somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসিফকে বাঁচাতেই হবে! ( আপডেট )

১৩ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসিফ।
পুরোনাম খন্দকার ওয়াহিদ-উল আসিফ।
সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসিফ। তার বাড়ী গাইবান্ধা জেলায় । ১২ ভাই বোনের মধ্যে আসিফ সবার ছোট। এই মেধাবী শিক্ষার্থী দুরারোগ্য থায়মোমা ক্যান্সার আক্রান্ত। যে ছেলেটি ক্লাস পরীক্ষার জন্য ক্যাম্পাসে ছুটাছুটি করত সে এখন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের সাদা বিছানায় মৃত্যর পথযাত্রী হয়ে শুয়ে আছে। তিলে তিলে মরণব্যাধী ক্যান্সার ধ্বংস করে দিচ্ছে তার পরমায়ুকে। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে পরিবারের হাল ধরবে। এমন রঙ্গিন স্বপ্নের জাল বুনছিল যখন ঠিক তখনই তার শরীরে বাসা বেধেছে ক্যান্সার নামক ঘাতক এই অক্টোপাস। কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তার স্বপ্ন। প্রতিক্ষন মৃতু্র প্রহর গুনছে সে। সবার চোখের সামনে টাকার অভাবে বিনা চিকিৎসা মারা যাবে আসিফ! এটা মনে নিতে পারছে না তার সহপাঠীরা কেউই। তাই তারা নেমেছে ফান্ড সংগ্রহে। তাদের এই আহবানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে বিশ্ববিদ্যায়ের সকল ছাত্র শিক্ষক কমর্কতা কমর্চারী। সহানুভূতির হাত বাড়িয়েছেন র্সামথ্য অনুযায়ী। দেশে ও ভারতে চিকিৎসায় ব্যয় হয়ে গেছে অনেক টাকা।
সিঙ্গাপুরে চিকিৎসার জন্য প্রয়োজন ৩০ লক্ষ টাকা। সহায় সম্বল বিক্রি করে পরিবার যোগাড় করেছে ১৫ লক্ষ টাকা। সহপাঠীরা সংগ্রহ করেছে ৫ লক্ষ টাকা। এখনও প্রয়োজন ১০ লক্ষ টাকা। বর্তমানে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে আসিফ। তাকে দ্রুত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করতে হবে।
আসিফের পরিবারের জন্য এই টাকা যোগার করা সম্ভব নয়। তাহলে আসিফ কি বিনা চিকিৎসায় মারা যাবে। আমরা কি আসিফকে বাঁচতে পারব না! । তার সহপাঠীরা কান্না জড়িত কন্ঠে বলল, না আসিফকে বাঁচতেই হবে। তাই আসিফের সহপাঠীরা দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে, আসিফকে বাঁচাতে,সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার। আপনার একটু সহানুভূতি বা ভালোবাসা বাঁচাতে পারে একটি জীবন, একটি পারিবারের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আসিফ সুস্থ হয়ে আবার ক্লাসে ফিরে আসুক। এটাই চায় তার সহপাঠীরা । বিশ্ববিদ্যালয়ের সাড়ে আট হাজার ছাত্রছাত্রী। একহাজার (আনুমানিক) শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী সবাই এগিয়ে এসেছে আসিফকে বাঁচাতে। এরই মাঝে সংগ্রহ করা হয়েছে পাঁচ লক্ষ টাকা। তার সহপাঠির আরো জানায়, আসিফকে বাঁচাতে ফান্ড সংগ্রহে সিলেট শহরের প্রতিটি বাড়ীতে যাবে তারা। আসিফকে বাঁচাতেই হবে।
আসিফকে সাহায্য পাঠানোর ঠিকানা
সঞ্চয়ী হিসাব নং ৭৯৫৬।
সোনালী ব্যাংক, শাবিপ্রবি শাখা,
সিলেট।

অথবা
যোগাযোগ করতে পারেন,
ড.জহির বিন আলম
বিভাগীয় প্রধান,
পুর ও পরিবেশ কৌশল বিভাগ
শাবিপ্রবি, সিলেট। মোবাইল ০১৭১০৪৪৫৪৪২

অথবা http://www.sareasif.co.cc
( মূল লেখাটি আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়ের লেখা প্রথম আলোব্লগ থেকে সংগ্রহ করা হয়েছে। লেখায় সামান্য পরিতর্নন আনা হয়েছে।)








সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৭
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×