somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

♥♥একজন সারার গল্প♥♥

১৩ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন দিন আগে আমর খালেদ অস্ট্রেলিয়ার এক তরুণীর কাছ থেকে একটি মেইল পেলেন।মেইলটি ছিল এরকমঃ

"আমি এক লেবানীজ তরুণী,আমার পিতা মুসলমান এবং আমার মা খ্রীস্টান।আমার জীবনের প্রথম দশ বছর আমি লেবাননে কাটিয়েছি;তারপর আমরা অস্ট্রেলিয়াতে চলে যাই এবং সেখানেই থাকা শুরু করি ।আর এভাবেই মধ্যপ্রাচ্যের সাথে আমার সম্পর্কের ইতি ঘটে।
বর্তমানে আমার বয়স ২২,আর অস্ট্রেলিয়াতে মাইগ্রেসন করার পর ধর্মের সাথে আমার সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যায়।আমি শুধু এতটুকু জানি আমি একজন মুসলিমাহ্‌,ব্যাস এতটুকুই।
আমি জানি না কোরআন কেমন,জানি না কিভাবে নামাজ পড়তে হয় ,মোট কথা আমার জীবনে ধর্মের কোন গুরুত্বই নেই।
আমার মা-বাবা পৃথক হয়ে গেছে এবং তারা দুজনই অন্য কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
আমি ইউনিভার্সিটিতে লেখা-পড়া করছি।আমার মা-বাবা আমাকে একা ফেলে অস্ট্রেলিয়া ত্যাগ করে চলে গেছেন।কিন্তু আমার না আছে কোন পরিবার,না কোন ভাই অথবা বোন।আমি আমার লেবাননের পূর্বপরুষদের সম্পর্কে কিছুই জানিনা।আমি একাই সেখানে বাস করছিলাম আর এভাবেই আমার জীবন কাটছিল।আমি সকালে ইউনিভার্সিটিতে যেতাম আর বিকালে একটি বারে কাজ করতাম।আমার একজন বয়ফ্রেন্ড আছে । এমন কোন হারাম কাজ নেই যা আমি করিনি, তাতে আমি কোন লজ্জাও বোধ করতাম না।আমি এখন পুরোপুরি ওয়েস্টার্ন ।আমি খুব সামান্যই আরবী জানি।
যেহেতু আমি খুবই সুন্দর তাই আমি নিউজিল্যান্ডে সুন্দরী প্রতিযোগীতায় অংশগ্রহণ করি এবং তাতে আমি জয়ী হই।আমি নিউজিল্যান্ডের বিয়ার প্রতিযোগীতায় অংশগ্রহণ করার পরিকল্পনা করছি, বর্তমানে আমি ম্যাগাজিনে মডেলিং করি।
এই সময়গুলোতে আমি অস্ট্রেলিয়াতে বসবাসরত একটি লেবানীজ পরিবারে বেড়াতে যেতাম।একদিন আমি টেলিভিশনে রমজানের একটি অনুষ্ঠান দেখলাম, সেখানে শিষ্টতা এবং শালীনতা সম্পর্কে বলা হয়েছিল আর তাতে অনুষ্ঠানটির ওয়েব এড্রেসও দেখানো হয়েছিল।তখন আমি এক অসস্তিকর সময় পার করছিলাম,কারণ আমার মনে হচ্ছিল অনুষ্ঠানটি সরাসরি আমাকে সম্বোধন করছে।
আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ্‌ কী আমাকে গ্রহণ করবেন অন্যকথায় আমাকে মাফ করবেন?তা জানার জন্যই আমি আপনাকে মেইলটি পাঠালাম।" সারার মেইলটি এখানেই শেষ । সুবহানাল্লাহ্‌!

