মডারেট করা উচিৎ কি নয়...
৩০ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৯:৫৫
প্রথমত, সামহোয়্যার ইন ব্লগ আবিস্কার করা হয়েছিল কিছু অভিজ্ঞ ব্লগারদের দারা। পরের দিকে এর পরিচিতি বাড়তে শুরু করলে অনেক নতুন ব্লগাররাও এতে অংশগ্রহন করেন। তারা তাদের লেখা ইন্টারনেটে দর্শকদের মাঝে উপস্থাপন করতে পেরে এই মাধ্যমটিতে আকর্ষিত হোন । বিভিন্ন চিন্তাধারার মানুষ ব্লগের মাধ্যমে তাদের ভাব প্রকাশ করতে পারেন । ভাল এবং অনেক ভাল লেখার মাঝে কারোর লেখা আবার কিছুটা নিম্নমানের ধারণ করেছে। মডারেট করার ফলে অনেক সময় ব্লগারদের মাঝে বিরক্তি সৃষ্টি হয়েছে যার কারনে আমরা ব্লগের জন্য কিছু নিয়মকানুন তৈরী করছি । আমাদেরকে ব্লগ তৈরীর জন্য সবচাইতে ভাল নিয়মকানুন উপস্থাপন করতে সাহায্য করূন
প্রকাশ করা হয়েছে: ফ্রিকুয়েন্টলি আস্কড কুয়েশচেনস বিভাগে ।
১. ৩০ শে জানুয়ারি, ২০০৬ বিকাল ৪:০১
অতিথি বলেছেন:
আইন একটি বির্তকের বিষয়। কিন্তু এই আইন প্রয়োগ করে একটি ভাল ব্লগ পর্যবেক্ষণ করা সম্ভব। এর মাধ্যমে আমাদের ব্যাবহারকারীরা নিজেদের সাচ্ছন্দ্য বোধ করতে পারে। আমাদের পর্ূববতর্ীনোটিশ বোর্ড এর পোষ্টটি পড়ুন।

২. ৩০ শে জানুয়ারি, ২০০৬ বিকাল ৪:০১
অতিথি বলেছেন:
কি ধরনের আইন নিবেন তা জানলাম নাতো। আর আইন গ্রহন করলে আগে যারা এই আইন বিরোধী কাজ করে এসেছে তাদের কিভাবে আইনের আওতায় আনবেন। একই কম্পিউটারের এবং একই আইপি কয়েকজন ব্যবহার করে এতে করে কিভাবে আপনি অপরাধী খুজবেন। আমার মনে হয় এ ব্যাপারে কোন আইন করতে গেলে আপনাদের ঝামেলা আরো বারবেই কমবেনা।

৩. ৩০ শে জানুয়ারি, ২০০৬ বিকাল ৫:০১
অতিথি বলেছেন:
আইনজ্ঞ যক্তির ঝুলির ওজন নোটিশ বোর্ডএর ঝুলি থেকে অনেক বেশি ভারী ।
অতিথি বলেছেন:
আইনজ্ঞ যক্তির ঝুলির ওজন নোটিশ বোর্ডএর ঝুলি থেকে অনেক বেশি ভারী ।
৪. ৩০ শে জানুয়ারি, ২০০৬ রাত ৯:০১
অতিথি বলেছেন:
ব্লগের জন্য আপনারা আইন প্রণয়ন করতে পারেন না। আইন সব সময়ই সরকার বা রাষ্ট্রের বা রাষ্ট্রপুঞ্জের ব্যাপার। আপনারা আপনাদের ব্লগের ক্ষেত্রে কিছু নিয়ম বা নিষেধ রাখতে পারেন।
তবে কেউ যদি রাষ্ট্রবিরোধী, ধর্মবিরোধী কিছু না বলেন বা কাউকে যদি কেউ ব্যক্তিগত আক্রমণ না করেন সে লেখা পোস্ট করতে দেয়াই ভালো। যে লেখা কাউকে টানবে না সে লেখা এমনিতেই ওয়েবের গহবরে হারাইয়া যাবে। অশ্লীলতা নিয়া অনেকেরই মাথাব্যথা আছে। ভদ্রতা বা রুচিশীলতা ব্লগের মাপকাঠি হইতে পারে না। যারা অরুচিকর যারা অশ্লীল কথা কন যারা ভদ্রতা জিনিসটা গায়ে মাখেন না তাদের কথা কইতে দিবেন না তাইলে আপনেরা।
