন.......

২০. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১৮
সোনালীডানা বলেছেন: প্রেমিকা নাই।এইগুলা এপ্লাই করুম কার উপ্রে? :|
ব্যাপক আফসুস খাইলাম।বুকের ভিতরটা কেমন হাহাকার করে উঠল:(
আহারে.... :>




+
২২ শে আগস্ট, ২০১০ রাত ৮:০৭

লেখক বলেছেন: আপনার বুকের ভেতর মোচর দেয়া প্রমাণ করে.............আপনার দ্বারা হবে।

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৮

লেখক বলেছেন: তাইলে আর কি করা..............(বুক ভেঙে আসা দির্ঘশ্বাস)

২২. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৪১
ফারহান দাউদ বলেছেন: এরচেয়ে তো আমেরিকান সরকার চালানি সোজা!:|
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: ঠিক বলছেন, ফারহান ভাই। মহা ঝামেলা

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: বোজতাছি না................................একটু ভাইবা উত্তর দেই।

২৪. ০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৭:৪১
পুরাতন বলেছেন: একজনরে পাওয়ার জন্য এত কিছু কর্তে হইব /:)

এর্চে সম্পর্ক না করনই ভালা :|
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৪৫

লেখক বলেছেন: হ..............কষ্ট না করলে কেষ্ট মিলে না

২৫. ০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৩
স্নো হোয়াইট বলেছেন: ভাল্লাগছে।
২,৯,১১ :D

প্রেমিকাদের জন্য এইবার একটা পুস্ট দেন ;)
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৯

লেখক বলেছেন: প্রেমিকাদের পোষ্ট আমি কেমবায় দেমু..................ওইটা প্রেমিকাদের উর্পে......

২৬. ০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩২
ইশতিয়াক অাহমেদ বলেছেন: এমন টিপস পাইনি বলেই হয়তো প্রেম করতে পারি নি ...


আর অবশ্য পাঠ্য একটা বিষয় ::: Click This Link
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: এইবার কোঁমর বেধে নামুন.............

২৭. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৬
তাজা কলম বলেছেন: ++++++++

নতুন কইরা স্বার্থক প্রেম করুম বিধি অনুযায়ী!
০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: হে হে হে লেটস স্টার্ট..............

তবে এইটা স্ট্যান্ডার্ড কোন বিধি না।

০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: হুমমমমমমমম

২৭ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ..................জ্ঞানী বলিয়া লজ্জা দিবে না।

৩০. ২৭ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:২২
নয়ন বেষ্ট বলেছেন: ভাই অসাধারন লিখা। +
২৭ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: তাই নাকি :)))

৩১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫০
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ৭ আহ... আরো কিছু প্লেস আছে... +++
২৩ শে আগস্ট, ২০১০ রাত ১:৫৪

লেখক বলেছেন: ওইগুলান বুঝে নেবেন....আকেলমন্দ কে লাগি ইশারাই কাফি হ্যায়.......

৩২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৩
তূর্য্য বলেছেন: আহ্হারে....ফ্রেমিকা নাই, কেমনে কি? :(( :(( :(( :((
৩৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
আমিই স্রোত বলেছেন: পেলচ প্রিয় পুস্টে
৩৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
দেখতাছি বলেছেন: কতগোলি র পর এই হোস????????
৩৫. ১১ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:১২
হিটলারের সাগরেদ বলেছেন: যারা ছ্যাকা খাইয়া ফালাইছে তাদের রিটার্ন করার কোন পোষ্ট আছে নি?
৩৬. ৩০ শে জুলাই, ২০১০ দুপুর ১২:০৪
হুপফূলফরইভার বলেছেন: ছাত্রজীবনে তো আর প্রেম ট্রেম করার চিন্তা করি নাইক্ক! বিয়া কইরা বউরে লইয়া টেরাই দিয়া দেকুমনে!!
কি কন ঠিকাচে না? B-) B-)
৩৮. ১৩ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪৪
কোনো এক নিভৃতচারী বলেছেন: দুষ্টু রোমান্টিক বলেছেন: সম্পর্ক উষ্ণ হয়া গেলে শীতল রাখার টিপস দিবেন ?? ;) ;)
এটা কি বললেন ভাই =)) =))

অভারল পোস্টটাতে ++++
৪০. ২৯ শে মার্চ, ২০১১ বিকাল ৩:২৬
কিছু নেই বলেছেন: ভাই ভাল লাগলো।
++++++ দিলাম।
১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৬

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ/////////////

৪১. ০৫ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:১১
িনর্বাক বলেছেন: ভালবাসা আদায়-এর ক্ষেত্রে ভালবাসা দিয়েই তা আদায় করা সম্ভব।
+++++++++++++++++++++++++++++++++++++++++
১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৪

লেখক বলেছেন: অন্তত আমার কাছে তাই মনে হয়................

৪২. ১৪ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:০৮
অস্তমিত গন্তব্য বলেছেন: ভালবাসা আদায়-এর ক্ষেত্রে ভালবাসা দিয়েই তা আদায় করা সম্ভব ...

চ্রম পুস্ট ... :-B :-B :-B :-B :-B :-B :-B
+++++++++++++++++++++++++++++++++++++++++

৪৩. ১৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৬
কান্না হাসি বলেছেন: বাপরে, প্রেম মানে যে জেল খানা। মাফ চাই
৪৪. ১৯ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১৯
কান্না হাসি বলেছেন: ৫. নিজের প্রিয়তমাকে সবসময় বিশ্বের সেরা সুন্দরী ভাববেন।

কঠিন
৪৫. ৩১ শে মে, ২০১১ রাত ১১:২৫
দরজার ওপাশে বলেছেন: অতিশয় হতাশ হইলাম... খালি প্রেমিকদের জন্য লেখা, প্রেমিকারা কি দোষ করল? :P

পোস্টের শিরোনাম দেখে ও পোস্ট পড়ে হাহামাযা টাইপ অবস্থা... =))








শেষ প্যারাটা ভালো লাগল। :)

 

মোট সময় লেগেছে ২.৯২৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি মূলত কবিতা লিখি...ভালোবাসি....আর সব মানুষের মত খাই, ঘুমাই, পড়াশুনা করি...বাথরুম করি...আড্ডা দিই...সুযোগ পেলে ভ্রমন করি .....হাসি ও কাঁদি..... প্রিয়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