আমার প্রিয় পোস্ট

পোলাপান গেছে কইরে পোলাপান গেছে কই?

০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:০৮

শেয়ার করুন:                   Facebook

পোলাপান গেছে কইরে পোলাপান গেছে কই?
আছে গামছা ভরা দই আর বিন্নি ধানের খই;
পোলাপান গেছে------------------গেছে কই?
মাগো তোমার আবদুল আলীম, আব্বাস উদ্দীন কই?
মাগো তোমার লালন শাহ হাছন রাজা কই?
তোমার কোলে তারা সবাই ঘুমাইয়া আছে ওরে-
কাইন্দনা মা জননী গাইব তোমার সূরে,ওমা গাইব তোমার সূরে;
কোথায় তোমার ভাটিয়ালী, কোথায় জারি সারি,মাগো কোথায় জারি সারি?
কান্দে আজও মন ময়না হাছন রাজার ই।
কেউবা তোমায় বানাইতে চায় মাগো হিন্দুস্হান,আবার মাগো পাকিস্তান,
কেউবা আবার বানাইতে চায় আফগানিস্তান।
ভয় পাইওনা মাগো তুমি রাখবো তোমার মান,মাগো রাখবো তোমার মান
এখনও যে বাইচা আছে হাজার সন্তান,মাগো হাজার সন্তান।

 

 

  • ২ টি মন্তব্য
  • ১০৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:১৬
comment by: নাদান বলেছেন: দারুনতো।
২. ০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪০
comment by: শেখ জলিল বলেছেন: বাহ্। বেশ তো।

 



 

comment by:
অধ্যায়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩১৬৭