আমার প্রিয় পোস্ট

দশম পোস্টের মাইল ফলকে পৌঁছে আমার আত্মকথন

০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৭

শেয়ারঃ
0 0 0

লালনের একটা কথা আমার মনে খুব ধরেছিল একবার। এখনও মনে ধরে আছে। সুযোগ পেলেই পেড়ে খাই। কথাটা হল, “যার মর্ম সে যদি না কয়, সাধ্য কার কে জানিতে পায়?” আমার ১০ম পোস্টের এই আত্মকথন অনেকেরই চোখে লাগবে তা আমার জানা আছে। অনেকেই নির্লজ্জ আত্মপ্রচারের অভিযোগ আনবেন আমার বিরুদ্ধে। আচ্ছা, আত্মপ্রচার না চাইলে তো লেখাগুলো MS-Word এ লিখে রেখে save করে রাখলেই পারতাম, তাই না? আমরা ব্লগে আত্মপ্রচার চাই, প্রশংসা চাই, প্লাস চাই, সহমত বা সমমনা মানুষের সমর্থন চাই আর তা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমার আবার হাত বা মাথা কোনটাথেকেই সহজে লেখা বেরোতে চায় না! অনেকেই দেখলাম আমার সাথে বা আমার পরে শুরু করেও আমাকে ছাড়িয়ে গেছেন অনেক আগেই। অবশ্য এমনও অনেকে আছে, যারা একেবারেই কিছু শুরু করে নি। তারা অনেকেই আবার লেখার জন্য ব্লগে আসেন নি অথবা নিয়মিত ব্লগার নন। সুতরাং একজন নিয়মিত ব্লগার হিসেবে খোঁড়াতে খোঁড়াতে ১০ম পোস্টে এসে এটাকে আমার একটা সেলিব্রেশনের যোগ্য মুহূর্ত বলেই মনে হচ্ছে! মনে হচ্ছে এই পোস্টে কিছু আত্মকথন চালানো যায়!

ব্লগে আমি যে পোস্টগুলো দিয়েছি, তার মধ্যে, “যার যা খুশি ভাবার স্বাধীনতা আছে” ট্যাগের লেখাগুলো আমার শুরু করার কথা অন্তত দেড়-দু’ বছর আগে থেকে। অনেককেই বলেছিলাম, ২০০৮ এর বই মেলায় লেখাগুলো ছাপাবো। উৎসাহও পেয়েছিলাম! কিন্তু আমার অলস-অনুর্বর মাথা থেকে সময় মত কিছু বেরোয় নি। আবার অনেক কথাই শুধু লিখতে হবে এই ভয়েই লেখা হয়ে ওঠে নি! এখন মনে হয়, অন্তত সাত-আটটা পোস্ট হতে পারতো সেসব লেখা নিয়ে! এভাবেই আমি অনেক কবিতাও হারিয়েছি গত সাত বছরে। হ্যাঁ, সাত বছর! আমার মার মৃত্যু থেকে সাত বছর! আমার লেখার ব্যাপারে তার আগ্রহ উৎসাহের কমতি ছিল না, অনেক সময় আমার চেয়ে বেশিই ছিল! এখন সে নেই, উৎসাহও নেই, তাই লেখাও নেই! ব্লগে প্রতিটা লেখার পেছনেই আপনাদের উৎসাহ আমাকে একটা লেখার পর আরেকটা লেখা দিতে অনেকটা লোভী করে তুলেছে বলা যায়! নইলে আজকে ১০ম পোস্টে আত্মকথনের এই সুযোগই তৈরি হত না!

