বৃষ্টিরা মেঘ হয়ে জমে থাকে আকাশের গায়ে
আমার অচল মন জুড়ে থাকে বিষন্নতা
মেঘেরা আমায় নিয়ে বিষন্নতারই গান গায়
স্মরণ করিয়ে দেয় ঘুরেফিরে পুরাতন কথা
হয়তোবা তাহাদেরও মন জুড়ে আছে কোনো ব্যথা
সঙ্গী মেলেনা কভু দেখাবে সে জমাট ক্ষত
আমার মগজে থাকে ভেজা ভেজা অস্থিরতা
মেঘেরা আমায় তাই ভাবে বুঝি তাহাদেরই মতো
বৃষ্টিরা ঝরে যেই, নাচে জলকণা; কী আনন্দ!
তখনই আমার মন না-বলা কষ্টে বিষাদিত
এড়ায়না তবু চোখ বৃষ্টি ঝরার নানা ছন্দ
ক্ষণিকের তরে বুঝি আমিও হয়েছি শিহরিত
এভাবে আমায় নিয়ে বিচিত্র খেলা খেলে তারা
না-বোঝা ভাষায় তারা আমার সঙ্গে কথা বলে
আমায় ভাসিয়ে নেয় বর্ষার সকরুণ ধারা
আমার চোখের জল মিশে যায় নবধারা জলে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