অনেকে বলেন কোমলমতি শিশুরা নষ্ট হইয়া যাইব গা অশ্লীল কথা শুইনা। রাস্তার পাশে বা বস্তির ধারে দিয়া যখন হাটবেন আপনের ভদ্র কানখানি দিয়া শুইনেন ওইখানকার শিশুরা সমানে অশ্লীল কথা কইতেছে। অরা নষ্ট হইয়া গেছে আমার মনে হয় নাই। মুক্ত ওয়েব ব্যবস্থারে রক্ষণশীলতা দিয়া নিগড় দিয়েন না। সবাইরে কথা কইতে দেন।
অতিথি বলেছেন:
ব্লগের জন্য আপনারা আইন প্রণয়ন করতে পারেন না। আইন সব সময়ই সরকার বা রাষ্ট্রের বা রাষ্ট্রপুঞ্জের ব্যাপার। আপনারা আপনাদের ব্লগের ক্ষেত্রে কিছু নিয়ম বা নিষেধ রাখতে পারেন। তবে কেউ যদি রাষ্ট্রবিরোধী, ধর্মবিরোধী কিছু না বলেন বা কাউকে যদি কেউ ব্যক্তিগত আক্রমণ না করেন সে লেখা পোস্ট করতে দেয়াই ভালো। যে লেখা কাউকে টানবে না সে লেখা এমনিতেই ওয়েবের গহবরে হারাইয়া যাবে। অশ্লীলতা নিয়া অনেকেরই মাথাব্যথা আছে। ভদ্রতা বা রুচিশীলতা ব্লগের মাপকাঠি হইতে পারে না। যারা অরুচিকর যারা অশ্লীল কথা কন যারা ভদ্রতা জিনিসটা গায়ে মাখেন না তাদের কথা কইতে দিবেন না তাইলে আপনেরা।
অনেকে বলেন কোমলমতি শিশুরা নষ্ট হইয়া যাইব গা অশ্লীল কথা শুইনা। রাস্তার পাশে বা বস্তির ধারে দিয়া যখন হাটবেন আপনের ভদ্র কানখানি দিয়া শুইনেন ওইখানকার শিশুরা সমানে অশ্লীল কথা কইতেছে। অরা নষ্ট হইয়া গেছে আমার মনে হয় নাই। মুক্ত ওয়েব ব্যবস্থারে রক্ষণশীলতা দিয়া নিগড় দিয়েন না। সবাইরে কথা কইতে দেন।
৫. ৩১ শে জানুয়ারি, ২০০৬ ভোর ৪:০১
অতিথি বলেছেন:
দুর হো ব্যাটা
অতিথি বলেছেন:
দুর হো ব্যাটা
৬. ৩১ শে জানুয়ারি, ২০০৬ বিকাল ৩:০১
অতিথি বলেছেন:
ব্রাত্য রাইসুর সঙ্গে একমত আমি। ব্লগের লেখা মডারেট করা উচিত নয়। লেখকদের অধিকার আছে স্বাধীনভাবে মত প্রকাশের। আর কোন মাপকাঠিতে একটা লেখাকে ভালো, অনেক ভালো বা নিম্নমানের বলা হচ্ছে?
অতিথি বলেছেন:
ব্রাত্য রাইসুর সঙ্গে একমত আমি। ব্লগের লেখা মডারেট করা উচিত নয়। লেখকদের অধিকার আছে স্বাধীনভাবে মত প্রকাশের। আর কোন মাপকাঠিতে একটা লেখাকে ভালো, অনেক ভালো বা নিম্নমানের বলা হচ্ছে?
৭. ৩১ শে জানুয়ারি, ২০০৬ সন্ধ্যা ৬:০১
অতিথি বলেছেন:
ডিয়ার সামহোয়্যার আউট,
আপনের নাম থিকা জেন্ডার বুঝতে পারতেছি না। তা আপনি বেটা বেটি যাই হোন আপনের নিকটস্থহওনের কোনো কামনা আমার নাই। আমি আপনের থিকা নিরাপদ দূরত্বেই আছি। এমনে কোনো ভিন্ন মত থাকলে কইয়েন, আমি আপনের লগে কথা কইতে রাজি আছি।
অতিথি বলেছেন:
ডিয়ার সামহোয়্যার আউট,আপনের নাম থিকা জেন্ডার বুঝতে পারতেছি না। তা আপনি বেটা বেটি যাই হোন আপনের নিকটস্থহওনের কোনো কামনা আমার নাই। আমি আপনের থিকা নিরাপদ দূরত্বেই আছি। এমনে কোনো ভিন্ন মত থাকলে কইয়েন, আমি আপনের লগে কথা কইতে রাজি আছি।