সামহোয়ারইনে রেজিস্ট্রেশনের ২৪ ঘন্টার মধ্যে ফ্রন্ট পেজে এক্সেস পাবার ঘটনা সাধারণ নাকি রেয়ার সেটা জানা নেই। কমেন্ট করার সুযোগটা পেলাম সেটাই আসল! কালপুরুষ, নাজনীন খলিল, নুশেরা, ভাঙা পেন্সিল, কঁাকন, অচেনা সৈকত, রুহুল্লাহ, আশরাফ মাহমুদ, লিপিকার,ক-খ-গ - এদের লেখা পড়ে কমেন্ট করা যাবে না সাত দিন, ভাবা যায়? পরে দেখলাম নাপীষের ধাতব কোবতে, প্রতিফলনের বরুণায় প্রতিফলন, ফারুক আহসানের যুক্তির ফ্যালাসি........., ফ্রেড কুইম্বির জেরী(নাকি জেরীর ফ্রেড কুইম্বি?), ক্ষণে ক্ষণে রং বদলানো সাইফুর, স্বঘোষিত নরাধম- মনে হল কমেন্ট করার জন্যেই এদের ব্লগে বার বার ঢুঁ মারা উচিৎ! কিছু সময়ের জন্য আমার ব্লগে পাওয়া ব্লগার বিষাক্ত মানুষ, তোমার বৃষ্টিতে হাটি, ঝকমারী, বিষাক্ত আলো, মেঘাচ্ছন্ন, ছন্নছাড়ার পেন্সিল, নাঈম, অচন্দ্রচেতন, যীশূ, শয়তান, পারভেজ, অদ্ভুত আঁধার এক- এদের কাওকেই আমি ধরে রাখতে পারিনি আমার লেখায়। আমার ব্যর্থতা!

আমি রাস্তায় হাঁটি, কারণ ঘরে আমি খুব দ্রুত হাঁপিয়ে উঠি। অনেকে আমাকে বিয়ে করার পরামর্শ দিয়ে ফেলেছেন! আমি এই ভুল করার আগে বহু বছর শুধু ভাবনার জন্যই রেখে দিতে চাই। আমি দেখেছি ঘরে ভালোবাসার অনেক মানুষের ভীড়েও একাকিত্ব আমাকে ঘিরে ধরে। আসলে পারিবারিক রীতিনীতি, প্রথাগত সামাজিকতার কথা আমার কাছে বেহুদা প্যানপ্যানানী ছাড়া আর কিছুই মনে হয় না। তোমাকে এটা করতে হবে ওটা করতে হবে, নইলে বংশের মান সন্মান থাকে না- শুধু অন্যের ইচ্ছা পূরণের জন্যই যদি বাঁচবো, তবে নিজের জন্য বাঁচবো কবে? আমার চারপাশের মানুষকে আমি দেখি, কত সহজেই অভিনয় করে চলেছেন নিজের এবং অন্যের সাথে! ভালোবাসার শর্তে গড়ে ওঠা বন্ধনে আমি তো কোন ভালোবাসা খুঁজে পাইনি কখনো! আমি দেখেছি সম্পর্ক টিকে থাকে শুধু স্বার্থের শর্তেই! আর বিনিময়ে চলে দীর্ঘ একঘেয়ে ভালোবাসার অভিনয়! এই অভিনয়কে আমি ভয় পাই, ঘৃণা করি! তাই রাস্তায় হারিয়ে যাই অচেনা মানুষের ভীড়ে, যাদের সাথে অভিনয় করতে হয় না! আমার মনে হয়েছে, ঘরের ভেতরে সুখ আর ভালোবাসার নাটকের স্থায়ীত্ব নির্ভর করে ঘরের বাইরে মানুষের সাফল্যের ওপর। মনে হয় সে কারণেই বাইরে মানুষ খুবই নির্দয়, খুবই লড়াকু এক যোদ্ধা! এক মুহূর্ত ছাড় দিতে প্রস্তুত নয় সে কাওকেই! মানুষের জীবনের হারানো অনেক টুকরো গল্প আমি খুঁজে পাই পথে, যার অনেকগুলোই পেতে পারতো একটা সুন্দর রূপ! প্রতিদিনের লড়াইয়ের মাঝে ঝরে যাওয়া সেসব গল্পের কিছু কিছু আমি তুলে আনি আমার পোস্টে। আমি জানি মুক্তি বা শান্তি আসলে কোনখানেই পাওয়া যায় না! তাহলে বেঁচে যাওয়া স্বাধীনতাটুকু ঘর বেঁধে হারাবো কেন?

