ন্যারা নাকি বেল তলায় একবারই যায়। আমি কেন বেল তলায় বার বার যাচ্ছি? চার বছর আগে ছ্যাঁকা খাইছি। তারপর ঠিক করলাম, মেয়ে জাতি বোনের জাতি, আর কোন মেয়ের দিকে প্রেমের দৃষ্টিতে তাকাবনা। কিন্তু হায়, আমার স্বভাব কোন দিনই ঠিক হল না। আর কয়টা ছ্যাকা খেলে ঠিক হবে সেটাও বুঝতে পারছি না।
সব ছ্যাঁকা খাওয়ার পিছে যে আমার দোষ সেটা কিন্তু ঠিক না। মেয়েদের খানিকটা দোষ আছে, সেটা কিন্তু আপনাদের স্বীকার করতেই হবে। যেমন ধরুন, একবার এক মেয়ে ফেইস বুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠায়িছে। আমি খুব চিন্তায় পরে গেলাম তার ফ্রেন্ড রিকুয়েস্ট রিফিউস করব কি না? পরে অবশ্য ফ্রেন্ড করলাম। সুন্দরী মেয়েদের ফ্রেন্ড করতে আমার কখনই খারাপ লাগতনা। তারপর মেইল পাঠাইলাম, সেইও দেখি মেইল ব্যাক করে। এক বার মেইল পাইলে নিজের চেহারা আয়নায় ৫ বার দেখি। নিজেকে খুব স্মার্ট ছেলে ভাবতে শুরু করলাম। এভাবে কিছুদিন যাওয়ার পর মেয়েটা আমার ফোন নম্বর চাইল। আমি বেশী পার্ট নিতে গিয়ে ফোন নম্বরটা প্রথমে দিতে চাই নাই। আমি মনে করছিলাম মেয়েটা আবার আমার কাছে ফোন নম্বর চাইবে। কিন্তু হায়, মেয়েটা আর কোন দিন আমাকে মেইল করলনা।
আসলে কি ভাই যানেন অনেক শীত পরছিলোতো, তাই ছ্যাঁকা খাইয়া শরীর গরম করলাম।
এবার বলি আরেকটা কথা, এক মেয়ে আমাকে দেখে এত সুইট ভাবে ভাইয়া বলে। শুনলে ভাই, বুকের মধ্যে কেমন জানি একটা আওয়াজ মারে। এবার ঠিক করলাম, মেয়েটার সামনে সামনে বেশী বেশী ঘুরা ঘুরি করব তাহলে বেশী বেশী ভাইয়া ডাক শুনা যাবে। কিন্তু এতে মেয়েটা যে বিরক্ত হতো সটা বুঝতাম না। পরে একদিন মেয়েটা বলল, আপনের সমস্যাটা কি আপনি আমার সামনে এত ঘুরাঘুরি করেন কেন?
এই ছ্যাঁকাটা গরম কালে পরছিলো বলে বাহিরে গিয়ে ঠান্ডা কোক খেলাম।
এবার বলি শেষ ঘটনা, সাম্প্রটিক ঘটনা, তাজা নিউজ। কিছু দিন ধরে রাতে এক মেয়ের সাথে কথা বলি। সে বলে, তুমি এত ভালো কেন? তোমাকে আমার খুব ভালো লাগে। এইসব কথা শুনে, মনে করেন আমিতো শেষ। আয়নায় নিজের দিকে তাকিয়া থাকি, আর ভাবি আমিতো অনেক স্মার্ট। এবার নিশ্চত আমার প্রেম হবে। ভাই রাতে বেলায় জেগে জেগে কত স্বপ্ন দেখি তা আর বলে বুঝাতে পারব না।
কিছু দিন পরে মেয়েটা এক ভদ্রলোকে দেখিয়ে বলে এ আমার হবু হাসব্যান্ড।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




