কিন্তু সব সমস্যা শুরু হল এরপর।
ব্যবস্থাপনা কমিটি বলল যে, তারা কেমনে বুঝবে যে গার্ড ডিউটির সময় ঘুমাচ্ছে না! তাই তারা দুজন লোক নিয়োগ করল যাদের একজন গার্ড এর উপর নজর রাখবে আরেকজন সময় পরিমাপ করবে।
এরপর ব্যবস্থাপনা কমিটি বলল যে, তারা কেমনে বুঝবে যে গার্ড তার কাজ ঠিক মত করছে! তাই তারা মান নির্নয় কমিটি তৈরি করল এবং তাতে দুজন লোক নিয়োগ দিল। একজন যাচাই বাছাই করবে আর আরেকজন রিপোর্ট লেখবে।
ব্যবস্থাপনা কমিটি বলল যে, এদের বেতন কেমনে দেয়া হবে! তাই তারা সময় রক্ষক আর বেতন প্রদানকারীর জন্য দুটি পদ তৈরি করে দুইজন কে নিয়োগ দিল।
ব্যবস্থাপনা কমিটি বলল যে, এতো লোকের দ্বায়িত কারা নিবে! তাই তারা একটা ঐ নতুন অফিসের জন্য একটা পরিচালনা কমিটি তৈরি করে তাতে একজন পরিচালক একজন সহপরিচালক এবং একজন আইন বিশেষজ্ঞকে নিয়োগ দিল।
এইভাবে নতুন অফিসের জন্য পুরো একটা ইউনিট তৈরি হয়ে গেল, কেবল মাত্র একটি গার্ডকে নিয়োগ সঠিক করার জন্য।
কিন্তু বছর শেষে ব্যবস্থাপনা কমিটির তো মাথায় হাত। এতো লোকের বেতন দিতে গিয়ে তারা লোকসানের ঘরে নাম লিখিয়েছে। তার উপর যেই উদ্দেশ্যে গার্ড-কে নিয়োগ দেয়া হয়েছিল, তার এক ইঞ্চিও পূরণ হয় নি। হবেই বা কেমনে? গার্ড যে সেই কর্মচারীর নিকট আত্মীয়। তারা দুজনে যোগ সাজশে অফিস থেকে মালপত্র সরিয়ে নিয়েছে। কিন্তু এখন ব্যবস্থাপনা কমিটি পড়েছে মহা ফাঁপড়ে। সাপ খুঁড়তে গিয়ে আবার না অন্য কিছু বের হইয়ে যায় এই ভয়ে তারা সবাই একটা সিদ্ধান্তে আসে।
এরপরের দিন নতুন অফিস যেখানে বানানো হচ্ছিল, সেখানে গিয়ে দেখা যায় বিরাট বড় একটা তালা ঝুলছে। কারণ নাকি কোনো অনির্দিষ্ট কারনে এখান থেকে তাদের অফিস তুলে নেয়া হয়েছে।
[link|http://banglawritings.wordpress.com/2007/08/15/

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



