অবশেষে শেষ পরীক্ষায় পাশ করিয়া সম্মানজনক রেজাল্ট নিয়া
ক্যাম্পাস ছাড়তে যাচ্ছি।
আহা কি আনন্দ আকাশে বাতাসে......
মাথা হইতে একটি জগদ্দল পাথর নামিয়া গেল। বিশ্ববিদ্যালয় একবার চান্স পাইলে সহজে ফেল করন যায় না।
পরীক্ষা দিলে পাশ আবশ্যই হইবে।
পরীক্ষা না দিলে তাকে বলে ড্রপ। ড্রপ মানে এফ। এফ মানে ফেল
তবে ভাল ফলাফল করতে হলে বেশী করে পড়তে হবে।
বইয়ের পোকা হইলে বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়া যায়।
আবার,
মিডিয়াম রেজাল্ট লইয়াও ভালো কিছু করা যায়। পড়াশুনা না করিয়া রাজনীতি করিয়া
পেট চালানো যায়।
তবে রাজনীতি করিয়া ভালো করেছে এমন লোকদের সংখ্যা কম।
গতকাল রাইতেও আমাকে অনেক মোটা মোটা বই পড়তে হইছে।
রাতের খাওন ও সকালের খাওয়নের সময় পাই নাই।
সারাদিন বইসা সন্ধ্যায় পরীক্ষা দিয়া হালকা হইলাম।
যারা মঞ্চের আড়ালে থেকে আমাকে সহযোগিতা করেছেন (ছাত্র শিক্ষক শুভানুধায়ী) এবং পরীক্ষা শেষ করতে পেরেছি।
তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
বাবা তোমার কথা মনে পড়ল আজ। তোমার সন্তান এম এ করেছে।
তুমি নেই।
ভালো থেক পরকালে এই দোয়া করি প্রতি ওয়াক্ত নামাজ শেষে।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



