বেলাশেষের রক্তজবা
রাতভর বৃষ্টি
মেঘেদের গায়ে ধূসর জামা
তোমার অবয়বে নিবিষ্ট শঙ্খচিলডানা
শিথানের পাশে গুটিসুটি জোনাকতারা---
তুমি আমাকে একটি জবাফুলের কথা বলেছিলে...
নিঝুমবনের বুক চিরে যে নদী চলে গেছে
আমি তার নাম জানি না
তুমিওতো তাকে ভুল নামে ডাকো !
স্বচ্ছ কাচের দেয়াল ভেঙে
তুলে আনো প্রভাতকুসুম তরী...
সেদিনও বেলাশেষে তুমি
একটি রক্তজবার কথা বলেছিলে;
নোনাজলে ফুটবে কি সেই জবাফুল ?
ভাসাবে কি তরী রক্তপ্লাবনে?
নিষ্ঠুর হে ! প্রবোধ দিও না !
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ রাত ২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



