অ.
শেষ বিকেলের লাল আলো টা ফিকে ফিকে
শুন্যতা শুন্যতা শুধু চারিদিকে।
আ.
নিজের চোখে তাকিয়ে দেখি নিজের লাশ
বুকের ভেতর পরত পরত দূর্বা ঘাস।
ই.
কোথাও কেউ নেই-মিছে সব আলো রঙ
চেতনার গা জুড়ে জমেছে কালো জঙ।
ঈ.
তোমার ঈশ্বর আমার কাছে অর্থহীন
আমিই ঈশ্বর-আমি পূজক-বেঁচে থাকা শর্তহীন।
উ.
ধরে বেঁধে আমায় তোর পূজারী বানালি
ও ঈশ্বর!এ কেমন তোর ক্রীড়া-প্রণালী!!
ঊ.
কবিতায় নেই কোন উৎসব-পোড়া বাতিঘর
বুনো হাঁস-গাঙচিল-মুঠোফোন-প্রিয় স্বর!!
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




