কম্পিউটার আর ইন্টারনেট হাতের মুঠোয় এনে দিয়েছে সারাবিশ্ব। তাই ঘরে বসেও থাকতে চাই সবার সাথে।

মাংসের রেসেপি

০৮ ই মার্চ, ২০০৯ সকাল ৯:৫২

শেয়ারঃ
0 0 0

মাংস খেতে কার না ভাল লাগে। আর তা যদি একটু ভিন্ন ভাবে ভিন্ন স্বাদের হয় তা হলে তো কোন কথাই নেই। তাই মাংসের একটি রেসেপি দিলাম আশা করি ভাল লাগবে সবার।সবাই রান্না করে খেয়ে দেখবেন।

মোগলাই মাংস

উপকরনঃ ১। গরুর মাংস আধা কেজি
২। রসুন বাটা ১ টেবিল চামচ
৩। ঘি আধা কাপ
৪। পেঁয়াজ কুচি আধা কাপ
৫। আদা বাটা ১ টেবিল চামচ
৬। হলুদ ১ চা চামচ
৭। গরমমশলা গুঁড়ো ১ চা চামচ
৮। লবঙ্গ ৪টি
৯। এলাচ ২টি
১০। তেজপাতা ২টি
১১। টমেটো ১২৫ গ্রাম
১২। টকদই ১২৫ গ্রাম
১৩। ধনেপাতা কুচি, লবণ এবং মরিচ পরিমাণমতো।

প্রণালীঃ
মাংসের টুকরো ধুয়ে পরিষ্কার করে রাখুন। টমেটো ফুটন্ত পানিতে ডুবিয়ে খোসা ছাড়িয়ে রাখুন। ঘি গরম করে তেজপাতা, লবঙ্গ, এলাচ ফোরন দিয়ে অর্ধেক পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ভাজুন বাদামি করে। হলুদ, গরমমশলা গুঁড়ো, লবণ, মরিচ ও টমেটো দিয়ে আবার ভালো করে ভাজুন। এবার বাকি পেঁয়াজ দিয়ে দিন।
ফেটানো দই ও মাংস দিন। সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দিন। মাংস সিদ্ধ হয়ে এলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ১০:২৩
একা আমি বলেছেন: খেতে চাই, কেউ দাওয়াত করবেন ;)
০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০৩

লেখক বলেছেন: X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

৪. ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ১০:২৫
বুঝতে চাই বলেছেন: একদিন মুক্ত বয়ান, আমার জন্য লেখা এবং আমাকে দাওয়াত দিয়েন আপা তাহলে আপনাকে এবং রান্না মাংস দেখার মাধ্যমে মুক্ত বয়ানের আশা মিটবে। আর খরচাপাতি আমি দেব তাহলে নিশ্চয়ই আমার জন্য লেখা দুশ্চিন্তা কাটবে, আর আমি মাংসে প্রতি একটু দুর্বল, তো বুঝতেই পারেন আমার শখটা কোথায়..........
৫. ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩০
লবঙ্গ বলেছেন: টক দই দিলে নামানোর আগে চিনি দিতে হয়।
৬. ০৮ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩৯
বিষাক্ত আলো বলেছেন: আমার মাংস খেতে ভালো লাগে না !
০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৪৯

লেখক বলেছেন: ভালো না লাগলে কে খেতে বলেছে।

০৮ ই মার্চ, ২০০৯ বিকাল ৩:০৪

লেখক বলেছেন: X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

৯. ০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ১:৩৫
দিবাচর বলেছেন: শিং, দেশী মাগুর, টাকি, কই, ট্যাংরা দিয়ে কয়টা রেসিপি দিয়েন। আরেকটা কথা- মাছ কুটার কামটা সহ রেসিপিতে রাইখেন।
০৮ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২০

লেখক বলেছেন: মাছের রেসেপিটা আপনিই দেন। ভাল হবে।

১০. ০৮ ই মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
মুক্ত বয়ান বলেছেন: আপু!! এত চেতলেন ক্যান?? খাওয়াইবেন না.. এইটা কইলেই হইত!!
আইচ্ছা থাউক। আপনার রেসিপি প্রিন্ট কইরা নিমু নে। এরপর, পিকনিকে এই রেসিপি'তে রানতে বলব। তাইলেই হইল!! আপনি আবার রয়্যালিটি চাইয়া বইসেন না!! ;)
১১. ০৯ ই মার্চ, ২০০৯ দুপুর ১২:৩৯
বুঝতে চাই বলেছেন: হা হা ..., ধন্যবাদ "মুক্ত বয়ান" ভাই। @ মুক্ত বয়ান-আপা তো খাওয়াবেনা তো আপনার পিকনিক এ দাওয়াত দিয়েন, চাঁন্দা নিয়া আমু। ভাই আপনি আবার আপার মত রাগ কইরেননা.......
১২. ১০ ই মার্চ, ২০০৯ দুপুর ১:০৮
মুক্ত বয়ান বলেছেন: আপু, সাহিত্যিক হইয়া যাইতেছি!!! সিনেমার রিভিউ লিখি এখন!!!

 

মোট সময় লেগেছে ০.৯৯৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ব্লগের লেখা পড়ে সময় কাটাই। আর গেম খেলি, ছবি দেখি।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই