somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অন্ধবিন্দু
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

কিশোরী গল্প অথবা এড্যাল্ট স্টোরি

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তিনতলা বাড়িটি/ ক্ষয়ে গেছে প্লাস্টার/
দরোজায় টু-লেট/ আঙিনা ! ফুলেদের সংসার/
প্রভৃতির পশ্চিমে/ও পাশের জানালায়/ বিকেলের ঝরাপাতায়/
লিখছেন কবি- প্রেম নাকি সূর্য ! ডুবে যায়/ ডুবে যায়/ স-ন্ধ্যা-য় ...


কিশোরী মেয়েটি/ থাকে এই বাড়িতে/ চুপি চুপি লাবণ্য/ মূঢ় দৃষ্টির আভাসে
লাজরাঙ্গা হাসি ছল/ কপোলে কলঙ্কজল। দেয়ালের হৃদয়ে/ নিষিদ্ধ কাঁটা-তার/
উলঙ্গ গন্ধে/ খেলে যায় খেলোয়াড়/ দেখেনা.. দেখেনা... স-মা-জ !
উঁকি দেয় লুকিয়ে/ মাঝরাতের আড়াল ...

কবির ঐ বাতায়ন/ কিশোরীর আশ্রয়/ মনে তার
শতদ্বিধা/ অভিমানে-পাঠশালা/ প্রিয় মুখ নামহীন/
বলতো-না কেনও কথা ?

কিশোরীর ডানা ছিলো/ জানতো না উড়তে/
আকাশটা বড় ছিলো/ পারতোনা মানতে/
আওয়াজও অচেনা আর গল্প-রা ভাসছে !
ক-বি-ও লিখছে/

বাতাসে.. বাতাসে.. বাতাসে...কা-ন-ক-থা আসছে !

গলিপথে আন্ধার/ নেশা নেশা রসায়ন/ অসহায় সঙ্গীরা/ বুক-চেরা অবিকল !
বাকি থাকে যতোটা/ ঈশ্বর ভগবান/ পাড়ার বখাটে তাই/ ইচ্ছেটা বাড়ায়ে/
ছুঁতে চায়... ছুঁতে চায়... আসঙ্গ অ-ধি-কা-র !


অনিমিখ নয়নে/ ভয়ানক সত্য/ দেহখানা সুন্দর/ মানুষটা শূন্য
মানব তো নয় সে/ জিয়ন্ত গর্ত।
শয্যার বাজারে/ জল্লাদে উৎসব
মাংসের গভীরে নিয়তির শর্ত/ কচকচে নোটে এই গল্পটা উষ্ণ।
সুষুপ্তি পুড়িয়ে/ নির্দোষ খদ্দের/ মখমলের দয়িতা/ নতুবা সিগারেট !
উভয়ই জ্বলছে ... জ্বলছে... জ্বলছে....


কবিদের কবিতায়/ লতাগুল্মঘাসফুল/ উপমায় বহুকাল
খোয়াবের প্রণয়ী/ শব্দের নজরে-পাখাওয়ালা ঘোড়া এক/
নেমে আসে বাগানে/ রাজকন্যা গোলাপের/ অনিন্দ্য রূপ
তাঁর/ ভালোবাসি.. ভালোবাসি... “শুধু তোমায়... লীলাময়ী”

* * * * * *

পহেলা এপ্রিল/ হাতে কাপ মুখে চা/ কাবিনের শিরোনামে
কাগুজে সন্দেশ/ এড়িয়ে প্রথম পাতা/ সাহিত্য আলোড়ন/
এইতো সে কবিতা ! ঠিকঠাক বানানে ছাপা
হয়েছে ... হয়েছে... হয়েছে...

নষ্টা শরীরের বাঁচানো সিঁথি-রেখায়
দেখেনি... দেখেনি... অনেকের ম-তো-ই কবিও দেখেনি...
জনাকীর্ণ খবরে ক্ষণিকের বিবরণ; বিষের পে-য়া-লা-য়
কোনও এক বসন্ত, ডুবে গেছে... ডুবে গেছে...
সূর্যের প্র-তী-ক্ষা-য়।

* * *

ও পাশের জানালায়
নিদাঘের জড়খাতায়, লিখে যাচ্ছেন কবি—
প্রেম নাকি সূর্য ! ডুবে যায়, ডুবে যায়...
স-ন্ধ্যা-য় ...







অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
চিত্রটি অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৯
৩৯টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×