ফারুক ওয়াসিফ আপাদমস্তক এক বিপ্লবীর নাম যিনি শুধু বিপ্লবের তত্ত্ব /বুলিই আওড়ান না , চিন্তা ও কর্মতৎপরতায় সদা নিয়োজিত থাকেন ।
ফারুক ওয়াসিফের কাছে জীবন , বিপ্লব, চিন্তাচর্চা , লেখাজোখা (সাহিত্য) সমার্থক ।
ব্যক্তি স্বার্থের ঊর্দ্ধে থেকে সাহস ও সততার সাথে জাতির কথা বলার মত লোক বাংলাদেশে খুব বেশী দেখা যায় না । ফারুক ওয়াসিফ সেই বিরলদের একজন ক্ষতির ঝুকি নিয়েই যে সত্যকথা বলার সৎসাহস রাখে। লিখিয়ে হিসেবে সেও নজরুলের মতো বলতে পারে -
‘গাহি গান, গাথি মালা,কণ্ঠ করে জ্বালা’
দংশিল সর্বাঙ্গ মোর নাগ বালা ।’
সিভিকো-মিলিটারি-কর্পোরেট গণতন্ত্রের মুখোশ উন্মোচনে ব্রতী হোন ফারুক ওয়াসিফই ।
পুজির নস্ট সংগমের বিরুদ্ধে নিজে তো লড়াই করেনই ,আমাদেরও দাঁড় করিয়ে দেন বিপ্লবের পথে ।
প্রিয় বন্ধু , লেখক-সাংবাদিক-ব্লগার কমরেড ফারুক ওয়াসিফের শুভ জন্মদিন ছিল গতকাল ২২ সেপ্টেম্বর ।
পারিজাত শুভেচ্ছা ও ভালবাসা জানাই দেরিতে হলেও ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


