রাধিকাবাতাসে ভাসে যক্ষারেণু
এইপাশে
চৈতালি বাতাসের সুখপিঠ
ভ্রমরের মধুগুঞ্জরণ
কেঁপে উঠে রাধাচূড়া
অবনীবধূর সুখে নামে প্রলয় আকাশ
ওইপাশে
বাতাসের দুখপিঠ
কেউ দমকে দমকে অবিরাম কাশে
মাঝরাতের পাঁজর ছিঁড়ে ছিঁড়ে খায়
প্রৌঢ়পিরাণে ক্রমে ফুটে রক্তজবা
অতঃপর পিনপতন স্তব্ধতা..
চৌরাস্তার নেড়িকুকুরটি নড়ে চড়ে বসে
প্রকৃতিপ্রেমি রাধাকৃষ্ণের প্রণয়নিশানে
অসঙ্গত ভ্রূকুচকানো গাঢ় হতে থাকে
সহসা নৈশব্দের দীর্ঘজানলা খুলে দিয়ে
রাধা বললে, বুড়োটা কি মরে গেলো?
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০০৯ রাত ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



