somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিক্ষাবৃত্তির এই চক্র থেকে মুক্তি চাই

১১ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ লেখাটি আমার নয়, তিথির অনুভূতির। ভাল লাগল তাই শেয়ার করলাম।
আমার ছোট থেকে একটা অভ্যাস সব সময় ব্যাগে খুচরা পয়সা রাখার চেষ্টা করি। কোন ভিক্ষুক চাইলেই তা দেই। আম্মা থাকলে আম্মাকে জ্বালিয়ে কতবার পয়সা দিয়েছি। মাঝে মাঝে এইসব ভিক্ষুকদের দেখি বিভিন্ন কায়দা বের করে ভিক্ষা করতে। শাহজাহানপুরে আমার জন্ম।ওইখানে মনে আছে একদল ভিক্ষুক “আমার আল্লাহর নবীর নাম্‌, , মিউজিক্‌, আবার আমার আল্লাহর নবীর নাম” কেউবা অন্ধ কেউবা খোড়া, কেউবা বয়সের ভারে খুবই করুন অবস্থা।বাসায় মাঝে মাঝে খুব বুড়া-বূড়ি ভিক্ষুক আসলে তাদেরকে আমরা পুরান বাসী রাখা খাবার দিয়েছি। পেট ভরে খেয়ে তাদেরকে দোয়া করতে দেখেছি।
আমি সবে ৭/৮ বছর হঠাৎ দেখলাম কিছু অল্প বয়সী বাচ্চারা ভিক্ষাবৃত্তিতে নেমেছে। আম্মা বা গুরুজনরা তাদেরকে দেখলেই “চল বাসায় নিয়ে যাব কাজ করবি।“ বললেই একছুটে পালাতে দেখেছি।
আবার কেউ কেউ নাছোড়বান্দা বলে “আমারে দুই টাকা দেন আমি সকাল থেকে রুটি কিনে খাব । “বলা বাহুল্য ওদের ভিক্ষাবৃত্তিতে লাভ হত না।
মাঝে কিছু ভন্ড ফকির-ভিক্ষুককে দেখলাম বিভিন্ন কায়দায় ভিক্ষাবৃত্তি শুরু করল। মগবাজারে ইস্পাহানী কলেজে পড়া অবস্থায় দেখতাম এক লোককে ল্যাংড়া হয়ে ভিক্ষা করতে। আমি রোজ তাকে ভিক্ষা দিতাম, হঠাৎ একদিন আবিস্কার করলাম সে ল্যাংড়া নয়, একদিন ডান পা উঠিয়ে ভিক্ষা করে আরেকদিন বা পা উঠিয়ে ভিক্ষা করে।
খুব কষ্ট পেয়েছিলাম।মানুষ এরকম বিশ্বাসকে নিয়ে ছিনিমিনি খেলে।বইয়ের সাথে বাস্তবতার কত অমিল।
ওই সময়ই ইত্যাদিতে ভিক্ষুকদের ব্যঙ্গ করে তাদের বিশ্বাসঘাতকতার নমুনা দেখালো। ভয়াবহ খবর শুনলাম ৪/৫ বছর আগে যে এইসব ভিক্ষুকরা পেশাদার ভিক্ষুক তাদেরকে একটা বাসা ভাড়া নিয়ে রাখা হয়। কারো বা হাত বা পা ভেঙ্গে অথবা কারো চোখ নষ্ট করে ফেলা হয়।এদেরকে প্রতিদিন ভিক্ষা করে কিছু অংশ বা পুরোটাই তাদেরকে দিতে হয়।
তাই আজ যখন ধানমন্ডির ৮ নং ব্রিজে হাত-পা উঠিয়ে ভিক্ষা করে আর কাঁপতে থাকে তাকে দেখে আর আগের মত মায়া লাগে না। মাথা ফাটিয়ে/রক্তাত্ত (অন্য কোন অঙ্গহানী বা ব্যাথায় কাতর )কিছু ভিক্ষুক আসলেও আর আগের মত চোখ ভরে উঠে না। আমি আজও সবাইকে দেয়ার চেষ্টা করি কিন্তু টের পাই যে আর আগের মত মন কেঁদে উঠে না।
আসলে ওরা কেমন একটা পরিস্থিতির শিকার, ওরা এত গরীব যে ওদের ভাগ্য-উন্নয়ন সম্ভব না।

কিন্তু পুলিশদের যখন দেখি সাধারন যাত্রীদের হয়রানী করতে। ট্রাফিকেরা তো রিক্সা-আলাদের কাছ থেকে ৫/১০ টাকা ভিক্ষা, সি,এন,জি আলাদের থেকে ৩০-৫০ টাকা, ট্রাক/বাস আলাদের কাছ থেকে ৫০-১০০ টাকা আদায় করে থাকে।
