আমার প্রিয় পোস্ট

চাইনিজ ভাষায় যদি শেখা সম্ভব হয় তবে বাংলাতে নয় কেন

মোবাইল ফোনে Mail for Exchange কনফিগারেশন

১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৯

শেয়ারঃ
0 0 0


Mail for Exchange সফটওয়্যারটা অনেকের কাছে অপরিচিত মনে হতে পারে। তবে কর্পোরেট ইমেইল ব্যবহারকারীদের কাছে এটি সার্বক্ষনিক সঙ্গী। এটি একটি ইমেইল ক্লায়েন্ট সফটওয়্যার যার মাধ্যমে Microsoft Exchange Server এর মেইল একাউন্ট মোবাইলে ব্যবহার করা যায়। এটি Nokia E-Series এবং N-Series এর সব মোবাইল ফোনে ব্যবহার করা যায়। এছাড়া ও Symbian OS S60 ব্যবহৃত সব ফোনে এটি ব্যবহার করা যায়। ধরুন, আপনি একটা নতুন কোম্পানীর আইটিতে চাকরী নিয়েছেন যেখানে ইমেইল সার্ভার হিসেবে ব্যবহার করা হয় Microsoft Exchange Server এবং সব উচ্চপদস্থ কর্মকর্তাগন Mail for Exchange ব্যবহার করেন। আপনাকে বলা হল একটা ফোনে Mail for Exchange কনফিগার করে দিতে। সেক্ষেত্রে আপনার কি কি করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব।

Mail for Exchange ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে। ইনস্টলেশন আর দশটা মোবাইল এপ্লিকেশনের মতই। ইনস্টল হবার পর Mail for Exchange এ একটা প্রোফাইল তৈরী করতে হবে। এজন্য আপনার যেসব তথ্য প্রয়োজন হবে তা হল:

১. Microsoft Exchange Server এর FQDN(fully qualified domain name ) অথবা আইপি এড্রেস। যেমন: mail.example.com।
২. Microsoft Exchange Server এর ডোমেইন নেম। সাধারনত যে ডোমেইন নেম ব্যবহার করে কর্পোরেট নেটওয়ার্কে লগিন করা হয়। যেমন: example.com।
৩. ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড। যেমন: এবং ********।
৪. Internet Access Point এর নাম। যেমন: gpinternet।

উপরোক্ত তথ্যগুলো আপনার হাতে থাকলে Mail for Exchange কনফিগার করা খুব সহজ। নিচে উদাহারণ হিসেবে একটা কনফিগারেশন দিলাম। আশা করি এটা দেখলেই আপনাদের কাছে সব কিছু পরিস্কার হয়ে যাবে।

Connection:
Exchange Server: mail.example.com
Secure Connection: No
Access Point: GPInternet
Sync while roaming: Yes, always
Use Default Port: Yes

Credentials:
Username: jhon
Password: ********
Domain: example.com

Sync content:
Synchronise calendar: No
Synchronise contacts: No
Synchronise email: Yes
In case of conflict: Server wins

Sync schedule:
Peak sync schedule: Always on
Off-peak sync schedule: Always on
Peak start time: 08:00
Peak end time: 17:00
Peak days: Mo,Tu,We,Th,Fr
Heartbeat Interval: 5

Calender:
No Change

Contacts:
No Change

Email:
Email address:
Show new mail pop-up: Yes
Use signature: No
Signature: None
When sending mail: Send immediately
Sync messages back: 3 days

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৮
কোপা সামছু বলেছেন: আমি কমদামী মোবাইল ইউস করি :(

২. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৫
জেসন বলেছেন: আমার মোবাইলে নেট নাইকা।

 

মোট সময় লেগেছে ০.৯৬৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
নিজে যা শিখি তা অন্যকে ও শেখাতে ইচ্ছে করে তাই লিখি। কম্পিউটার ও ইলেক্ট্রনিক্সের উপর এ আমার একটি ওয়েব সাইট...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই