গত পর্বে খুনের পর এই পর্বে খাওয়া দিয়ে শুরু করছি।
গত পর্বের লিঙ্ক
গত পর্বে বলেছিলাম
।herbicide--herbi মানে উদ্ভিদ।এর মানে গাছকাটা.আবার herbivorous এ vorous মানে খাওয়া।তাহ্লে herbivorous মানে নিরামিষভোজী।যদি বলি omnivorous তাহলে,omni মানে এখানে সব।omnivorous মানে সর্বভূক।
আসুন এবার vorous কে শব্দ বানাই--
1.carnivorous--carni মানে মাংশ।তাহলে carnivorous মানে হচ্ছে মাংশভোজী।
২। omnivorous--মানে আগেই বলেছি সর্বভুক।এখানে omni মানে সব।
তাহলে বলেন তো
omnipresent মানে কি? হুম,সবত্র বিদ্যমান
omnipotent --সর্বশক্তিমান
omniscient--সবজান্তা
৩।insectivore--যে প্রানি পোকা খায়
৪।voracious--পেটুক।
এবার একটু অন্যদিকে মোড় নেই।
আগেই বলেছি frater মানে হচ্ছে ভাই।তাহলে
fraternize--মানে কারো সাথে ভাই বা বন্ধুর মত ব্যবহার করা।
fraternity--মানে একই গোষ্ঠীর মানুষ যাদের পেশা,শখ একই
আবার soror মানে sister তাহলে
sorority মানে হইল গিয়া women organization
uxor মানে হইল বঊ তাহলে
uxorious মানে এক কথায় বউ পাগলা।
এই বার কন তো,uxoricide মানে কি??না পারলে আগের পর্বে যান......।নাহ বলেই দেই, এটার মানে হচ্ছে বউহত্যা।
উফ,আবার খুন......আক্কাসের মা,বাপ,ভাই,বোন,বউ সবাইরে খুন কইরা আক্কাস পাগল হইয়া গেছে।এরপরের পর্বে দেখুম পাগল কয় ধরনের আছে......।
**হয়ত অনেকেই এই word গুলোর মানে জানেন,তাদের কাছে ক্ষমা প্রার্থী আপনার মুল্যবান সময় নষ্ট করার জন্য।আর আপনি যখন জানেন তাহ্লে আরও কয়টা বলে যান আমি শিখতে চাই আপনার কাছ থেকে।সবাই মিলে পড়লে মনেও থাকবে ভালো।comment এ কয়টা word দিয়ে যান এরকম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