একজন মানুষের ঈমান যত ছোটই হোক,একজন মানুষের আত্মা সবসময়ই আল্লাহ্‌র জন্য ক্ষুধার্ত থাকে যেমন ক্ষুধার্ত থাকে পেট খাবারের জন্য।যাই হোক মিসরীর ইসলাম প্রচারক আমর খালেদ সারার মেইলের জবাব দিলেন।তিনি তওবার শর্তাবলী উল্লেখ করলেন আর সারাকে আশ্বাদ দিলেন,যদি সে সত্যিকার অর্থেই তওবা করে তাহলে অবশ্যই আল্লাহ্‌ তাকে ক্ষমা করবেন।

দু দিন পর সারা আমর খালেদের সাথে যোগাযোগ করে বললঃ 'আমি আল্লাহ্‌র কাছে তওবা করেছি, আমার বয়ফ্রেন্ডকে ত্যাগ করেছি ,ওয়াদা করেছি তার সাথে আর কখনো দেখা করব না।'

এর দু দিন পর সে আবার আমর খালেদের সাথে যোগাযোগ করে বললঃ 'কিভাবে নামাজ পড়তে হয় তা আমি শিখতে চাই।'

দু দিন পার হওয়ার পর সে আবার জানালঃ 'আমার কোরআন শরীফের কিছু অডিও টেপ প্রয়োজন।' তাই আমর খালেদ DHL কোরিয়ার মাধ্যমে তাকে কিছু টেপ পাঠালেন।

এক সপ্তাহ পার হয়ে গেল কিন্তু আমর খালেদ সারার কোন সংবাদ পেলেন না। তারপর সারা তাকে জানাল সে তার সুন্দরী প্রতিযোগীতার টাইটেল ফেরত দিয়ে দিয়েছে।এরপর আসল আসল চমক,সারা আমর খালেদের যোগাযোগ করে জানালঃ ''আমি হিজাব পরা শুরু করেছি।''

যাইহোক ঘটনা এখানেই শেষ নয়;হিজাব পরিধান করার দুদিন পর সে তীব্র ব্যাথা অনুভব করল।সে ডাক্তারের কাছে গেল,ডাক্তার রোগ নির্ণয় করে জানাল সারার ব্রেন ক্যান্সার হয়েছে।ডাক্তার আরোও বলল, সে আর কিছুদিন বেঁচে থাকতে পারবে।ডাক্তার তাকে অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হতে বলল,আর সারাকে জানাল অস্ট্রেলিয়াতে তার অপারেশনের সাফল্যের সম্ভাবনা মাত্র ২০%।

ডাক্তার থেকে এ তথ্য পেয়ে সারা আমর খালেদকে বললঃ ''আল্লাহ্‌র সাথে সাক্ষাত হবে তাতে আমি আনন্দিত। আমি সুখী এজন্য যে,আমি আমার অসুস্থতার পূর্বেই তওবা করতে পেরেছি ।আমি জানিনা আমার মা-বাবা কোথায় আছে,তারা তো আমার অবস্থা সম্পর্কে কিছুই জানবে না।যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আপনার ওয়েভসাইটকে সমর্থন করে যাব,কারণ তা ছিল আমার জন্য ইসলামের জানালা।''

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

সারা ২২ বছর বয়সে মারা গেল ।আল্লাহ যেন তাকে তাঁর রহমতের কোলে টেনে নেয়।(আমীন)

তারা সারাকে নিউজিল্যান্ডের এক মুসলিম কবরস্থানে সমাহিত করেছে।

মারা যাওয়ার পূর্বে সারা আমর খালেদের কাছে একটি ছোট্ট পত্র পাঠিয়েছিল যাতে লেখা ছিলঃ"আমি আমার প্রভু থেকে ২২টি বছর দূরে ছিলাম,আমি অনুতপ্ত হয়েছি,তওবা করেছি।আমি মাত্র তিন সপ্তাহ আগে আল্লাহ্‌র দিকে ফিরে আসলাম।আমি আপনাকে আর এই ইন্টারনেট ফোরাম ছাড়া খুব বেশী মুসলমানকে চিনি না , জানি না।আমি আপনার কাছে দোয়ার জন্য অনুরোধ করছি।আল্লাহ্‌ যেন আমাকে দয়া করেন,মাফ করে দেন।আমার মা যেন সঠিক পথ পায় সে জন্যও দোয়া করিয়েন,সে তো আমার সম্পর্কে কিছুই জানল না।"
ইতি
সারা



তথ্যসূত্রঃ Beautiful Story of Sara
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×