স্বাধীনতা আমার ভালো লাগে। ভালো লাগে বেঁচে থাকতে। জীবনের প্রতিটি মুহূর্ত আমি আলাদা আলাদা ভাবে অনুভব করতে চাই এবং করিও। ভাঙাচোরা ঘুণেধরা এই সময়টা আমাকে ভাবিয়ে তুললেও আমাকে ছাপিয়ে যেতে পারে নি। আমার স্বপ্নকে কেড়ে নিতে পারে নি। লড়াইয়ের আশা নিয়ে, পরিবর্তনের স্বপ্ন নিয়ে তাই বেঁচে আছি গোঁয়ারের মত! আমার এই স্বপ্ন, এই অনুভূতির মৃত্যু শুধুই মৃত্যুর পরোয়ানায়!

ভালো থাকবেন সবাই!


***দুঃখিত এত লম্বা একটা পোস্টে আত্মকথনের জন্য! ধন্যবাদ আত্মকথন পড়ার জন্য!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আত্মকথন ;
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১৯
রাস্তার ছেলে বলেছেন: ব্রাদার্স এন্ড সিস্টার্স, কোন রকমের কোন বানান ভুল পাওয়া গেলে কমেন্টে জানান দিন। ঘুমে আর কিছুই চোখে পড়ছে না! :|
২. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: বানানের ভুলে কি যায় আসে...আপনাকে বুঝতে ভুল না হলেই হয়!
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ শাণিত পেন্সিল!

০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ!

কেমন আছেন?

৪. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৩১
...অসমাপ্ত বলেছেন: আপনার লেখনী বেশ ভাল ... যদিও একথা বলার মত পর্যাপ্ত যোগ্যতা আমার নেই। ... তার পরও বলি। আরো লিখুন... আরো কিছু ভাল লেখা আমরা পড়ি।

পথ হাটার এবং চমৎকার লেখার শুভেচ্ছা রইল।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: পাঠকই লেখকের যোগ্যতার মাপকাঠি! অন্তত আমি সেভাবেই দেখি!

ধন্যবাদ আপনাকে! লেখার চেষ্টা চালাচ্ছি!

৫. ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৯
মহাকালর্ষি বলেছেন: খুব ভালো লাগলো। ভাবনার অনেক মিল পেলাম। চালিয়ে যান...
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: আমরা সমমনা মানুষের সমর্থন এবং উৎসাহ চাই।

ধন্যবাদ!

৬. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:০৬
সবাক বলেছেন:
হুমম ব্লগ এবং ব্লগারদের প্রতি আন্তরিকতা দেখে মুগ্ধ....

ভালো থাকবেন।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০১

লেখক বলেছেন: ধন্যবাদ!

৭. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:১৩
নামহীনা বলেছেন: -----—---—--/´¯'|)
————---|—-|
————---|—-|
————---|—-|
———--—-|—-|
————---|—-|
————---|—-|
———--—-|—-|
————---|—-|
———--/´¯/'--'/´¯`•_
———-/'/--/—-/—--/¨¯\
——--('(———- ¯~/'--')
———\————-'—--/
———-'\'————_-•

আপনার আত্মকথন ভালো লাগছে।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০২

লেখক বলেছেন: কি আঁকলেন?

ভালো লাগলো জেনে ভালো লাগলো!

ধন্যবাদ!

৮. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৪০
সুখী মানুষ বলেছেন: সুন্দর লাগলো পড়তে।
আপনাকে ছন্নছাড়া মনে হলো, ভেগাবন্ড টাইপ। এমন হতে ইচ্ছা করে, কিন্তু সাংসারিক দায়বদ্ধতার কারনে পারিনা :(
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৬

লেখক বলেছেন: ছন্নছাড়া কিন্তু ভবঘুরে নই। ঘুরে বেড়াই একটু রিলিফের আশায়।

সাংসারিক দায়বদ্ধতা...........................