ঢাকা মেডিকেলে গেলেও ভিক্ষাবৃত্তি দেখি ওয়ার্ডবয় / নার্সদের এক্সট্রা চার্জ দিতে হইয়ে, ডাক্তারদের পর্যন্ত এই এক্সট্রা চার্জ নিতে দেখি। এই ভিক্ষাবৃত্তি যেন এদেরও মজ্জ্বাগত।
সরকারী দফতর গুলিতে যাই, ওই খানেও হরদম ভিক্ষাবৃত্তি চলে। অনেক এইটাকে ঘুষ বলে সম্বোধন করে । কিন্তু আমার কাছে তা ভিক্ষাবৃত্তিই মনে হয়।
স্কুল/কলেজ গুলিতে মেধাহীন ছাত্র-ছাত্রিকে ভর্তি হতে দেখি উক্ত প্রতিষ্ঠানের উচ্চ ডিগ্রীধারী চেয়ারম্যান কিংবা প্রধান অধ্যক্ষকে ভিক্ষা দিয়ে। এই ভিক্ষার পরিমানও অনেক বেশি ।১০ লাক্ষ থেকে শুরু করে ৫০ লাক্ষ বা আরো বেশি হয়ে দাঁড়ায়।
জমি-জমা খাজনা দেয়া/ গ্যাস-বিদ্যুৎ বিল জমিয়ে একবারে কম টাকা দিতে দেখি । শুধু কিছু ৫-১০ হাজার টাকা খেয়ে নাম মাত্র টাকা দিতে দেখি ২/৩ বছরের জমানো বিল।
সরকারী কোষাগারে জমা না হয়ে সরকারী কর্মচারীদের ঝুলানো পেটে সব ঢূকতে দেখি।
মাঝে হঠাৎ দেখি কিছু শিক্ষকদেরও কোচিং ধান্দাবাজী করে ছাত্র/ছাত্রীদের কাছ থেকে ভিক্ষা নিতে। ভিক্ষা এজন্য বলা যেহেতু এরা এইসব ছাত্র/ছাত্রীদের প্রয়োজন মাফিক ৪/৫ নম্বরের দয়াপরশ হয়ে নাম্বার দিতে দেখি।
আমি ঢাকা-জি,টি,ইউ,জ়ি এর অনুষ্ঠান আয়োজন করে থাকি।
তখন স্যার দের বললাম মিডিয়া কে ডাকতে, স্যার বললেন যে , এরা নিউজ ছাপাতেও টাকা নেয়। তাই মুনির হাসান স্যারকে আনার পরও তা পত্রিকার শিরোনাম হয়নি।
কিছুদিন আগে আমার দুলাভাই বাংলাদেশ বায়োমেডিকেল সোসাইটি থেকে আজীবন সম্মাননা পদক পেয়েছেন। তো গিয়ে শুনলাম খবর টা পাওয়ার সাথে সাথেই প্রথম আলো, যুগান্তর এটি নিয়ে লিখতে চেয়েছে, কিন্তু ওরা ২০০ টাকা চায়।আমার ভাগ্নে বলেছেন, “ আমি ২০০ না ৩০০ টাকাই দিব। কিন্তু
পত্রিকায় ভালো কাভারেজ চাই।
এই মিডিয়ার ভিক্ষাবৃত্তি নতুন নয়।হানিফ সংকেতের অনুষ্ঠানে ইত্যাদিতেও ৫০ হাজার- ১/২/৩ লাখ টাকা ভিক্ষা দিয়ে কিছু একটা করে চেহারা দেখায়।যারা ভিক্ষা দেয়, তাদের কাভারেজ ভালো হয় ,যারা দেয় না তারা কাভারেজ পায় না।
ভিক্ষাবৃত্তি যেন আমাদের মজ্জ্বাগত।কেউ ভিক্ষা দেয় কেউ নেয়।
কখনও আমরা ভিক্ষুক আর কখনও আমরা দাতা।
ভিক্ষাবৃত্তির এই চক্র থেকে মুক্তি চাই।
মানুষের সাথে বিস্বাসঘাতকতা ও মানুষের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা আর নয়, আর কত নিচে নামবে মানুষ।
আর ভাল লাগে না ।
>>>>>>ভিক্ষাবৃত্তি আর নয় আর নয়>>ভিক্ষাবৃত্তি আর নয় আর নয়
কিছু ভিক্ষুক কথা এখানে বলা হয় নাই। রাজনৈতিক নেতা আর তথাকথিত পীর। বিশ্বের সবচেয়ে বড় ভিক্ষুক আমেরিকা আর ভারত।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×