![]()
Bliss বা 'স্বর্গসুখ' শীর্ষক উপরে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফটির Windows XP ব্যবহারকারী মাত্রই অতি পরিচিত। কম্পিউটার লগ-ইন করলেই ডিফল্ট ওয়ারপেপার হিসাবে নীল-সবুজ-সাদা রংয়ের সমারহপূর্ণ এই ফটোগ্রাফটি স্ক্রিনে ভেসে উঠে।

১৯৯৬ সালে একটি ডিজিটাল কোম্পানী (HighTurn) এর জন্য আমেরিকার পেশাদার ফটোগ্রাফার Charles O'Rear ক্যালিফোরর্নিয়ার সোনোমা উপত্যাকার পূর্বাংশে অবস্থিত Napa Countyএর ল্যান্ডস্কেপ থেকে এই ছবিটি তুলেন। O'Rear প্রায়ই তাঁর 'নাপা'র বাড়ি হতে তার স্ত্রী' ডিফনি'র অবস্থার স্থল Marin County তে মহাসড়ক (highway 12/121 )পাশের এই ছোট পাহাড় (টিলা) অতিক্রম করতেন।বর্ষা ঋতুর শেষে জানুয়ারি মাসে নীল আকাশের সাদা মেঘের ভেলা আর দিগন্ত বিস্তৃত সবুজ ঘাসের গালিচা O'Rear এর গাড়ি কে মহাসড়কের উপর তমকে দেয় আর তিনি তাঁর হাতে বহন যোগ্য মধ্যমমানের ক্যামার মাধ্যমে এই স্বর্গী দৃশ্যটি ফ্রেম বন্দী করেন।
নভেম্বর ২০০৬ চিত্রশিল্পীদের একটি জোট (Goldin+Senneby) সোনোমা উপত্যাকার যেখানে (3028 Fremont Dr. (Sonoma Hwy.), Sonoma, CA.) দশ বছর আগে Charles O'Rear 'স্বর্গসুখ' বা Bliss নামক এই বহুল ব্যবহৃত ল্যান্ডস্কেপের ছবি তুলেছিলেন সেই একই স্থানের পুনঃচিত্র গ্রহন করেন। দেখুন ............
![]()
................................
সূত্রঃ
এক) After Microsoft.
দুই) Biography :Charles O'Rear
তিন) Bliss (image)
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



