প্রায় ৮ দিনের অন্তর্জালের বিরহ থেকে আজ মুক্তি মিলল অফিসে এসে। এতদিন বাসায় থেকে শুধু বাসার কথা মনে পড়ছে, শরীর ম্যাজম্যাজ করছে, ৮ দিন টানা শুয়ে থাকার ফল। শুয়ে শুয়ে খালি টিভি দেখসি, একজনের ২টা চোখের পক্ষে যা যা দেখা সবই দেখসি মনে হয়। কি কি দেখসি, কি কি ভালো লাগসে, কি কি ভালো লাগেনাই সেটা নিয়া একটা পোষ্ট দিতে ইচ্ছা করল ...
১। আমার আছে জল : অনেক দিন পর হুমায়ুন আহমেদের কিছু একটা দেখে মনে হলো একটু হলেও যত্ন নিয়ে বানাইসে। শেষের দৃশ্যটা মনে হয় আরো সুন্দর করা যেত। সব মিলিয়ে ভালো লেগেছে ।
২। ভাগফল : হাসান মাসুদ আর মৌসুমীর নাটক ...ভালো লেগেছে
৩। ইন্টারভিউ : ভালো তবে বেশী ভালো না
৪। ইফতেখার আহমেদ ফাহমি'র সবগুলা দেখতে চেষ্টা করেছি, যা দেখেছি ভালো লেগেছে ...
৫। দি ফেইসবুক : নাটক ভালো লাগেনাই তবে জয়া রকস ...
৬। সবচেয়ে ভুয়া লেগেছে আফজাল হোসেনের নাটক। এরা দর্শকদের ভোদাই ভাবে, মনে করে নাম দিয়েই চলে যেতে পারবে।
আরো হাবিজাবি অনেক কিছু দেখেছি, সবগুলার নাম মনে নাই ।
এইবার ভিন্ন প্রসঙ্গ। এই পোষ্ট (Click This Link) দেয়ার আগে আমি ছিলাম নিরাপদ ব্লগার, কিন্তু এটা দেয়ার পর ই আমাকে একটা হাবিজাবি মেইল করে কি কি জানি বলা হলো , মাথায় ঢুকে নাই, কিন্তু যেটা মাথায় ঢুকসে তা হলো , এখন থেকে আমি সাধারন ব্লগার, আমার লেখা সংকলিত পোষ্ট এ আসে না, ডিফল্ট প্রথম পেইজ এ আসে না, আমার পোষ্ট আসে ক্রমানুসারে পোষ্ট এ। একটু অপমান লাগতেসে...
বলা হইসে "আপনি একজন বিশ্বাসযোগ্য ব্লগার হতে চাইলে, আপনার মোবাইল নম্বর সত্যায়িত করে নিন বা এই লিংকে চাপ দিন।"
কিন্তু কোন লিঙ্ক খুজে পাইনা ...হায়রে প্রহসন...
দুনিয়ার সবাই প্রহসন করে, সা ইন ব্লগ বাদ থাকবে কেন ...?
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



