somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্কার - আমার চেখে সম্ভাব্য বিজয়ী (সেরা কাহিনী ও পরিচালক)

২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব পড়তে ক্লিক করুন

গত পর্বে মূলত অস্কারের সেরা চলচিত্র নিয়ে লিখেছিলাম। এবার লিখবো গল্প ও পরিচালক নিয়ে। এ কথা অনস্বীকার্য যে কোন ছবির প্রান তার কাহিনী তথা চিত্রনাট্য। দূর্বল চিত্রনাট্যের চলচিত্রতে যতই ভালো সিনেমাটোগ্রাফির ঝলক দেখানো হোক অথবা স্টার পারফর্মারদের রাখা হোক, সফলতা পাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। অস্কারে চিত্রনাট্যের দুটো ভিন্ন ক্যাটাগরী রয়েছে। এ্যাডাপটেড স্ক্রিনপ্লে এবং অরিজিনাল স্ক্রিনপ্লে। যে সব চিত্রনাট্য প্রকাশিত উপন্যাসের কাহিনীর উপর ভিত্তি করে তৈরী, সেগুলো প্রথম ক্যাটাগরীভুক্ত করা হয় এবং যেগুলো পুরোটাই নুতন তাদের রাখা হয় দ্বিতীয়টিতে।

এবারের সেরা পাঁচটা মুভির মাঝে মিল্ক বাদে অন্য চারটাই এ্যাডাপটেড স্ক্রিনপ্লে। বালাইবাহুল্য, এই ক্যাটাগোরীতে সেই চারটা মুভিই ঠাই পেয়েছে সাথে পঞ্চম নমিনেশন হিসেবে যুক্ত হয়েছে দ্যা ডাউট। সবগুলোই খুবই চমৎকার কাহিনী। তবুও স্লামডগ মিলেনিয়ার-এর জেতার সম্ভাবনা খুব বেশি। এ ছবির মূল উপাদানই প্রধানত কাহিনী। ইতিমধ্যে গোল্ডেন গ্লোব এবং বাফটা জিতে নিয়েছে এই কাহিনী। তবে কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন বা রিডারকে পিছিয়ে রাখারও কোন কারন নেই। যদি এদুটোর কেউ জিতে নেয়, তবে অবাক হবার কিছুই থাকবে না। আমার মতে সেরা পাঁচের ক্রমটা এরকম:

১. স্লামডগ মিলেনিয়ার
২. রিডার
৩. কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন
৪. ডাউট
৫. ফ্রস্ট/নিক্সন

অরিজিনাল স্ক্রিনপ্লের ক্ষেত্রে এবার নমিনেশন পেয়েছে ওয়াল-ই। এই এনিমেটেড মুভিটা এবছর সবার হৃদয় ছুঁয়ে গিয়েছে। যদি ওয়াল-ই এবারের বেস্ট স্ক্রিন প্লে অস্কার জিতেই যায়, তবে সেটা হবে এক ইতিহাস। কারন কোন এনিমেটেড ফিল্মের জন্য সেটাই হবে এই ক্যাটাগোরীর প্রথম অস্কার বিজয়। তবে ওয়াল-ই এর পথ এতটা মসৃন না। আরেকটি চমৎকার মুভি মিল্ক-ও নমিনেশন পেয়েছে একই ক্যাটাগোরীতে। অন্যদের সুযোগ যে প্রায় নেই, সেটা বলাইবাহুল্য।

আমার মতে এবারের অরিজিনাল স্ক্রিনপ্লের জন্য অস্কার পেতে যাচ্ছে - ওয়াল-ই।

যে কোন ছবির জন্য আরেকটি এবং অনেকের মতে সর্বাধিক গুরুত্বপূর্ন ভূমিকা হলো পরিচালক। একটা ছবির ধরনই বদলে যায় পরিচালক বদলের সাথে সাথে। একেক জন পরিচালকের হাতে থাকে যেন একেকটা তুলি। তারা তাদের মনের রঙ্গে রাঙ্গিয়ে তোলেন ছবিগুলোকে। এবারের সেরা পাঁচ চলচিত্রের পাঁচ পরিচালকই নমিনেশন পেয়েছেন বেস্ট ডাইরেক্টর ক্যাটাগোরীতে। তাদের মধ্যে কে এগিয়ে আছে সেটা বলা মুশকিলতো বটেই, ক্ষেত্রবিশেষে বিপজ্জনকও! স্লামডগ মিলেনিয়ারের জন্য ইতিমধ্যে ড্যানি বয়েল জিতে নিয়েছেন গোল্ডেন গ্লোব ও বাফটা। তবে সেটা তার অস্কার জেতার সম্ভাবনাকে বাড়াচ্ছে না কোন অংশে। অস্কার বরাবরই অন্যরকম রহস্যে মোড়া। স্টিফেন ড্যাল্ড্রি (রিডার) কিম্বা ডেভিড ফ্নিচার (কিউরিয়াস কেইস অব বেঞ্জামিন বাটন) এই দৌড়ে বয়েলের সাথেই রয়েছে। আমার মতে এবারের সেরার তালিকাটা এরকম:

১. ড্যানি বয়েল (স্লামডগ মিলেনিয়ার)
২. ডেভিড ফ্নিচার (কিউরিয়াস কেইস অব বেঞ্জামিন বাটন)
৩. স্টিফেন ড্যাল্ড্রি (রিডার)
৪. রন হাওয়ার্ড (ফ্রস্ট/নিক্সন)
৫. গাস ভ্যান স্যান্ট (মিল্ক)

আবার একটা কমার্শিয়াল ব্রেক। ফিরে আসবো শেষ পর্বে সেরা অভিনেতা অভিনেত্রীদের খবর নিয়ে।

২২ ফেব্রুয়ারী ২০০৯
ডাবলিন, আয়ারল্যান্ড।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:১৭
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×