আমার প্রিয় পোস্ট
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- ইংরেজি ‘ফাক’ (fuck) শব্দের বহুবিধ ব্যবহার (১৮+) - গডব্রাদার
- ব্লগারদের ইভটিজিং বিরোধী সামাজিক আন্দোলন, শুরু হলো পোস্টার লাগানোর কর্মসূচী - পারভেজ আলম
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- জ্যামিতির আসর (জামাতীর আছর ) - বাউল!
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- চে’ গুয়েভারাঃ স্মরণীয় উদ্ধৃতি - বিপ্লবী স্বপ্ন
- সামহোয়্যারইন ব্লগ : সপ্তাহের নির্বাচিত পোস্ট (১৬ আগস্ট - ২২ আগস্ট) - ফিউশন ফাইভ
- গল্প : দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর কারণ - সবাক
- আমার FM রেডিও ষ্টেশনে আমিই RJ, বানিয়ে ফেলুন আপনারটিও, মাত্র ২৫ টাকায়, খুব সহজে!!! - মেক্সবিডি
- আসুন আরেকবার দেকে নিই
- আবদুল্লাহ আল মনসুর
- হুমায়ুন আজাদ এর প্রবচনগুচ্ছ (২য় পর্ব) - ভিজামন
- আমার প্রিয় ব্লগার - ফারজানা মাহবুবা - আমি রোদের ছেলে
- ছাত্র নেতা মতিউর রহমান নিজামী - এর ভাষণ - ইফতেখার.আমিন
- ব্লগের সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গা, ব্লগিয় ঐক্য নষ্ট করার চক্রান্ত, ব্লগার ভাইয়েরা সাবধান হোন - পারভেজ আলম
- বাংলা ব্লগ পরিচিতি। বিফলে মূল্য ফিরত। - হোমার জে সিম্পসন
- খেজুর গাছে আঙ্গুর, আর প্রিয়ার মাথার চুল যেন ছাগলের পাল - পারভেজ আলম
- জামায়াতে ইসলামী বাংলাদেশ এর দীর্ঘমেয়াদী রণকৌশল। - মোহাম্মদ শওকত
- মুক্তিযুদ্ধে আমার এলাকায় পিকিংপন্থী বামদের ভূমিকা - শরীফ এ. কাফী
- ঝিঁঝি পোকাদের এ্যাকাপেলা - অমিত চক্রবর্তী
- অনুবাদ: আমেরিকান কবি H.D. এর Heat - নির্ঝর নৈঃশব্দ্য
- গল্প: ধস - ইমন জুবায়ের
- টিপস: নষ্ট বা আঁচড় পড়া সিডি থেকে তথ্য উদ্ধার

- টিপস ম্যান
- সামহোয়ারইন ব্লগকে মৃত ঘোষণা করার জন্য মডারেটরদের প্রতি আহবান।
- কোর আই সেভেন
- IDM এর বিকল্প কিন্তু অনেক বেশি ফিচারসমৃদ্ধ একটা ডাউনলোডার - কোর আই সেভেন
- বাংলার ভূ-স্বর্গ (ছবি ব্লগ) - দুখী মানব
- এইবার কিছু আফ্রিকান জোকস (মাইনাস দেয়ার জন্য রেডি তো??


) - মেহরিন সুমি সাদিয়া
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- নটি বয় শু-৩ - খালেদা আক্তার লাবনী
- বিদ্যুতাপন্ন-১ - কৌশিক
- X Facts : UFO : Spy স্যাট আর জেমস ক্যামেরনের ফিল্মি মসলা - দাসত্ব
- যদি দেশকে ভালবাসেন তাহলে পড়বেন, না হলে দয়া করে ঢুকবেন না এখানে। (রি:পোস্ট. ব্লগ থেকে নেয়া) বাংলাদেশ - সবুজ-ভাই
- হুমায়ুন আজাদের কয়েকটি প্রবচন, যেগুলো আমার ভাল লাগে

- মুরাদ-ইচছামানুষ
- খলিল প্রমান করিল আইন্সটাইন ভুল বলেছিলেন। (খলিল সিরিজ-১২) - জিকসেস
ভাগ্য ভালো যে, ব্লগ লেখার সুযোগ দেয়ার বিনিময়ে কর্তৃপক্ষ কোন চার্জ নেয় না !!
