(তথাকথিত সংখ্যা) ৯০% মুসলিম এর দেশে বাস করি আমরা। জামাত-শিবির ভোট পায় ৫%, এ থেকে সহজ সিদ্ধান্তে আসা যায়, মুসলিম/ইসলাম এর সাথে জামাতের কোনরুপ সম্পর্ক নেই।
তবে চাতুর্যে এরা বাকি ৯৫% কেই ছাড়িয়ে যাবার প্রচেষ্টায়। দারুন রোলপ্লে করছে এরা। বন্ধু বাড়াতে গোলাপি আঁচল এর সুশীতল ছায়াতলে আশ্রয় নিলো। ক্ষমতার লোভ দেখিয়ে দখল করে নিলো হেফাজতের সমর্থন। ইসলাম এর নামে "হাদিয়া/বাইতুল মা'ল" কালেক্ট করে দল চালানোর গপ্পো ছাড়া দলটির মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে কোচিং সেন্টার, অর্থনৈতিক প্রতিষ্ঠান এর ছড়াছড়ি! সৌদির তেল বেচা অলস অর্থ যেন বর্ষণ হতে শুরু করলো! সাপোর্টে ইতিহাসের সেরা চোর বাটপাররা। আর কি লাগে জামাতের। ভবিষ্যৎ প্রজন্মকে ব্রেইন ওয়াশড ছাগু এবং আমাদের দারুন হারমোনির সমাজকে সাম্প্রদায়িক বানানোর কু প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে একাত্তরের ঘাতকদের নেতৃত্বে চলা দলটি। অজানা কিছুই নয়।
শত্রুরুপে প্রবল পাহাড় হয়ে দাঁড়ালো শাহবাগ। মহাবুদ্ধিমান জামাত নিলো সহজ পথ। জনসমাবেশ, যেই চেতনার সাথে সমস্ত শিক্ষিত-সচেতন সমাজ সহমত জানালো সেখানে নিলো "হাঁড়ির ভাত" নীতি আর মিথ্যার আশ্রয়। দুই একজন জড়িত কর্মী দেখিয়ে সবাইকে নাস্তিক বানিয়ে দিলো! এভাবেই শত্রুদের সাম্প্রদায়িক আক্রমণ করে তেলাপোকারা নিজেদের টিকিয়ে রাখার পথ খুঁজে পেলো। অসুবিধা কি, "পাকশালি" গোলাপি চাদর তো আছেই!
সারমর্মঃ দেশের ৯৫% মানুষ নাস্তিক কারন মাত্র ৫% ভোটার তথা প্রাপ্রবয়স্ক মানুষ জামাতে ভোট দেয়। (জামাতি থিউরি প্রুভড)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



