পাকিস্তান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রক্তাভ মদিরায় ভেজা সে ঠোঁট কুঁচকে ওঠে
মাদ্রাসার প্রতিটি ক্ষয়ীষ্ণু ইটের কাছে শেখা অবদমিত ঘৃণায়।
চারপাশে চোখ চেয়ে যত দুপেয়ের মিছিল
উন্নত নাসায় প্রবেশ করায় হিন্দুয়ানীর গন্ধ,
ওরা ছোটলোক আমাদের ভৃত্য।
পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সেই ছেলেটি
চোখ বুজে সমানে আওড়াতো ফয়েজ, রবীন্দ্রনাথ
ওর বড় বড় দু চোখে প্রচ্ছন্ন সরলতা, তার মায়া হত।
আর্ট কলেজের সেই আওরাত যার চোখের কাজলে
পরাজিত হাফিজের প্রিয়তমা,তার কালো তিল
তাকেও শুঁকেছে সে পাগলের মত
শরাব দিয়ে ধুয়ে দিতে চেয়েছিল নোংরা গন্ধটা।
তার ব্যারাকের সেই কালো ছোকরা
ছুটির কথা ছড়িয়ে দিত প্রতিটা কানে
যার মায়ের বর্ণনা শুনে মনে পরে যেত
তার আম্মিজান,আরব সাগরের উদ্দাম বাতাস।
তাদের সবার শরীরেই সেই বিষাক্ত গন্ধ
যে গন্ধ ঘৃণা তাড়িয়ে বেড়ায় ১৯৪৭
অমৃতসরের পোড়োবাড়িতে দাদাজানের লাশ
মাদ্রাসার প্রতিটা চৌকাঠে ঘুলঘুলিতে
ঘৃণার মন্ত্র,আব্বুর কাছে শোনা বিপন্ন কাশ্মীর।
সে তাদের নির্বংশ করার শপথ নিয়েছিলো
আখ মাড়াইয়ের কলের মত প্রতিটা শরীর
ছোবড়া বানিয়ে ভিজিয়ে ছিলো উষ্ণ প্রস্রাবে ।
কেরোসিনের নীলাভ আগুন,রুমালের বুনুনি ফেঁড়ে
ওদের গন্ধ -রক্ত মাটির গভীর থেকেও
অসংখ্য হাতপায়ের কিলবিলে দেবতার মত
উপস্থিত প্রতিটা মসজিদ, মন্দির-প্যাগোডায়।
হিন্দুস্তানের দালালদের কিছু পটকায়
শুধু সংগমরত জওয়ানদের দ্রুত বীর্যপাত
আর বদরবাহিনীর আনা ছাগলে
তুড়ির শব্দে উড়ে যেত সব উজবুক!
বাম অলিন্দে তাগুতের পতাকা উড়িয়ে
একদিন ওরা হাজির হয়েছিলো ক্যাম্পের দরোজায়
নিখাদ নির্লিপ্ততায় বাতাসে দূর্গন্ধ ছড়িয়ে
উদ্ধত ওদের গলায় আত্মসমর্পনের আহবান।
অস্ত্র উচিয়ে মেগাফোনে বলেছিলো সে
‘দূর হয়ে যা দালালের দল,হিন্দুস্তান মূর্দাবাদ’।
দাঁত-মুখ খেঁচিয়ে শূকরদল জবাব দিয়েছিলো
ইট-সুরকির হিন্দু মহলে এখন গুলির দাগ
যেমন হৃদয়ে বিষবাষ্প এই চল্লিশ বছর পরেও।
কালো চোখের সে বলিষ্ঠ সুপুরুষ আজ
উড়ে যাওয়া শরীরের এক হতদ্যম মালিক,
তসবির প্রতিটি পুঁতি টানতে টানতে
আড়াল করে তার খাড়া শ্বাসরন্ধ্র,
পুবের বাতাসে এখনো যে ওদের গন্ধ!
৬টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।