২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:০৩
![]()
“টেকনিক্যাল প্রবলেম” শব্দটি অত্যন্ত টেকনিক্যালিই ব্লগারদের কাছে খুব অপ্রিয় হয়ে গেলো। কারণ একটাই, প্রিয়/অপ্রিয় সামুতে দীর্ঘ একযুগ ধরে "টেকনিক্যাল প্রবলেম"! বেশকিছু হিট কান্না পোস্ট সাধারণ ভালোলাগা থেকে উঠে আসলেও অসাধারণ কিছু বিনোদনের সূত্র ধরে খারাপ লাগা থেকে উঠে আসে গুটি কয়েক পোস্ট। “সামুকে ব্যর্থ ঘোষনা করা হোক” শিরোনামেও পোস্ট আসে ব্লগে। এটা খুবই স্বাভাবিক। কারণ আমাদের শাসকশ্রেনীও কথায় কথায় “ব্যর্থ রাষ্ট্র” শব্দটি মুখে আনেন। অবশ্য কর্তৃপক্ষের উচিত ছিলো, ব্লগের প্রতিটি পাতায় অডিও অ্যানাউন্স করা “আমাদের ব্লগ এতোটা এতো মিনিট এতো সেকেন্ডে সর্বাত্মকভাবে সচল হবে”। ব্লগারদের বিরক্তি বলুন আর রাজনৈতিক নেতাদের মিষ্টবচনের চর্চা যাই বলুন না কেন, বেশ কিছু রোমাঞ্চিত কথা এবং কথামালার প্রসব হয়েছে গত কয়েক দিনে।
সামহোয়ারইন ব্লগকে মৃত ঘোষণা করার জন্য মডারেটরদের প্রতি আহবান জানিয়েছেন একজন ব্লগার। সেখানে আবার সুখ দু:খের কথাও হয়েছিলো বেশ কিছু। এগুলো ব্লগিং এরই অংশ এবং সুন্দরও বটে।
"সামহোয়ারইন ব্লগকে মৃত ঘোষণা করার জন্য মডারেটরদের প্রতি আহবান" নামের পোস্টে বোল্ড করে "এই অবস্থার পরিপ্রেক্ষিতে মডারেটরদের প্রতি আকুল আবেদন এমন মুমূর্ষু অবস্থায় লাইফ সাপোর্ট দিয়ে ব্লগটিকে বাঁচিয়ে রেখে কষ্ট দেবার চেয়ে একে মৃত ঘোষণা করে ব্লগটিকে বাঁচান সেই সাথে ব্লগারদেরকেও বাঁচান।" - এমন একটি বিশেষ আহবান জানানো হয় এবং বেশ কিছু ব্লগার জোরালোভাবে সহমতও জানান।
একই সাথে চলে মডারেশন নিয়ে হা হুতাশ! যা ছড়িয়ে পড়েছিলো প্রতিবেশী কলিকাতা ব্লগেও । সামহোয়ারইন মডারেটর বিহীন একটা ছাগলের খোয়ারে পরিনত হয়েছে কিংবা সামহোয়ার ব্লগের হাল খারাপ হচ্ছে কিসের কারণে - জাতীয় ছোট ছোট পোস্ট দিয়ে সামহোরইন ব্লগকে ন্যাংটা করার প্রচেষ্টা চলে। অবশ্য কলিকাতা ব্লগের প্রধান কাজের মধ্যে সামু বিরোধিতা অন্যতম। তাই এ নিয়ে কিছু বলার নেই।
কিন্তু নিচের ছবিগুলো দেখেন :
![]()
![]()
![]()
আমরা এখানে ব্লগ লেখার বিনিময়ে কোন চার্জ পরিশোধ করতে হয় না। যদি তা করা লাগতো, তবে এতোদিনে সামুর লাল, নীল, হলুদ বাতি জ্বলা কেউই ঠেকাতে পারতো না।
আল্লায় বাঁচালো বোধ হয়
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সামু, মডারেশন, বিপ্লব, টেকনিক্যাল, ডেড, হুলস্থুল ;
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১০ রাত ৮:০৪ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ওয়ান ম্যান বলেছেন:
নতুন ব্লগার হয়েও এতোকিছু নিয়ে ভাবো কেন? তুমিও শালা হিটাকাংখী!! লেখক বলেছেন: হ, মামু! ঠিকই কইছো ![]()
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
আমার ব্লগের পোস্টের ভাষা সবসময়ই আপত্তিকর। তবে ভাবতে ভালই লাগে কিছু কিছু নিক সব ব্লগেই আলোচিত।
লেখক বলেছেন: আপনি মনে হয় বানান ভুল করেছেন। আমার ব্লগ না হয়ে কলিকাতা ব্লগ হবে। আপনি ঠিকই বলেছেন। কলিকাতা ব্লগে "উন্নত ব্যবহারের বিকাশ" বিষয়ক প্রচারণা চলে।
লেখক বলেছেন: দেখুন আপনি আমাকে এভাবে খোঁচা মারতে পারেন না। হিটাংকাখী সব ব্লগারই আমাদের "সহ ব্লগার"। সুতরাং তাদেরকে কিছু বলা মানে, আমাকে বলা এবং আমাকে কিছু বলা মানে তাদেরকে বলা।
লেখক বলেছেন: আমি ফিফা (ফিউশন ফাইভ) সম্পর্কে কিছুই জানতাম না। প্রথম প্রথম কেউ ফিফা বললেই আমি ভাবতাম FIFA 'র কথা বলে। কিন্তু পরে এক ব্লগারের লিংক থেকে শিউর হলাম। সত্যি কথা বলতে কি, উনার ব্লগে গিয়ে আমিও উনার ফ্যান হয়ে গেছি এবং নিজেকে ধন্য অনুভব করছি।
আপনাকে ধন্যবাদ উনার কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য।
লেখক বলেছেন: ফিফা (ফিউশন ফাইভ) সম্পর্কে কিছুই জানতাম না। প্রথম প্রথম কেউ ফিফা বললেই আমি ভাবতাম FIFA 'র কথা বলে। কিন্তু পরে এক ব্লগারের লিংক থেকে শিউর হলাম। সত্যি কথা বলতে কি, উনার ব্লগে গিয়ে আমিও উনার ফ্যান হয়ে গেছি এবং নিজেকে ধন্য অনুভব করছি।
আপনাকে ধন্যবাদ উনার কথা স্মরণ করিয়ে দেয়ার জন্য।
লেখক বলেছেন: দু:খিত, এসব কিছু পড়ার আগ্রহ আমার নেই। তবে আপনার পড়াকেও নিরুৎসাহিত করি না। কারণ সবারইতো জ্ঞানের প্রয়োজন আছে ![]()
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
না আমি আমার ব্লগ সাইটের কথাই লিখেছি আর আপনার দেয়া ছাগলের খোয়ার শির্ষক পোস্ট-টিকেই ইংগীত করছি।
লেখক বলেছেন: ও আচ্ছা, ভুল বুঝার জন্য দু:খিত। ভুল শুধরিয়ে দেয়ার জন্য কৃতজ্ঞতা। আপনাকে আন্তরিক মোবারকবাদ।
লেখক বলেছেন: হ্যাঁ রাজসোহান এবং রাজ সোহান উভয়ই আপনার নিক। আপনি বোধহয় ভুলে গেলেন, আগেও একবার বলেছিলেন। তবে পুনরায় বলার জন্যও ধন্যবাদ।
এক্স বলেছেন:
পয়েন্টা বুঝেন জনাব, চটিব্লগ সামুর মডু নিয়া ঘুম হারাম করলেও নিজেদেরটা দেখে না কেনো ... আপনার ব্যাকআপ নিক আছে নাকি? নিজের পোস্টে নিজেই প্রথম কমেন্ট করে উত্তরও দিলেন ব্যাপারটা ঠিক বুঝলাম না?
