somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্ব ২০- ☃ আজ আমার জন্মদিন ☃- ফটুক তোলা শিখতে চাইলে আমার শিষ্যত্ব গ্রহন করো...

১০ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুভ জন্মদিন - পাঙ্খাবাবা

চলো দেখি জন্মদিনের ছবিগুলি কিভাবে তুলবে -


এপারচার প্রায়রিটি মোড এ ছবি তুলতে চেষ্টা করো কারণ কোন অনুষ্ঠানে ঘটনাগুলো খুব তারাতারি ঘটতে থাকবে যদি ম্যানুয়্যাল মোড ব্যবহার করা হয় তাহলে ছবির সঠিক এক্সপোজার সেট করতে করতে মিসহয়ে যেতে পারে কোন গুরুত্বপূর্ণ কোন মুহূর্ত।

এক্ষেত্রে কিছু প্রশ্ন চলে আসতে পারে...
এপারচার প্রায়রিটি কেন?
সাটার স্পিড প্রায়রিটি না কেন?
অটো মোড কেন নয়?

হাতে যদি থাকে ডিএসএলআর অতে অটো মোড টা সর্বশেষ বিবেচ্য পদ্ধতি হওয়া উচিৎ বলিয়া মনে করি।

সাটার স্পিড প্রায়রিটি দরকার মনে করি না এই কারণে এক্ষেত্রে অনুষ্ঠানে গতিময় কিছু থাকবে না যার জন্য মোশান ফ্রিজ করার দরকার মনে হইবে। যদি ফ্লাশ থাকে তাহলে সাটার স্পিড নিয়ে চিন্তা করার কোন প্রয়োজন আছে বলিয়া বোধ হয় না।



বাকী রইলো এপারচার প্রায়রিটি মোড - এই ক্ষেত্র দুইটি সুবিধা বিদ্যমান

১.ডেপ্থ ওফ ফিল্ড

যদি খুব ছোট বিষয়কে ফোকাস করতে হয়, যেমন মোমবাতি , জুয়েলারি বা কোন নিদৃষ্ট ব্যক্তিকে ফোকাস করতে , ক্যামেরার এপারচার বা এফ নম্বর কমিয়ে তা করা সম্ভব।

গ্রুপ ছবি তুলতে অনুষ্ঠানে (গ্রুপ ছবি একটি বহুল ব্যবহৃত বিষয়) এপারচার বা এফ নম্বর বাড়িয়ে নিয়ে সবাইকে ফোকাসে আনা সম্ভব। মনে রাখতে হকে সবাই যাতে ফোকাসের মধ্যে আসে। এবং সাটার স্পিড ৬০ এর নীচে নামা উচিৎ নয়।

২. ছবির শার্পনেস

এপারচার প্রায়রিটি মোডে ছবির শার্পনেস নিয়ে কাজ করা যায়-অনুষ্ঠানের ছবিতে অধিকাংশ গ্রাহন একটু soft-dreamy effect চায় এফ নম্বর কমিয়ে নিয়ে এই effect টি দেওয়া যাইতে পারে।

জুম/টেলি লেন্স

জুম/টেলি লেন্স ব্যবহার করতে চেষ্টা করো হে ...বেশী ফোকাল লেংথ 200mm লেন্স থাকলে অনেক উপকৃত হইবে অনুষ্ঠানের ছবি- আর যদি সেটা হয় জন্মদিন তাহলে একজনকে ঘিরেই অনুষ্ঠান এবং কাংখিত/অনাকাংখিত ভাবে সবসময় ভিডিও বা ছবি তুলতে থাকবে সবাই এর মধ্যে original expression পাওয়াটা খুব কঠিন হইয়া দাড়াইবে। একমাত্র জুম/টেলি লেন্স তোমাকে এই বাধা থেকে পরিত্রান দিতে পারে । চলে যাও একটু দূরে যাতে বুঝতে না পারে তুমি তার ছবি তুলছো। জুম/টেলি লেন্স ব্যবহার করিয়া original expression সহ গোটা কতক ছবি তুলে ফেল হে। জুম/টেলি লেন্সে আরও একটি ফাটাফাটি সুবিধা পাইবে তা হইলো ঝাপসা Background। সবাই পছন্ত করবে।

Perspective change
এটাকে Eye Level change করাও বলা যাইতে পারে । একই উচ্চতা থেকে ছবি না উঠানোই শ্রেয়। নীচে বা উপর থেকে চেষ্টা করলে আশা করি বেশ কিছু ডিফারেন্ট কিছু পার্সপেক্টিভ পাওয়া যাইবে।


রুল অব থার্ড Rule of Third মানিয়া ছবি তুলো হে।
সেন্টার অব ইন্টারেষ্ট Center of Interest দিকেও লক্ষ্য দিবে।
গোল্ডেন রেশিও Golden Ratio যদি মানা হয় ছবি আকর্ষনীয় হইবে।
স্পেস Space এর ক্ষেতে নেগেটিভ এবং পজেটিভ স্পেস সমন্নয় করা অবশ্যই উচিৎ।

যদি কোন আলোর প্রতিফলন খুজে পাও সেটাকে তোমার ছবিতে জায়গা দাও, রিফ্লেকশন ছবিকে আরও আকর্ষনীয় করে তুলবে।

অবশ্যই জন্মদিনের কেক এর বেশ কিছু ছবি তুলতে ভুলো না।


অতীব লক্ষনীয় -
পরিপূর্ণ কোন অনুষ্ঠান কভার করতে হলে বাদ দেওয়া যাবে না কোন কিছুই চারিদিকে সাজ সজ্জার দিকে খেয়াল করো হে .... খাবারের দিকেও ক্যামেরা তাক করতে ভুলো না ।


সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×