এপ্রিল ফুলের নানা ছাগলিক ভার্সন এই কয় বছরে চোখে পড়ছে। একজন তো মহা আড়ম্বরে শুরু করছে, আজ বিশ্বের ইতিহাসে কলঙ্কময় দিন... এইদিন মুসলিম জাতিকে চিরতরে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলো খৃষ্টানরা... মন চইলা গেলো ৩৮ বছর পিছনে। বাঙালী নামে একটা জাতিরে সেই বছর চিরতরে ধ্বংস করার যড়যন্ত্র করা হইছিলো। সেই ষড়যন্ত্র হিন্দু-মুসলমান বাদ পড়ে নাই। ধর্মের নামে সেই পৈশাচিতায় আরো ব্যাপ্তি দিতে আল-বদর নামে একটা সংগঠনও ছিলো। ধর্ম বইয়ে পড়ছিলাম বদর নাকি আমাদের মহানবীর এক বিখ্যাত বিজয়ের স্থান। মুসলমানদের বিখ্যাত বিজয়ের নাম। এখন বদর মানে? মনে পড়লো ৩৮ বছর আগে ঠিক এই দিনে মওলানা আবুল আলা মওদুদী নামে একজন বিখ্যাত ইসলামী মনিষী ও চিন্তাবিদের বয়ান। (দৈনিক পূর্বদেশের ৩ এপ্রিল সংখ্যা, ১৯৭১)। জামায়াতে ইসলামী নামে ইসলামের ঝান্ডাবাহী এক দলের এই তাত্বিক ও নেতার বিবৃতি ছিলো পূর্ব পাকিস্তানে দুষ্কৃতিদমনে পাকিস্তান সেনাবাহিনী প্রশংসনীয় কাজ করছে। ভারত এইখানে আন্তর্জাতিক নিয়মনীতি লংঘন করে হুদাই খবরদারি করতেছে। আর ইন্দো-ইসরাইলী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিবিসি, ভয়েস অব আমেরিকা সহ পশ্চিমা সংবাদ মাধ্যমগুলা খালি মিথ্যা সংবাদ পরিবেশন করতেছে। আহারে ধর্ম, আহারে নির্মূল করার ষড়য্ন্ত্র। প্রতি বছর পয়লা এপ্রিল সবচেয়ে বড় জুক্সগুলা লেখে এই মওদুদীর চেলারা।
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।