লেখক বলেছেন: ডাক্তার আইজুদ্দিন একটি মেয়াদোর্ত্তীর্ণ মাল। এ বিষয়ে কিছু বলার অপেক্ষা রাখে না। কারণ কম্পানির (গুলিস্তানের দাশ কুলিং কর্ণার) গাড়ি এসে তাকে অনেক আগেই নিয়ে গেছে এবং সে রিসাইক্লিংও হয়েছে। সুতরাং সে চ্যাপ্টার এখনকার জন্য ক্লোজড।
ব্যাকআপ নিক নিয়ে আমিও সন্দেহে আছি। ইদানিং কেন যেন মনে হচ্ছে "আমি বোধ হয় অনেক আগে থেকেই ব্লগিং করছি"। কিন্তু বিশ্বাস করুন, কখনোই তা ঘটেনি। হিসাবটাই মেলে না। ![]()
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
কৃতজ্ঞতা প্রকাশে আপনার দ্বিধাহীনতা দেখে চমৎকৃত হলাম! ঈশ্বর আপনাকে স্বর্গবাসী করুক। আমীন।
লেখক বলেছেন: অবাক হয়েছি এই ভেবে যে, আপনার মন্তব্যটি ঠিক এভাবেই কল্পনা করেছিলাম! আপনিও বিষয়টি অনুভব করতে পারেন। আফটার অল আমরাতো সহ ব্লগার, তাই না!
লেখক বলেছেন: ঠিক আছে, আমি নিকের অরজিনাল মালিকের সাথে আলাপ করে আপনাকে জানাচ্ছি। প্লীজ ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। একটা সিদ্ধান্তে অবশ্যই পৌঁছানো যাবে।
পরমানন্দ বলেছেন:
'নতুন ব্লগার হয়েও এতোকিছু নিয়ে ভাবো কেন? তুমিও শালা হিটাকাংখী'না গো না, এটা আপনার টেকনিকালি ভূল ধারনা
লেখক বলেছেন: এ কথা বলে আপনি কি ইংগিত করতে চাইলেন, বুঝলাম না। আমি বলেছি বিপ্ববের কথা। ব্লগে একদিন অবশ্যই বিপ্লব হবে। আমরা আশাবাদী।
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
আমারব্লগ আবার কলিকাতাব্লগ হইলো কবে থিকা!!!?=======================
ঘরের অপ্রয়োজনীয় সব লাইট ফ্যান বন্ধ আছেতো? কোথাও কোন কল ছাড়া নেইতো?? একবার একটু চেক করে দেখুন না... বিদ্যুৎ এবং পানি সাশ্রয় করুন... দেশটাতো আমাদেরই। এই দেশটাকে বদলাতে হবেই। আমরা বদলাবো একে...
লেখক বলেছেন: আপনার প্রচেষ্টা ভালো। জীবনচর্চায় এর প্রয়োগ ঘটাবো। প্রমিজ!
লেখক বলেছেন: রাজ সোহান নামে এ নিকটি মতিঝিল থেকে আসার পথে হারিয়ে ফেলেছিলাম। যাকগে, বুঝতেই পারছি, এটা বেদখল হয়ে গেছে। কপালের লিখন যায় না খন্ডন ![]()
লেখক বলেছেন: ঈদ মোবারক ![]()
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
দেখুন সহ ব্লগার শব্দটার একটা আলাদা মাধুর্য রয়েছে ঠিক যেমন সহপাঠী, সহকর্মী। আর অবাক হওয়াটা তেমন গুরুত্বপূর্ন না হলেও ফেলে দেবার মত বিষয় নয় কারণ অবাক হওয়া একটি মানবিক গুন আর মাঝে মাঝে অবাক হওয়া ভাল। বেশ অবাক হয়েই আমি ভাবছি: মানুষ মাত্রই অবাক হয়, এতে অবাক হওয়ার কিছু নেই।
লেখক বলেছেন: মাধুরী দিক্ষিতকে অনেকে মাধুর্য বলে ডাকে, এটা নেহায়েত কাকতাল মাত্র। তার নাচের জন্য আমি তাকে অত্যন্ত পছন্দ করি। জেনে খুশি হলাম যে, আপনিও তার ভক্ত। আমাদের মাঝে এরকম আভ্যন্তরীন আন্তরিক যোগাযোগ পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের উম্মোচন করতে পারে।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
মাধুরী পররাষ্ট্র মন্ত্রনালায়ের সাথে সংশ্লিষ্ট তা আপনার কাছে আজই জানলাম, বিষয়টা আমাকে আনন্দে উদ্দ্বেলিত করেছে বললে সামান্য বাড়িয়ে বলা হবে। এখানে অন্য কেউ হলে আমি খুশিতে কিছুটা নেচে নিতাম। যাহোক আপনার বক্তব্যের সারমর্ম আমি বুঝতে পেরেছি - দিগন্ত টেলিভিশনের পররাষ্ট্রনীতিতে এমন হস্তক্ষেপ কাম্য নয়।
লেখক বলেছেন: ন্যাচার ফটোগ্রাফিতে ল্যান্ডস্কেপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। দিগন্ত রেখাকে ঠিক রেখে যেকোন গোল্ডেন পয়েন্টে ফটোর বিষয় (সাবজেক্ট) ধরে রাখতে হয়। আশা করি এসব বিষয় আপনি জানেন। কারণ আপনার মন্তব্যটি কাব্য বিচারে অতুলনীয়তো বটেই, একটি মাইলফলক হয়ে থাকবে। অসাধারণ শব্দ চয়ন এবং বাক্যের ঢুলডুলে গাঁথুনিই মন্তব্যটিকে স্মরনীয় করে রাখবে।
