somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অন্ধবিন্দু
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

ফাগুনের আগুন ত্রাসে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পুড়িয়ে দেবার ভয় দেখিয়ে দাহ্য করেছ আমায়
পুড়তে পুড়তে অনল হয়েছি, ক্ষোভ-শঙ্কা-দ্বিধায়

সইতে পারিনি, হিয়ায় সয়েছি খিল এঁটে এ-ব্যথায়
প্রতিটি ব্যথা ধাত হয়েছে, আঘাত করেছ যেথায়।
শুনো নি কথা আহত করেছ, যতোটা ছিলো শোনার
হো-হো হাসিতে বারুদ ছুটেছে, বিকিয়ে উচ্চ-নিনাদ
কণ্ঠ চিড়ে ও-ই তামাশা দেখাই-
শুনো বিদ্ঘুটে হুৎকার !!

অনাথ করেছ দেবতা সেজে, বিলাপে গেয়েছি ভজন
পোয়াতি গতর আজ বুঝে গেছে, সকল-রকম বলন
নিয়েছি অনেক অশ্রু চোখে, তবুও ছাড়ি নি আশ।

কাফন-পাতায় বিদায় লিখিনি, লিখেছি আহব-মান
স্বজনহারা বক্ষপটে উথলে ওঠেছে প্রাণ
শপথ করে প্রত্যহ তারে
দেবো না সৎকার।।

ললাটে এঁকেছি অগ্নি তিলক, মনশ্চক্ষের কাল
লেপ্টে আছে হেথা থরে থরে; দুঃস্মৃতি লেলিহান
মুখ আঁকতে ছাই এঁকেছি তাই; নিথর নির্বিকার !

রাজাধিরাজ,
চেয়ে দেখো ওতে আঁচল পেতেছে-
শ্বেত পায়রার ঝাঁক।

আজ ফাগুনে পুড়ে যেতে চাই;
আগুন হয়ে বয়ে যেতে চাই, স্বর্গ-মর্ত্য-পাতাল
বুকের সাথে জাপটে ধরে তোমারি রক্ত-মাংস-হাড়
এই ফাগুনের আগুন ত্রাসে পুড়ে যেতে চাই
পুড়ে যেতে চাই, আবার।

Oh dear ! How far is your flame and fear
Ornate light impair me for blend with fire
bitterest Tune Touching them down and
Someone say- It doesnt matter !

Round in my head, Why blood thinks red
All disappeared, gone into bed
lone survivor seem no one was there
still hasn't called- No More ! No More !

Oh dear, I beseech ... No More ! More ...








১ ফাল্গুন ১৪২১
অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ

চিত্রটি অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে

লিখেছেন অর্ক, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২২



পৃথিবীর বুকে এই দুর্যোগ যেন কোনওদিন না আসে। দুর্ধর্ষ মাফিয়া একটি রাষ্ট্রের মালিক হতে যাচ্ছে। দেশ সীমানা ভূখণ্ডের গণ্ডি পেরিয়ে, পৃথিবীর জন্যই অত্যন্ত বিপদজনক। অবশ্য নির্মম বাস্তবতা হলো, আগাগোড়া অসভ্য,... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×