আজ দ্রোহের মন্ত্রে রোদ কেঁপে উঠে;অনাঘ্রাতা ক্ষোভ
সমুখে নিথর জমে রয় কপট অন্ধকার
বাড়ি বাড়ি জমা ঘৃণার স্তূপ বেজন্মাদের ডাস্টবিনে
ফণা তুলে আছে যে কালসাপ ডাকিনীর হাতে
হৃদপিন্ড ছোবলে মর্মর পাতা পড়ন্ত শীতে
প্রেতাত্না ভর করে আছে অন্ধ জাতির ঘাড়ে
একটি ঝরাপাতা পথের বাধা হয়ে দাঁড়িয়েছে
মসনদের ছককাটা ঘরে রাজা মন্ত্রী
জলকাঁধে ভীষণ ভারী খাটিয়ার ভর
লালশার্ট হয়ে উঠে যোগ বিয়োগের খাতা
আর
একটি ছবি কালো পতাকা
বঙ্গমাতা,সহে না আর এ অপ্রস্তুত কাঁধ
ঘৃণার দৃষ্টি হয়ে যেতে পারে লেজারবীম
কলমের ডগা ফেটে বেরুবে বুলেট
প্রেতাত্মারোধে জন্ম নেবে আরো কঠিন সন্ত্রাস
ঘরকুনে ছেলেরা হব নতুন সন্ত্রাসী
তপ্ত বুলেট গিলে গিলে আমরাও চিনেছি মরণ
বক্র দেহ খানা নড়ে উঠবে দেখো সিডরে
দ্রোহের মন্ত্রে ভাসিয়ে দিতে
আজ
প্রেতাত্মারোধে সন্ত্রাসী হব।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