বাই দ্য ওয়ে, আমরা "এ বর্ষায় কদম কেন কম ফোটেছে" - বিষয়ে বিদগ্ধ আলোচনায় মগ্ন ছিলাম।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
আপনি, আমি নিশ্চিৎ, জেনে বুঝেই বর্ষার কথা বললেন। "বর্ষা ইদানিং দগ্ধ হচ্ছে"- কথাটা হৃদয় নাড়িয়ে দিল! কদম ফোঁটার চেয়ে বর্ষার গরমে ফেটেছে বলেই ভ্রম হয়, আর তা নিষ্পত্তির জন্য আমাদের কোন মাইলস্টোনের সাহায্য নিতে হবে কেন? শব্দচয়ন একটি আপেক্ষিক বিষয়, মুল কথা হচ্ছে আরসিসি পিলারের গাঁথুনি বেশ পোক্ত হয়। অবশ্য এখন অনেকেই স্টিল ফ্রেমে কন্সট্রাকশনে আগ্রহি। হতাশাজনক।
লেখক বলেছেন: "অ্যা পোয়েট এন্ড অ্যা কাক" - মুভিতে ব্যবহৃত ইলেকট্রিক পিলার (বৈদ্যুতিক খাম্বা) কিন্তু পাথর বা ইটের তৈরি নয়। আপনি জেনে অবাক হবেন যে, পুরো মুভির ব্যয়ের মোট ৩৬% ব্যয় হয় ১০টি পিলার তৈরিতে। তারপর বলতে পারি "ইভিনিং অন হার আই" মুভিতে আমরা দেখেছি কিভাবে কনস্ট্রাকশন ওয়ার্কারদেরকে দিয়ে নায়িকার জন্য মুড়ি ভাজা হয়। আসলে নতুন প্রজন্মের কাছে এসব অধরাই থেকে যাবে যাবে।
সিনেমা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর উপকারের কথা বলে শেষ করা যাবে না। তবে এক্ষেত্রে হতাশার যে যোগসূত্র পেয়েছেন, তা এক কথায় অসাধারণ।
রনি রাজশাহী বলেছেন:
fifa!!!!!!!!!!!!!!কমেন্টের স্টাইল তো ফুরাই ফিফা।
যাক, ভালই হৈছে। এক ফিফার বদলে যদি একাধিক পাওয়া যায় ক্ষতি কি!
লেখক বলেছেন: অনেকদিন অনলাইন থেকে দূরে থাকার থাকার কারণে ভাষার প্রতিশাব্দিক উন্নয়ন সম্পর্কে একেবারেই অজ্ঞ হয়ে রইলাম। ইউরেকা কিংবা পাইছি শব্দের প্রতিশব্দ হিসেবে fifa!! শব্দটি অত্যন্ত যুতসই।
আপনার এ প্রতিশাব্দিক আন্দোলনে আমার একাত্মতা জানবেন।
লেখক বলেছেন:
এটা কি আতমখিত হবার ইমোটিকন?
আতমখে হা ফা....!!
ভাই ব্লগে লেখা শুরু করার পর থেকে ফিফা আর ফিউশন ফাইভের ফিউশনে আমি ভীষন কনফিউশনে ভুগতেছি। এভাবে চলতে থাকলে নিজের পরিচয় নিয়েই কনফিউজড হয়ে যাবো।
আসলে ক্যারফাটা কোথায় লাগলো? একটু ভেঙ্গে বলুন না।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
এন্থনী বারাবাকিউ-র "অ্যা পোয়েট এন্ড অ্যা কাক" কালজয়ী একটি সৃষ্টি এ বিষয়ে দলমত নির্বিশেষে সবাই একমত। খাম্বা শব্দটি ব্যবহারে রাজনীতির গন্ধ পাচ্ছি। মুড়ি বেশ কাব্যিক আবহের সৃষ্টি করে। একবার ভেবে দেখুন বর্ষার কদম প্লেটে এসে হয়ে গেল সাদা-সাদা মুড়ি, সংগে শোল মাছের ঝোল আর মরিচের ভর্তা!ইট পাথর ঝাপসা করে হলেও আমাদের নগরায়নের কথা মনে করিয়ে দেয়। আপনি নগরায়নকে কন্সট্টাক্টিভ দৃষ্টকোন থেকে দেখছেন তাতে আমার আপত্তি নেই থাকার কথাও নয়। তবে এ নিয়ে হলিউল কোন সিনেমা তৈরী করবে বলে আমি মনে করিনা। আপনার সন্দেহ আমার মনে হচ্ছে অমুলক।
লেখক বলেছেন: সেদিন জোনাথন রেফার (বিশিষ্ট চিত্র সমালোচক) একটি সাক্ষাতকার পড়েছি। উনার মতে সিনেমাতে বস্তুর আকস্মিক পরিবর্তন ব্যবহারের চর্চা নির্বাক চলচ্চিত্রের সময় থেকেই শুরু। তখন দেখা যেতো, একটি দৃশ্যে একজন নারী হেটে যাচ্ছে, পরের দৃশ্যে একজন পুরুষ সহ এবং তার পরের দৃশ্যে তারা ৩জন (একটি শিশুসহ) হেঁটে যাচ্ছে। তবে সে সময়েই গণিতে বিশাল বিপ্লব ঘটে যায়। ১+১=২, এ সূত্রটিকে মিথ্যা প্রমান করে দেখানো হয় কিভাবে ১ এর সাথে ১ যোগ করলে ৩ হয়। অবশ্য পরে সেন্সরবোর্ড সিনেমাটি নিষিদ্ধ করে দেয়।
তবুও রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণ থেমে নেই। দৃষ্টির কোণ এখন লেন্স প্রযুক্তির উৎকর্ষতা সাধনে আলোচিত বিষয়। কিভাবে প্রাণীর চোখকে "ভিডিও ক্যামেরায়" রূপান্তরিত করা যায়, তা নিয়ে বিস্তর কাজ হচ্ছে।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
