চলতি বছর এইচএসসি পরীক্ষায় ৭টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে এবং জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড সবচেয়ে ভালো ফলাফল করেছে। এবার ঢাকা বোর্ডে পাসের হার ৭০.৭৭ ভাগ। ঢাকা বোর্ডে সেরা দশ কলেজের মধ্যে ৯টিই রাজধানীতে অবস্থি'ত। ঢাকা শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী।ঢাকা বোর্ডে শীর্ষ স্থান অধিকার করেছে নটরডেম কলেজ। এ কলেজে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ১৬৫ জন। এর মধ্যে পাস করেছে ২ হাজার১৩৫ জন। পাসের শতকরা হার ৯৮.৬১ ভাগ। এ কলেজ থেকে এবার জিপিএ-৫ পেয়েছে ৮২৫ জন। দ্বিতীয় স্থানে ভিকারুননিসা নূন কলেজ। ভিকারুননিসায় এবার মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৩৪ জন। এর মধ্যে পাস করেছে ১ হাজার ১২১ জন। পাসের হার ৯৮.৮৫ ভাগ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৯৩ পরীক্ষার্থী। তৃতীয় স্থানে রয়েছে ঢাকা সিটি কলেজ। এ প্রতিষ্ঠান থেতে এবার পরীক্ষা দিয়েছে ২ হাজার ৯ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৯৮৪ জন। পাসের হার ৯৮.৭৬ ভাগ। সিটি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে৩৪৮ পরীক্ষার্থী।চতুর্থ স্থান অধিকার করেছে মতিঝিলের আইডিয়াল স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৯৪০ জন। এর মধ্যে পাস করেছে ৯৩৩ জন। পাসের শতকরা হার ৯৯.২৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৭৬ পরীক্ষার্থী। ৫ম স্থানে রয়েছে হলিক্রস কলেজ। এ প্রতিষ্ঠান থেকে এবার পরীক্ষা দিয়েছিল ৭৩০ পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৭২৭ জন। পাসের হার ৯৯.৫৯ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২৩৯ জন। ৬ষ্ঠ স্থান লাভ করেছেবীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিল ৬৪৯ জন। এর মধ্যে পাস করেছে ৬৪৪ জন।পাসের শতকরা হার ৯৯.২৩। জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন পরীক্ষার্থী।ঢাকা বোর্ডে সপ্তম স্থান অধিকার করেছে ঢাকা কমার্স কলেজ। এ কলেজ থেকে পরীক্ষা দিয়েছিল ১ হাজার ৫০৫ জন। এর মধ্যে পাস করেছে ১ হাজার৫০০ জন। পাসের শতকরা হার ৯৯.৬৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২২৪ জন। ৮ম স্থানে রয়েছে ঢাকা কলেজ। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়েছিল৮৪২ জন। এর মধ্যে পাস করেছে ৭৫৪ জন। পাসের গড় হার ৮৯.৫৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন পরীক্ষার্থী। ৯ম স্থানে রয়েছে রাজউকউত্তরা মডেল কলেজ। রাজউক কলেজ থেকে এবার পরীক্ষা দিয়েছিল ৫২৯ জন। এর মধ্যে পাস করেছে ৫২৪ জন। পাসের গড় হার ৯৯.০৫ ভাগ।জিপিএ-৫ পেয়েছে ২০০ পরীক্ষার্থী এবং দশম স্থান অধিকার করেছে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কলেজ। এ কলেজ থেকে মোট পরীক্ষা দিয়েছিল৩০০ জন। এর মধ্যে পাস করেছে ২৭৩ জন। পাসের গড় হার ৯১ ভাগ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১১৭ পরীক্ষার্থী।
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।