তবুও তো সুখি মানুষ! ইয়ে, আপনার উনি দেখছেন না তো? ;)

ধন্যবাদ!

৯. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১:০২
িক েশা৩০েম বলেছেন: ব্লগের একটি নির্দেশনা দেখে জানতে চেয়েছিলাম কোন লিংকে চাপ দিমু? তার উত্তরে মন্তব্য পেয়েছি আকাশনীল নীকধারী একজনের।
আকাশনীল বলেছেন: বোকা ছোদা তোর লিংগ কয়টা??
আকাশনীল হলেন,
বুয়েটে কম্পিউটার সায়েন্স ফোর্থ ইয়ারে পড়া স্বপ্নপ্রেমী একজন মানুষ যিনি দিনভর স্বপ্ন দেখেন আর রাতে ঘুমান। তার ইচ্ছে আছে একদিন আকাশটাকে ছোঁবেন! তিনি জানতে চেয়েছেন আমার লিংগ কয়টা?
দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে পড়া ছাত্র যদি আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো লিঙ্গের উপর ভর দিয়া কোন কিছু ছুতে চান জেনে জাতি শংকিত হতে পারে। তবে আমার লিঙ্গের উপর ভর দিয়া উনি যদি আকাশ ছুতে চান, আমি রাজি আছি।
১০. ০৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:০৪
আশরাফ মাহমুদ বলেছেন: অভিনন্দন।

আপনার নংপুসক লেখাটা পড়ে আমি থমকে গিয়েছিলাম। আমি টের পেয়েছিলাম আপনার হাত অনেক কিছু দিতে পারে, তাই নিয়মিত লেখার আবদার প্রকাশ করতে আমি কুন্ঠিত নই।


(আমার নামটা ভুল এসেছে। ঠিক করে দিলে কৃতজ্ঞ হবো। )
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫৬

লেখক বলেছেন: একটা বিভৎস টাইপের ভুল! ক্ষমা প্রার্থী। ঠিক করেছি। আর সবারটাও দেখা দরকার!

নিয়মিত লেখার ক্যাপাবিলিটি নেই যে! তার পরও চেষ্টা করবো।

ধন্যবাদ!

১১. ০৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:১৭
নুশেরা বলেছেন: আপনার নিক, মন্তব্য, লেখা সবই চোখ-মন কাড়ে। আমার দুর্ভাগ্য, সময়-ব্যবধান আর সময়-স্বল্পতায় যাদের চমৎকার পোস্ট নিয়মিতভাবেই চোখছাড়া হয়ে যায়, আপনি তাদের একজন। সৌভাগ্যবশত আজ এটা পড়তে পেরেছি।

মুগ্ধ হলাম। সেলিব্রেশনের উপলক্ষ্য একান্তভাবে নিজস্ব ব্যাপার। আনন্দটা ছড়িয়ে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
১২. ০৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:২৪
কঁাকন বলেছেন: অভিনন্দন
আপনার আত্মকথন পড়ে তো আমি আপনার ফ্যান হয়ে গেলাম কোনো লিখা মিস করা যাবেনা :(
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ! সন্মানিত মনে করছি নিজেকে!

০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৩

লেখক বলেছেন: আপনার নামটা কাঁকন লিখে ফেলেছিলাম! কঁাকন করে দিলাম!

১৩. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:২৫
নুশেরা বলেছেন: একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনার সঙ্গে আমার মিল আছে একটা। আমিও খুব তাড়াতাড়ি অ্যাকসেস পেয়েছিলাম প্রথম পাতায়, প্রথম লেখা দেয়ার পরপরই, সৌভাগ্যই বলতে হবে। জটিলের পোস্টে আপনার মন্তব্য পড়ে চোখের পানি আটকাতে পারিনি। আমার মধ্যকার "মা" জানে, আপনার মায়ের আশীর্বাদ সবসময় আপনাকে ঘিরে আছে।

প্রিয় "রাস্তার ছেলে", আপনার নিকটি বেশ বড়সড়, ছোট একটা ডাকনাম দিতে পারেন যাতে ডাকতে সুবিধা হবে?
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৯