চিত্র সমালোচক কেন গনিতে কাজ করবেন? একাধারে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, প্ল্যাটোনিজম, গ্রুপ থিওরী আর চলচিত্র সমালোচনা চলতে পারেনা। তাই আপনি অতিবাস্তব যে থিওরীকে এসটাবলিশ করতে চাচ্ছেন তা মার খেয়ে যাবার সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে আপনার বক্তব্য আমি বেশ বুঝতে পারছি আপনি ইমানুয়েল কান্টের ভক্ত। লেন্স প্রযুক্তি নিয়ে সেন্সরবোর্ডের বাহাত ঢোকানো মেনে নিতে কষ্ট হচ্ছে তবে আপত্তি জানলেই যে উর্ধতন কতৃপক্ষ তা গোচরে নেবে এমনটা আমি মনে করিনা। যাহোক প্রসংগক্রমে প্লেটোর অমর বানীটি মনে পরে গেল-
Democracy passes into despotism.
লেখক বলেছেন: পাসওয়ার্ড ভুলে যাওয়া নিয়ে আলোচনা করার চাইতে পাশকাটিয়ে ক্ষমা নেয়া ছাড়া এ সিনেমার পরিচালকের আর কোন উপায় নেই। স্ক্রীপ্ট রাইটারের দোষ আছে কিনা, তাও খতিয়ে দেখা যাচ্ছে না, কারণ আপনি এখন অনলাইনে নেই।
পরমানন্দ বলেছেন:
আপনি তো মিনিমাম ১ কুটি টাকার মালিক, অনন্যায় কাঠা ২৫ লাখ থেকে উপরে
লেখক বলেছেন: "আমার কুটি টাকার দরকার নেই, আমি চাই তুমার বোকে মাতা রেকে ইকটু গুমাতে"- এ সংলাপ শুনার পর টের পাই, পাশের সীটে বসে আমার স্যার আর স্যারের বৌ সিনেমাটি দেখছেন।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
আসলে একটি জমাট আলোচনা এভাবে আপনার অনাগ্রহে বন্ধ হয়ে যাওয়ায় আমি কষ্ট পেয়েছি।
লেখক বলেছেন: দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জাপান বার বার ক্ষমা চাইছে। অথচ আপনি আবারো হিরোশিমা নাটকটি মঞ্চস্থ করতে চাচ্ছেন। হিটলার এবং গোয়েবলসকে কেন্দ্র করে আপনার যাবতীয় মিথ্যাচারের জবাব নিশ্চয় আমেরিকানরা দিবে। সুতরাং এখনো সময় আছে ভালো হয়ে যান।
লেখক বলেছেন: আমিতো এটাই বুঝাতে চেয়েছি যে, কলিকাতা ব্লগ একদিন মাথা তুলে দাঁড়াবেই। যদিও মালিকানা বিতর্কে জর্জরিত এ ব্লগ নিয়ে দাশ কুলিং কর্ণারের মালিকের অনাগ্রহ দেখা দিয়েছে।
লেখক বলেছেন: উনি যদি এর পেটেন্ট নিয়ে থাকেন, তবে আমি দু:খিত। আর না নিয়ে থাকলে গলা খাঁকারি ![]()
আপনি এমনিতে কেমন আছেন? আসেন বিড়ি খাই।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
আপনার মন্তব্যে হতাশা ষ্পষ্ট ফুটে উঠেছে, হয়ত আপনি বুঝতে পারছেননা। আমেরিকান ফিল্ম ইন্ডাস্ট্রি সেকন্ড ওয়ারল্ড ওয়ারের উপর বা তার ইমোশনকে পুঁজি করে গড়ে উঠেছে এমন কথা আমি আমার বক্তব্যের কোথাও বলতে চাইনি। হিটলার বাংলা ব্লগিং-এ আগ্রহী জেনে অনেক ভাললাগলো, আসলে ইতিহাসের পাতায় যারা কার্বনের কালিতে অমরত্ব পেয়েছেন তাদের সবারই ব্লগে আসা উচিৎ, নিদেন পক্ষে একটা নিক রেজিষ্ট্রেশন করে "কবে সেফ হবো" শিরণামে একটা পোস্ট দেয়া উচিৎ।
লেখক বলেছেন: এখন পর্যন্ত কোন কেমিক্যালই নিজেকে সেফ প্রমান করতে পারেনি। একনকি কার্বনের কুৎসিত কাগজও না। এ বিষয়ে প্রচুর লেখালেখি হয়েছে। বিখ্যাত রসায়নবিদ গোটেজ হেড তার এক লেখায় বলেন "রসকে ধ্বংস করার জন্য আয়নের প্রয়োজনীয়তা অনস্বীকার্য"। এর প্রেক্ষিতে আমরা একমত হতে পারি যে- হিটলারের সাথে ঢাকাই সিনেমার কোন সম্পর্ক আদৌ ছিলো না। আপনি কোনভাবেই তা প্রমান করতে পারেন না।
লেখক বলেছেন: আপনি মনে মনে পোস্টদাতার যে চেহারা অংকন করেছেন, আসলে তিনি জীবিত নয়। লেখক মৃতেরই প্রেতাত্মা।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
@ রাজসোহান, এই পোস্টের মুল উদ্দেশ্য থেকে সরে আসার ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন কি? ওক গাছের কাঠ দিয়ে কেন বিলিয়ার্ডের বোর্ড বানানো হয় আর বর্তমান শেয়ার বাজারে আকস্মিক দরপতনে আসন্ন রমজানের ভূমিকা বিষয়ে আপনার সাথে আমার কোথাও কি আলোচনা হয়েছিল?
