আর মাত্র একটি রাত,
আমার দুঃসপ্ন থেকে জেগে উঠবার।
কিন্তু তারপর?
তারপর আমার কতটুকু অবশিষ্ট থাকবে?
আমার কান্নার মুল্য কখনও একফোটা অশ্রু ছিলনা,
ছিলো শুধু আমার ভয়ার্ত আত্মা।
ছিলো শুধু দীর্ঘ একাকিত্ব,
ছিলাম শুধু আমি আর সাগরের নীল।
হারিয়ে যাচ্ছে আমার আবেগ গুলো,
কিন্তু খুজে পেয়েছি আমার বিশ্বাস।
এখন সময় সাগরে খুজে পেতে,
যা হতে চেয়েছি সবসময় – সাগরের একটি ঢেউ।
এরপর সাগরের পাড় ধরে হেটে যাই,
আর শুনতে পাই,
যেনো কেঊ ফিসফিস করে তোমাকে ডাকছে,
সবকিছু এত সুন্দর যে তীব্র ব্যাথা দেয়।
আমিতো চেয়েছিলাম হতে এরকম সুন্দর,
আমার আত্মা দিয়ে,
আমার বিশ্বাস দিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