লেখক বলেছেন: শান্ত।

১৪. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩০
নুশেরা বলেছেন: ধ্যাত্তেরি, আবার ভুলে গেলাম...
আমার সামান্য লেখার অসামান্য স্মরণের জন্য বি-শা-ল ধন্যবাদ। খুবই খুশী লাগছে ভাই।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৫২

লেখক বলেছেন: আপনার সাফল্য এবং যোগ্যতা! আপনার আপাত সামান্য লেখাও অসামান্যতা ধারণ করে।

ধন্যবাদ! (আগের কমেন্টগুলো সহকারে!)

১৫. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৪
অচেনা সৈকত বলেছেন: শান্ত,আপনার আত্নকথন অসাধারণ হয়েছে।লগইন করেই আপনার লেখাটা পড়লাম।নুশেরা আপুর কমেন্টটাই কপি-পেস্ট করছি,"আমার সামান্য লেখার অসামান্য স্মরণের জন্য বি-শা-ল ধন্যবাদ।" মন খারাপ করবেন না।আমরা সবসময়ই আছি আপনার পাশে।আর আপনার সাথে আমার সম্পর্ক তো আর স্বার্থের শর্তে বাঁধা নয়।অন্তত আমার চোখে।ভাল থাকুন সবসময়।প্রিয়তে রাখলাম।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২০

লেখক বলেছেন: :) :) :)

আপনার সাফল্য এবং যোগ্যতা! আপনার আপাত সামান্য লেখাও অসামান্যতা ধারণ করে।

আমিও কপি-পেস্ট করলাম!

১৬. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:২৪
অপ্‌সরা বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ!

কেমন আছেন?


ভালো আছি ছেলে। তুমি কেমন আছো? রাস্তায় অনেক ছিন্নমূল শিশু ও মানুষ থাকে। কিন্তু রাস্তার ছেলে এইভাবে বলতে বা ডাকতে কেন যেন মুখে বাধে একটু।
০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: রাস্তার ছেলে নামটা নেবার একটা কারণ আছে। আমার নিকটা কিন্তু আসলে 'অবিশ্রান্ত পথিক'! প্রোফাইলের নিচে ব্ল্যাক বক্সে আছে।

আমি জানি এই 'রাস্তার ছেলে' কথাটাকে সবাই খারাপ ভাবেই ভেবে নেয়। এই মনোভাবটার পরিবর্তন আমি চাই। আচ্ছা, রাস্তার ছেলেদের ভাল হবার কোন কারণ আছে কি? তাদেরতো স্বপ্ন দেখারই সামর্থ নেই! তারপরও রাস্তার ছেলেগুলোর মাঝে যে ভালগুলো আমি দেখেছি, তা মহলের অনেক রাজপুত্রের মাঝেও অনুপস্থিত দেখতে পাই। আবার রাজপু্ত্রদের অনেক খারাপ আছে যা রাস্তার ছেলেদের মাঝে নেই। তাহলে এটা শুধু খারাপ অর্থেই প্রয়োগ হবে কেন? প্রচলিত এই মূল্যবোধের বিরুদ্ধে এটা একটা প্রতিবাদও বটে!

১৭. ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৭
ফারুক আহসান বলেছেন: মনে আসছে এই মুহুর্তে অনেক কিছুই, কিন্তু লিখতে ইচ্ছা করছে না । আরো গুছিয়ে নিয়ে পরে লিখব ।

তবে একটা কথা না বলেই পারছি না । বাংলা ব্লগে ঢুকে শুরু থেকেই তিক্তকর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি । তিনতিনবার ব্যানড । চতুর্থবারে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম পুরোপুরি । আমার পিসিতে বাংলা লেখার অন্য কোনো টুল নাই বলে চাইছিলাম কুযুক্তি সিরিজটা পুরোটা লিখে তারপর গুডবাই জানিয়ে দেব ।

এখনও আছি কেবল দুইটা কারণে । আপনার ব্লগে গিয়ে দেখি যে আমার কুযুক্তি সিরিজের সবগুলাই আপনার প্রিয় পোস্টের শোকেসে ।

(আরেকটা কারণ আহমাদ মোস্তফা কামাল ভাইয়ের আগ্রহ)

পরে আরো কথা হবে ।
০৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৮

লেখক বলেছেন: চলে যাবার কোন কারণ নেই। অন্তত আমি দেখি না।

পরে কথা হবার অপেক্ষায় থাকলাম।

১৮. ০৮ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১:২১
ক-খ-গ বলেছেন: খুব কাছের মানুষ হয়ে গেলেন। :)
০৮ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ! অনেক বড় প্রাপ্তি!

০৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: হায়! হায়! আপনার নামটাও তো দেবার কথা! দেয়া হয়নি! দুঃক্ষিত!

০৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: অ্যাড করলাম! আসলে হাতে লেখা ড্রাফটে ছিল, এখানে বাদ পড়ে গেছে!

১৯. ০৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
সব্যসাচী বলেছেন: ভালো লাগলো আপনার আত্বকথন
০৮ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ!

২০. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৪১
প্রতিফলন বলেছেন: অনেক গুলি কথা, প্রসঙ্গ স্পর্শ করে গেছেন। বলার ছিল অনেক কিছু। হয়তো কখন......বলে যাবো।
"আমি জানি মুক্তি বা শান্তি আসলে কোন খানেই পাওয়া যায় না!"
আসলে মুক্তি বা শান্তি সবখানেই আছে বলেই কোথাও খুঁজে পাওয়া যায়না।
বেঁচে থাকার জন্য একটাই জীবন।
পেতে চাওয়াটুকুই সুখ।
চলতে পারাটাই মুক্তি।
ভালো থাকবেন।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন: সব কিছুই একটা বৃত্তের মত। আপনি যেকোন জায়গা থেকে শুরু করতে পারেন। আপনি ভাবতে পারেন পেতে চাওয়াটাই সুখ। কিন্তু না পাওয়াটাও বেদনার বটে! না পাওয়ার বেদনা জানান দেয়, পাওয়াটাই আসলে সুখ, পেতে চাওয়াটা পাওয়া না পাওয়ার দোলাচলে এক স্নায়ু যুদ্ধ!

চলতে পারাটাকে আপনি মুক্তি ভাবতে পারেন এবং সেটা মুক্তিই, যদি চলাটা উদ্দেশ্যবিহীন হয়, ফেরার কোন তাড়া না থাকে। তা না হলে ব্যাপারটা অনেকটা এরকম, ঘরের তাড়া খেয়ে বাইরে পালানো আবার বাইরে আহত হয়ে ঘরে লুকানো!

আপনি চারপাশে ছড়িয়ে থাকা ভালোবাসাকে ঝরে যাওয়া স্বপ্নের ভগ্নাংশথেকে আলাদা করে গ্রহণ করতে পারলে বেঁচে গেলেন নইলে মুক্তি আর শান্তির স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল!

বেঁচে থাকার জন্য একটাই জীবন আর তাই জীবনের প্রতিটা মুহূর্ত অনুভব করি মনের সবকটা জানালা খুলে দিয়ে! উপভোগ করতে পারি না তাতে কি?

ধন্যবাদ!

২১. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৩
মেঘাচ্ছন্ন বলেছেন: অভিনন্দন !

আমার নামও আছে দেখছি.....!!
আসলে এত্তো মানুষ.....কারটা রেখে যে কারটা পড়বো.....অনেকের লেখাই পড়বো ভাবি কিন্তু দেখা যায়, মনে থাকলে সময় থাকে না আবার সময় থাকলে মনে থাকে না...মহা সমস্যা...! এভাবে কত ভালো ভালো লিখা যে মিস হয়ে যায়.....!

ভালো লাগলো অনেক লিখাটা.....মিল পেলাম ভাবনার সাথে.....।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ!

