সকাল ৯.০০ :
মোবাইল টা খুব কর্কশ করে একবার ডাকতেই ওইটার গলা টিপে ধরে ডাকাডাকি থামিয়ে আবার যথারীতি আমি স্বপ্নের জগতে ...
সকাল ১০.৩০ :
হঠাৎ করে ধরফর করে জেগে উঠে দেখি ১০.৩০ টা বাজে ... আমার মাথে তো পুরা আউলা, আগে প্রাতকর্ম করব নাকি আগে প্যান্ট পরব ডিসিশন নিতে নিতে আরো ১০মিনিট সাবাড়। অতঃপর হুড়ুম ধাড়ুম করে বাসা থেকে বের হলাম, এবং যথারীতি রিক্সাওলাদের সাথে আমার মধুর প্রতিযোগিতা, তারা কেউ যাবে না আর আমি যাবই ...
সকাল ১১.০০:
অফিসে পদার্পন, বস এর তীক্ষ্ণ চাহনি উপেক্ষা করে নিজের চেয়ারে বসে পিসি টা অন করেই ব্লগে আর ফেইসবুকে ঝাপিয়ে পড়লাম । ৩০ মিনিট লাফাঝাপার পড়ে বস এর হুঙ্কার ... কাজ এর আপডেট জানতে চায় ...
: এইতো প্রায় শেষ, আর ১ ঘন্টা...
: আপনি কি জানেন আপনি খুব স্লো পেস এ যাচ্ছেন?এরকম করলে তো হবে না ...ক্লায়েন্ট কে তো আমার জবাব দিতে হয় ... ব্লা ব্লা ...
দুপুর ১২.০০:
মাত্র ফোনে কিছুক্ষন চিল্লাপাল্লা করে মেজাজ খারাপ করে রুমে আসলাম, মেজাজ খুব খিচড়ে আছে, কোন সুনির্দিষ্ট কারন ছাড়াই মোবাইল কে সাময়িক সময়ের জন্যে হত্যা করে কাজে মনো্যোগ দেবার চেষ্টা করছি কিন্তু মনে হচ্ছে এই কাজ আমাকে দিয়ে হবে না ...
দুপুর ১২.৩০:
মোবাইল টাকে আবার জীবিত করতে ইচ্ছা হলো, জীবিত করতেই দেখি মেসেজ "মোবাইল টা খালি অন কর, আজ তোর মুন্ডু চটকাবো..." মৃদু হেসে ভাবলাম, "খেলা ধুলা মনে হয় ভালোই পারি..."
এইবার আবার কাজ নিয়ে বসলাম, খুব মনোযোগ পাচ্ছি, ভালোই লাগছে ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



