somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উড়ো চিঠি - সাত

১৯ শে অক্টোবর, ২০১৬ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"ছি ছি!! প্রথম পরিচয়ে কারো কখনও এরকম অসভ্য ইচ্ছে হয় বুঝি! নির্লজ্জ নাতো কি! যদিও ইচ্ছেটা পুর্ণ হতে তোমার সময় লেগেছিল প্রায় আট মাস। ভালোবাসি বলার পর প্রথম যেদিন আমরা দেখা করেছিলাম, সেই কাঁচের দেয়াল ঘেরা কফি হাউসটায়। মনে আছে? খুব বৃষ্টি ছিল সেদিন...আধ ভেজা আমি এসে দেখি তুমি বসে আছো। কি অদ্ভুত মিষ্টি করে হেসে দিলে আমায় দেখে...একটুও জড়তা নেই। অথচ আমার কি ভীষণ অস্বস্তি হচ্ছিল! মনে হচ্ছিল একদম নতুন কারো সামনে, একদম নতুন আমি। শীতে কাপছিলাম ভীষণ....তাই গরম কফি এগিয়ে দিলে। কফির কাপে চুমুক দিতেই ঠোঁটের কোনে লেগে গেলো সফেদ ফেনা। তুমি আলতো করে সরিয়ে দিলে আংগুল দিয়ে। তোমার প্রথম সপর্শ.... আমি আবারো কেঁপে উঠলাম !

তোমার সবকিছুই খুব অদ্ভুত! সবাই প্রথম হাত সপর্শ করে, তুমি করলে ঠোঁট। সবাই জ্বর দেখতে কপালে হাত দেয়, তুমি দাও গলায়! কতোদিন জানতে চেয়েছি কেন? শুধু মুচকি হেসে এড়িয়ে যাও। তোমার গম্ভীর কন্ঠের হাসির গল্পে সবাই হেসে খুন...কিন্তু তুমি নির্বিকার সিগারেট ফুঁকতে থাকো। আবার কখনও খুব সাধারণ কথায় হো হো করে বিকট শব্দে হেসে উঠো! আমি বার বার সেই শব্দের প্রেমে পরি। অদ্ভুত তোমার প্রেমে অন্যরাও যে বাঁধা পরে যায়, তা আমি দিব্যি টের পাই। আর তাইতো শৈলীকে নিয়ে এতো ভয় ছিল। কেন জানি, ওর প্রতি তোমার নির্লিপ্ততা এড়িয়ে গিয়ে, তোমার প্রতি ওর আগ্রহটাই চোখে পরতো। আর মনে বাজতো " ওহে হারাই হারাই সদা হয় ভয়...."

গতকাল থেকে এখানে খুব বৃষ্টি হচ্ছে। অফিস যাওয়ার পর যে শুরু হলো, আর থামার কোনো নাম নেই। বুঝতেই পারছো ছাতা নেইনি। ভাগ্যিস কলিগ রাবেয়া আপু, গাড়িতে করে অনেকদুর পর্যন্ত এগিয়ে দিয়েছিলো! তবুও বাকি রাস্তায় রিক্সার খোঁজ করতে গিয়ে প্রায় কাক ভেজা হয়ে বাসায় ফিরেছি। বাবাতো আমাকে দেখে পুরাই অস্থির। তুমিতো বাবাকে চেনো, অল্পতেই ঘাবড়ে যান। রাতে হালকা একটু গা গরম দেখে তখনই নির্দেশ দিলেন,"কাল অফিস যাবেনা কিন্তু।" আমাকে নিয়ে যে কেনো এতো চিন্তা বাবার! রাতে মাইগ্রেনের ব্যথাটা আবার উঠলো অনেকদিন পর। তোমার দেয়া আশুতোষের " সোনার হরিণ নেই" বইটির পাতা উলটে আবার রেখে দিলাম। চোখে ঘুম নেমে এলো....

মাঝরাতে দুঃস্বপ্ন এলো। দেখলাম আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি...তুমি হাত বাড়িয়েও আমাকে ছুঁতে পারছোনা। প্রচন্ড ভয়ে ঘুম ভেঙে গেলো...সারাটা শরীর ভিজে গেলো ঘামে। বুক ধড়ফড় করতে থাকলো। পানির গ্লাসটাতে ঠোঁট ছোঁয়াতেই ফোনটা বেজে উঠলো.... তোমার নামটা জ্বলজ্বল করে উঠলো স্ক্রিনে। আমার সব ভয় নিমিষেই মুছে গেলো। কি করে জানলে তুমি!! কানে নেয়ার শক্তি ছিলোনা, স্পিকারটা অন করলাম। বেজে উঠলো ভরাট সুন্দর তোমার কন্ঠ," হ্যালো.... জলকন্যার ঘুম ভাঙিয়ে দিলাম নাকি?" আমার সব শান্তি আবার ফিরে এলো। অনেকদিন পর আমরা ভোর পর্যন্ত কথা বললাম! আহ! কি ভীষন ভালোলাগা! কি সুন্দর সকাল! শান্তি নেমে এলো আমার দু'চোখে..."

ইতি
"মেয়েটি "



পূর্ববর্তী পোস্ট:
উড়ো চিঠি - ছয়
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

সবার আগে মাতৃভূমি

লিখেছেন এম ডি মুসা, ২২ শে জুন, ২০২৬ সকাল ১১:১৩



প্রভাতের আলোতে যে রূপ আমি দেখি
সে যে চেনাজানা চির জন্মভূমিখানি,
পাখির মুগ্ধ সুরেলা কন্ঠে জোড় জাদু
আহা মন ভালো করে দেয় প্রতিদিনি।

পাহাড় নদী মাঠের সবুজ গালিচা
নারীর রূপ লাবণ্য নজর... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×