২২. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৩
ক-খ-গ বলেছেন: আপনার প্রথম দুটো লেখা পড়েই গন্ধ পেয়েছিলাম অসাধারন এক লেখকের। লেখনির সথে নয়, চিন্তা গুলোর সাথে এক আশচর্য্য মিল পেয়েছিলাম খুঁজে। সবাই দল বদ্ধ মানুষ ভালবাসে, কিন্তু আমি ভালবাসি সেই সব একক মানুষদের যারা অনায়াসে প্রথা আশ্রয়ী সমাজের দিকে আঙ্গুল তুলে বলতে পারে, রাজা তোমার কাপর কোথায়। তারপর একা একা হেটে চলে যায় অনাগত ভবিস্মতের দিকে। সে জন্যেই কাছের মানুষ বলে মনে হয় আপনাকে।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৪

লেখক বলেছেন: এইতো, আপনিও সাথে আছেন! একা হলাম কোথায় ব্রাদার? একা নয়, ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত সবাইকে নিয়েই অনাগত ভবিষ্যতের দিকে হাঁটবো, নইলে ভবিষ্যৎ যে অধরাই থেকে যাবে ব্রাদার!

০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ!

২৪. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১০
আরিফ জেবতিক বলেছেন: বানান ভুল হচ্ছে ব্লগের স্পেশালিটি । চিন্তা করবেন না । :)

দশম পোস্টে তালিয়া ।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৬

লেখক বলেছেন: ব্লগের স্পেশালিটি! :)

তালিয়ার জন্য ধন্যবাদ!

২৫. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৫
লিপিকার বলেছেন: দশম পোষ্টে অভিনন্দন....:)

আপনার লেখার হাত অসাধারণ......নিয়মিত লেখালেখি করবেন...
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ! প্রোফাইল ছবিটা আগেরটাই ভালো ছিল!

২৬. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩২
বরুণা বলেছেন: আরে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! আমার নাম ও লিখেছো?????????????????

এত্ত এত্ত ভালোবাসা তোমাকে।
আচ্ছা প্রতিফলন পন্ডিতি করে কি বলেছে এসব? কিছুই তো বুঝলাম না।
০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৫৩

লেখক বলেছেন: হা! হা! পন্ডিতি!!!!!!!!!! হা! হা! :) :) :)

হুমমম! দলে ভারী করার চেষ্টা নাকি? ;)

যা বলেছে তা আমি বুঝেছি। আর বুঝেছি যে, সেটা আমার পন্ডিতিপূর্ণ জবাব দেখে বোঝা যাচ্ছে না? :D

এত্ত এত্ত ভালোবাসার জন্য এত্ত এত্ত ধন্যবাদ!

২৭. ০৮ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:১১
রুহুল্লাহ বলেছেন: "শুধু অন্যের ইচ্ছা পূরণের জন্যই যদি বাঁচবো, তবে নিজের জন্য বাঁচবো কবে? " --- চমৎকার - একেবারে দার্শনিক হয়ে গেছ বাছা----চুড়ান্ত বিচারে মানুষ আসলে একা।
কা তব কান্তা -- পৃথিবীতে কে কাহার ।
কেউ কারও নয় - তবুও আমরা সবার সবার মাঝেই আমরা বেছে থাকি। তোমার লেখায় মায়ের কথা দেখেই বোঝা যায় তুমি রাস্তার ছেলে নও। ঘরের প্রতি আকর্ষণ তোমারও আছে--
দশম পোষ্টের মাইল ফলক ছোঁয়ার সাফল্যে অভিনন্দন।
ভাল থাক।
০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: সবাই ঘরে ফিরতে চায়। যার ঘর নেই সে ঘরে ফেরার স্বপ্ন দেখে। রাস্তার ছেলেরও ঘরে ফেরার স্বপ্ন আছে তবে সেটা অধরা থেকে যাবারও সম্ভাবনা আছে!

৮, ১৬, ২০, ২২ নম্বর কমেন্টের জবাবও আসলে আমার এই আত্মকথনেরই পরিপূরক অংশ।

ধন্যবাদ!

