somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়ারইন ব্লগকে মৃত ঘোষণা করার জন্য মডারেটরদের প্রতি আহবান। :|

২৪ শে জুলাই, ২০১০ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অনেক দিন ব্লগে আসা হয় না। তাই নেট হাতের কাছে পাওয়ার পরেই অনেক আবেগীয় ভাবগাম্ভীর্য নিয়ে ব্লগে ঢুকেছিলাম। কিন্তু আমার আবেগীয় ব্যাপার স্যাপার ব্লগে ঢোকার মিনিটখানেক পর থেকেই দ্রুত হারে নিচে নামা শুরু করল। প্রথমে যা আবিষ্কার করলাম সেটা হল ব্লগের হিট কাউন্টার নষ্ট। খুব একটা অবাক হই নি। সামুর মত একটা জোড়াতালি মারা সাইটের হিট কাউন্টার বন্ধ হতেই পারে। এতে অবাক হওয়ার খুব একটা সুযোগ নাই। তো ঘটনা বোঝার জন্য গেলাম নোটিশ বোর্ডে। গিয়ে যা দেখলাম তাতে অবাক না হয়ে আর পারলাম না। ০৫ ই জুলাই, ২০১০ বিকাল ৪:২৯ এ দেয়া পোস্টে জানানো হয়েছে সার্ভারে কিছু টেকনিক্যাল কাজ উপলক্ষ্যে হিট কাউন্টার বন্ধ রয়েছে। জয়তু টেকনিক্যাল কাজ!!! আজ জুলাই মাসের ২৪ তারিখ। এখনো টেকনিক্যাল কাজ চলছে!!!!!!! খুব জানতে ইচ্ছা করছে কি এমন টেকনিক্যাল কাজ চলছে যা করতে ১৯ দিন লাগে? ল্যাপটপে কিছু লেখা সেভ করা ছিল। চিন্তা করলাম একটা পোস্ট দিয়েই পদচারণা শুরু করা যাক। লেখাটাতে কিছু স্ক্রিনশট ছিল। প্রায় আধাঘন্টা চেষ্টা করার পরেও একটা ছবিও আপলোড করতে পারলাম না। মোটামোটি জিদ উঠে গেল। ঠিক করলাম স্ক্রিনশট ছাড়াই পোস্ট দেব। লেখা এডিট করে স্ক্রিনশটগুলো বাদ দিলাম। সেখানেও যথারীতি পুরোনো সমস্যাগুলো। কিবোর্ড শর্টকাট দিয়ে একবারে কোন লেখা পোস্ট করা যায় না, পোস্ট সেভ করতে দিলে পোস্ট পাবলিশ হয়ে যায়, কমেন্টের লেখা বোল্ড হয় না, উফফফফফফফফফফ!!!!!!! যাই হোক ব্লগে প্রকাশ করুন বাটনে প্রেস করে শান্তির নিঃশ্বাস নিলাম। কিন্তু হায়, মডারেটররা কি এত সহজে লেখা পোস্ট করতে দেবে??? আমরা তাদের বেতনধারী ব্লগার। এত সহজে লেখা পোস্ট হলে বেতন উসুল হবে কি করে?? তাই প্রবলেম লোডিং পেজ। আরো আধাঘন্টার মত চেষ্টা করলাম। কিন্তু আমি তো এত সহজে ছেড়ে দেবার পাত্র নই। লেখা আমি পোস্ট করেই ছাড়ব। তাই শেষে বোঝা গেল আমার আইএসপি'র সাথে সামুর কোন একটা শত্রুতা আছে। শেষমেষ জিপি'র মডেম লাগালাম। লেখা কপি করলাম, ব্লগে প্রকাশ করুন বাটনে প্রেস করলাম। কিন্তু না!!!!! হল না। পেজ পুরোটা লোড হয় নি। তাই সেই বাটন কাজ করছে না। অটো ড্রাফট যে কাজ করছিল না, তা বলার প্রয়োজন বোধ করছি না। তারপরে আরো বার কয়েক চেষ্টার পরে লেখা পাবলিশ করতে পারলাম। এই হল বর্তমান ব্লগের অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে মডারেটরদের প্রতি আকুল আবেদন এমন মুমূর্ষু অবস্থায় লাইফ সাপোর্ট দিয়ে ব্লগটিকে বাঁচিয়ে রেখে কষ্ট দেবার চেয়ে একে মৃত ঘোষণা করে ব্লগটিকে বাঁচান সেই সাথে ব্লগারদেরকেও বাঁচান।

সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪৬
২৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×