লেখক বলেছেন: আজকের বৈঠক শেষেও রিভিউ কমিটি এ বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে পারেন নি। কলিকাতা ব্লগ এবং দাশ কুলিং কর্নারের শেয়ারের সাথে সম্প্রতি মুক্তিপ্রাপ্দ দ্য এ টীমের ব্যবসায়িক সফলতাকে এক করে ফেলার কারণেই আসন্ন রমজানে গাঁজার দাম বেড়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে।
রাজসোহান বলেছেন:
পোস্টের মূল উদ্দেশ্য ছিলো ,কিভাবে কত টাকা জমানো হবে ব্যাংকে, কিন্তু যা আলোচনা হচ্ছে তাতে সেই টাকা গুলো কোথায় অপচয় করা হবে তাই বোঝাচ্ছে . লেখক বলেছেন: জাতির ক্রান্তিলগ্নে নতুন মুদ্রার আগমনের প্রয়োজনীয়তা অনুভব করার খবর অর্থমন্ত্রনালয়ে আরো আগেই পৌছে গেছে। পোস্ট শব্দটির সাথে পেস্ট এর সম্পর্ক নিয়ে আমি সন্দিহান। কারণ পেস্ট খেয়ে স্লিম হবার খবর পেলেও পোস্ট গিলে কোন মডারেটরের মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
গোটেজ হেডের লেখা "গোট'স গ্লোরিয়াস ডেজ ইন দ্য টিবিয়া ফেবুলা" শির্ষক অমর লোকজ সাহিত্যের উপন্যাসের আবহে লেখা গিতীকবিতায় আর ছন্দে পরিপূর্ন প্রবন্ধ আপনার পড়া আছে জেনে ভাললাগলো। আপনার লেখাপড়ার অভ্যাস আছে বোঝা যাচ্ছে। এটি একটি চমৎকার গুন। বেগুনের ঔষধি গুণ সংক্রান্ত ডিমডিমিয়া বেকুবিয়ার সায়েন্স ফিকশনের ব্যাপারে আপনার বক্তব্য জানতে আগ্রহ হচ্ছে।
লেখক বলেছেন: দাম্পত্য জীবনের ফিকশন নিয়ে আজকের পত্রিকাসমূহের শিরোনাম নিয়ে আপত্তি তুলেছেন স্বয়ং পত্রিকা সম্পাদকরাই। নির্মলেন্দু গুনের সুর করা সব গানে মরমী উপস্থিতি এর আগেও প্লেবয় ম্যাগাজিনের কভার স্টোরি হয়েছে। কিন্তু গিতী কবিতা নিয়ে শ্যারন ষ্টোনের মুভিটি আপনি দেখেননি বলে লজ্জিত। তবে ছন্দ নিয়ে লেখা মি. ভাইব্রেটর পল এর ডকুমেন্টারিটি এবারকার ম্যাগসেস পুরস্কারের জন্য মনোনিত হতে পারে।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
সম্পাদকদের এভাবে একতরফা দোষারোপ করা নিয়ে চাইলে আমি দীর্ঘ বক্তব্য দিতে পারতাম, বলতে পারতাম শিরণামে একটি ললিপপ টপিক থাকলে সবজি বিক্রেতা থেকে শুরু করে বাসায় ফেরত মাল্টিন্যাশনালের এক্সিকিউটিভ বা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বা অধ্যাপকও লেখাটা পড়তে আগ্রহী হন। শ্যারন তার চকলেট এযপোর্ট-ইমপোর্টের বিজনেস ছেড়ে পাথরের ব্যাবসা করছে জানতামনা, ওর ব্যাবসায়িক বুদ্ধি বেশ তিঘ্ন। প্লেবয় ম্যগাজিন বরাবরই খেলাধুলায় তাদের আগ্রহ দেখিয়ে এসেছে এটা নতুন কিছু নয়। বাতাসে শুনতে পাই আগামী বছর বিশ্ব কাতুকুতু খেলা আর এশিয়ান বৌছি খেলার তারাই অফিশিয়াল স্পন্সর।
লেখক বলেছেন: লন্ডনে স্বামী বিবেকানন্দের দীর্ঘকালব্যাপী বক্তব্য প্রদানের বিষয়ে এখনো জোরালো কোন প্রতিবাদ দেখা দেয়নি। তবে ইদানিং অধ্যাপকরা বাসায় লেখা পড়া না করার কারণে তাদের টিউশন ভর্তুকি কমিয়ে ৩ শতাংশে নিয়ে আসার বিষয়টি প্রশংসার দাবি রাখে।
চকলেটের বিজ্ঞাপনের সাথে বিকিনি এবং বয়ফ্রেন্ডের সম্পর্কের সত্ত্ব নিয়ে ক্রিকেটার আজহার উদ্দিনের করা মামলা নিয়ে কোন আইনজীবী লড়বে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ফিফা সভাপতি এ বিষয়ে দেয়া বিবৃতিতে বলেন "আজহার উদ্দিন তার অধিক কাতুকুতু নিয়ে যে অশ্লীল পরিসংখ্যান আমাদের কাছে এনেছেন, আমরা তা নিয়ে ভেবে দেখছি"। তারপর নিশ্চয় আপনি আর বলতে পারেন না "মিমি চকলেটের চাইতে নাবিস্কো চকলেটের মান খারাপ"।
রাজসোহান বলেছেন:
আশা করা যাচ্ছে এই পোস্টের মুল্যবান কমেন্ট সমূহ যাচাই বাছাই করে কেজির দরে বিক্রি হবে ।
লেখক বলেছেন: আপনার পুঁজিবাদী মুখোশ খুলে গেছে। গ্রাউন্ড ফ্লোরে থেকে আপনাদের এসব স্থুল কারচুপির জবাব এ দেশের মানুষ অবশ্যই দেবে। কিন্তু আপনি কার্ল মাক্স এর "পুঁজিবাদ : দি লিটল ফ্লাওয়ার" গ্রন্থের বিরোধিতা কেন করছেন, বুঝতে পারলাম না।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
আদালতে বিবেকানন্দের যাওয়া ছিল সময়ের ব্যাপারমাত্র। অবস্থা এমন সংকটাপন্ন হয়েছিল যে নাবিস্কো বাস স্টেশনে যে বাসগুলো থামতো সেগুলো লন্ডনের ইয়র্কশায়ারে স্টপিজ দিতনা। ভেবে দেখুন এমন দ্বিমুখি নিতী মেনে না নেয়াই উত্তম। অবশ্য সুচিত্রা সেন তখনও সিনেমায় আসেননি, আসার কথা চলছে। তবে হল্যান্ডের নেদারিয়া ল্যান্ডুয়া যাদুঘরে উত্তমকুমারের বিকিনি কিভাবে গেল আর সেই কনফিডেনশিয়াল ডকুমেন্টের একটা হার্ড কপি আপনার কাছে কেন, তা আমি বুঝতে পারছিনা।
লেখক বলেছেন: ইয়র্কশায়ারে বাসের সময়সূচীর পরিবর্তন নিয়ে আপনার টেনশনে না হেসে পারলাম না। একটু চিন্তা করলে বুঝতে পারবেন, এর কারণে জিডিপি প্রবৃদ্ধিতে তেমন কোন প্রভাব পড়বে না। তবে ডিমের বাম্পার উৎপাদনের পর রাষ্ট্রের বর্তমান রিমান্ড কার্যক্রমে ডিমের বাজারে অস্থিরতার যে প্রসংগ এনেছেন, তা কলমে ঠেলে দেয়ার মতো নয়। এমনকি মাদাম তুসোর যাদুঘরে রক্ষিত ডাইনোসর ডিমের মোমের প্রতিকৃতিও খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্লোজ সার্কিট ক্যামেরায় রক্ষিত চিত্র দিয়ে নির্মিত ডকুমেন্টারি শীঘ্রই আফ্রিকা মহাদেশে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ম্যাগবাজারস্থ জিমাতুল কিম্মায় আপনার যাতায়াত নিয়ে গোয়েন্দা সংস্থার উদ্বিগ্ন হওয়ার খবরে আমাদের কোন আস্থা নেই, এ বিষয়ে আমরা বিবৃতি প্রচার করেছি। এখনো দিগন্ত রেডিওতে আমাদের সেসব বিবৃতির লাইভ টেলিকাস্ট হচ্ছে।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
@ রাজসোহান, আপনি রোজায় অন্যান্য ব্যাবসায়িদের মত মুনাফা খুজছেন বেশ বুঝতে পারছি। কেজি শব্দটি কিলোগ্রামের সংক্ষিপ্ত রুপ না কিন্ডার গার্টেনের তা নিয়ে আমরা পরে আপনার সাথে আলোচনা করবো।
রাজসোহান বলেছেন:
পোস্টের লেখক পক্ষপাত দোষে দুস্ট @গ্রাউন্ড ফ্লোর , মুনাফার এক অংশের সব আমি আগেই আপনাকে কর্নফুলির গ্রাউন্ড ফ্লোরে দিয়েছি , ভুলে গেলে চলবে না ।
লেখক বলেছেন: হা হা হা
আপনার গার্লফ্রেন্ডদের কি অবস্থা?
লেখক বলেছেন: রমজানে চিনির বাজারে অস্থিরতার গন্ধ পাওয়া গেলেও এখন পর্যন্ত সুগার মিলের উৎপাদন পরিসংখ্যান কেন মিডিয়ার সামনে আনা হচ্ছে না, তা বোধগম্য নয়। তবে এ বিষয়ে আবাসন মন্ত্রনালয় যে কোন বিবৃতি থেকে বিরত থাকবে।
পরমানন্দ বলেছেন:
কি ভাই, শুধু রুটি হালুয়া খাইলে তো হবেনা, ২-১ টা পোস্ট দেন, কিছু রস আহরন করি।গ্রাউন্ড ফ্লোরের সাথে তো দেখি রিতীমতো চিন্তার জগতে তোলফাড় করে ফেলতেছেন,
রাজসোহান বলেছেন:
উপরের কমেন্টগুলি দেখে মনে হলো রমজান আসার আগেই আপনি চিনির বাজার দখল করে রেখেছেন , বিষয়টা কি জানতে পারি ? আর এর পেছনে ইন্ধন দাতা কে ?
পরমানন্দ বলেছেন:
'পুকুরটা কই- ঝাপ দিতাম' নামক আপনার লেখা ছোটগল্পটি সকল বিবেকবান মানুষকে নাড়া দিয়েছে। এর আগেও আপনার ছুটগল্পগুলোতে আমরা দেখেছি, নায়কের সমুদ্র দেখলে নেমে পড়ার অথবা পাহাড় দেখলে উঠে পড়ার প্রবনতা। ব্যাপারগুলো আসলে কতটুকু নিরাপদ যখন শিশুরাও আপনার এইসব লেখা পড়ছে ?
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
এভাবে বিতর্ক, আলোচনার মন্চ থেকে হারিয়ে যাওয়াটা ঠিক দৃষ্টিনন্দন হচ্ছেনা।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
ওয়াচড!! কি কারণ, আশ্চর্য হলাম।
লেখক বলেছেন: মতিউর রহমান নিজামীর একটি ফটো প্রকাশ করেছিলাম। এ জন্য। নতুন এসেই এ অবস্থা। উতসাহ হারিয়ে ফেললাম। ![]()
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
উৎসাহ হারিয়ে ফেলাটা উতসাহ বানানেই স্পষ্ট হয়ে উঠে এসেছে!চিন্তা করবেননা, ১৫দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে
লেখক বলেছেন: সবাক, কেমন চলছে?
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
আবার কবে আমরা একটি আলোচনায় বসতে পারি জানাবেন, আলোচনা কোথায় হবে তাও জানাতে ভুলবেননা।
লেখক বলেছেন: লোকালটককে সাথে নেয়ার কোন মানেই হয় না। আপনি কেন এমন একটি প্রস্তাব দিলেন?
লেখক বলেছেন: বিষয়টা কি?
লেখক বলেছেন: মন খ্রাপ?
রাজসোহান বলেছেন:
অনেকদিন জমিয়ে আড্ডা দেয়া হয় না , কিছুটা ব্যস্ত । ব্লগে নাই ঠিকমতো নাই কিছুদিন , আবার ব্লগটাও কেমন মরে যাচ্ছে !
লেখক বলেছেন: হা হা হা ![]()
ব্লগ মরে যাচ্ছে!!! এতো হতাশ কেন ম্যান?
লেখক বলেছেন: বাড়ির সামনে শিমুল গাছটি বারো মাস এক রকম থাকে না। সব কিছুই এরকম। যুদ্ধ শেষে কোলের উপর শিশুর খিল খিল হাসির রোল পড়বেই।
লেখক বলেছেন: ![]()
কেন?
লেখক বলেছেন: কেনু দিলো!!
রাজসোহান বলেছেন:
এখন কি অবস্থা ? সেফ না জেনারেল ?
লেখক বলেছেন: জেনারেল...
আচ্ছা, ব্লগে দেখি ফিফা নিয়ে খুব মাতামাতি। একটু আগেও দেখলাম এক পোস্টে আলুচনা হচ্ছে। আপনিও কি উনার ভক্ত? উনার অনেক ভক্ত?
রাজসোহান বলেছেন:
উনার কোন পোস্টে সহজে মাইনাস দেয়া যায় না , তবে উনার একটা বিতর্কিত পোস্টে বলে কয়ে মাইনাস দিয়া শান্তি পাইসিলাম ফিফাকে পছন্দ কারণ ফারজানা মাহবুবা এর মুখোশ খুব চমত্কার ভাবে খুলে দিয়েছিলেন
লেখক বলেছেন: ফারজানা মাহবুবাকে ক'দিন আগে আমি রোদের ছেলে নিক থেকে একটি পোস্ট দেখেছিলাম। পছন্দ হয়েছিলো। আসলে এভাবেই কাউকে বিধবস্ত করা ভালো।
জোকার৬৬৬ বলেছেন:
ওয়ানম্যানের্লগেকারাথাকে?
অক্ষর বলেছেন:
এইখানে ফ্রী-তে ল্যাখতে দেয়ার জন্য আমার চৌদ্দ গুস্টি মডারেটর্গো কাছে ঋণি হৈয়া আছে
লেখক বলেছেন: আপনি মনে হয় উত্তেজিত হয়ে পড়েছেন। রক্তচাপের উঠানামায় সমূহ ক্ষতির সম্ভাবনা থাকে। আপনি শান্ত হৌন।
তখন অস্থিরতায় কিন্তু একজন অক্ষরকে পোস্ট দিতে দেখা যায়নি। যাদেরকে দেখা গেছে, তাদের বেশিরভাগই ছাগলের তিন নাম্বার বাচ্ছার মত উলালে নাচে। আপনি নিশ্চয় তাদের পোস্ট এবং মন্তব্য সমূহে এর প্রমান পাবেন।
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
লোকাল থাকলে ভালো হয়। টক জাতিয় খাবারের প্রতি আপনার দূর্বলতার বিষয়টি আমার জানা ছিলনা। আর আমি আপনাকে কুপ্রস্তাব দেব এমনটি ভাবার কারণ বিস্তারিত ব্যাখ্যা করলে ভালো হয়।
লেখক বলেছেন: ইসস!
লেখক বলেছেন: আপনার নেজ লাড়ানোতে বহুত সিল্পকম্ম!
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
আসলেই আমার উচিত দুঃখ প্রকাশ করা।
লেখক বলেছেন: তাইলে এতক্ষণ কি আম্রা ঝগড়া কর্চিলাম? ক' যায়গায় গপ্সপ কর্তেচান?
গ্রাউন্ড ফ্লোর বলেছেন:
আপনি কি চাচ্ছেন এই পোস্ট আবার জীবিত করতে।
লেখক বলেছেন: ১ নম্বর কমেন্টটি প্রমান করতে চাচ্ছিলাম তাতে কিছুটা সফলও বলা যায়
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