২৮. ০৯ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪৯
লিপিকার বলেছেন: প্রোফাইল ইমেজ পূর্বেটাতেই প্রত্যাবর্তন করিয়াছি.........দোয়া করিবেন....আমিন...
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৩

লেখক বলেছেন: আগের কমেন্টের জবাবে ভুল বলেছিলাম, বলা দরকার ছিল, "প্রোফাইল ছবিতে আগের জনই ভাল ছিল!"

২৯. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৪
নাজনীন খলিল বলেছেন: একটি অসাধারণ আত্বকথন।

++++++++++++++++++++++++++++++

অনেক শুভকামনা রইল।
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ! ব্লগে কম আসছেন মনে হয়? ব্যাস্ত? অবশ্য আমি নিজেও ছিলাম না প্রায় ২ দিন!

৩০. ১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৫
নাজনীন খলিল বলেছেন:
সরি রেটিং করা গেলনা।রেটিং বাটন কাজ করছেনা।
১০ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৬

লেখক বলেছেন: :)

৩১. ১১ ই নভেম্বর, ২০০৮ রাত ১:৪৭
বিষাক্ত আলো বলেছেন: "ঝকমারী, বিষাক্ত আলো, মেঘাচ্ছন্ন, ছন্নছাড়ার পেন্সিল, নাঈম, অচন্দ্রচেতন, যীশূ, শয়তান, পারভেজ, অদ্ভুত আঁধার এক- এদের কাওকেই আমি ধরে রাখতে পারিনি আমার লেখায়। আমার ব্যর্থতা! "- ভাইয়া, এটা কোনো কথা কইলেন? এর মধ্যে আমার নাম কেন?:( আপনার লেখা আমি নিয়মিতি পড়ি, মন্তব্য নিয়ে আসলে যা বলার তা হল, বেশির ভাগ সময়েই লগ আউট থাকি, আর কখন যে আপনি ঠিক পোস্ট করেন- আমি পড়ি তার আনেক পরে, তাই আর মন্তব্য করা হয় না...

আপনি আসাধারন লিখেন, তবে এই লেখেটার প্রত্যেকটা কথাই ঠিক ঠিক আমার নিজের কথাও !!!!!!!!!!!!!!!!!!!! বিশেষ করে এই কথাগুলো- "আমি রাস্তায় হাঁটি, কারণ ঘরে আমি খুব দ্রুত হাঁপিয়ে উঠি।... ... ..."

"আপাতত হাঁটছি। কতদূর যাওয়া যায় তার উত্তর সময়ের না পড়া পাতার কোলে রেখে পড়েফেলা পাতাগুলোর কথাই বলে যাই-ক্লান্তহয়ে ঘুমিয়ে পড়ার আগ পর্যন্ত।" - ব্লগে এসে প্রথমেই এই কথাগুলো টেনেছিলো । আর বেশি কিছু বলছি না। বাকিটা আপনি বুঝবেন আশা করি।

[আমার ব্লগে আপনার মন্তব্যের উত্তরটা দেখবেন তো সময় করে :)]
১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: ঐ যে, লালনের কথাটা উপরে লিখেছি! লগ আউট করে ঢুকলে আমি বুঝবো কি করে ব্রাদার! :)

দুঃখিত আমার ব্যার্থতার সিরিয়ালে রাখার জন্য!

ধন্যবাদ একজন রেগুলার পাঠককে! :)

৩২. ১১ ই নভেম্বর, ২০০৮ ভোর ৫:২২
কঁাকন বলেছেন: কি ব্যাপার টাইপিং বিরতিতে আছেন নাকি ?
১১ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: এইযে লিখতে বসলাম। বেশ একটা ক্যাচালের মধ্যেদিয়ে যাচ্ছি সিসটার! গান কেমন লাগলো? শোনা হয়েছে?

 

মোট সময় লেগেছে ১.০০২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আপাতত হাঁটছি। কতদূর যাওয়া যায় তার উত্তর সময়ের না পড়া পাতার কোলে রেখে পড়েফেলা পাতাগুলোর কথাই বলে যাই-ক্লান্তহয়ে ঘুমিয়ে পড়ার...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই