দিবাকরের আগমনে( আজ ১৭ এপ্রিল, বাংলাদেশের প্রথম সরকার)

১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৬

শেয়ারঃ
0 0 0

রশি দিয়া টানিয়া বা ছাউনি দিয়া আড়াল করিয়া ভানুর (দিবাকর) উজ্জল রূপকে অস্তমিত করা বা ঢাকিয়া দেয়া হইল । হয়তোবা ষড়যন্ত্র করিয়া নতুবা জোর করিয়া সূর্যকে আড়াল বা অস্তমিত করিবার আয়োজনও বলা যাইতে পারে। ১৭৫৭ সালের ডুবিয়ে দেয়ার এ স্লানোৎসবে বিদেশীদের চেয়ে এ দেশের মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতিও কম ছিল না । কিন্তু গনগনে আগুনের গোলা বা অপ্রতিরোধ্য আলোক রশ্মিকে তো আর রশি দিয়া টানিয়া বা ছাউনি দিয়া আড়াল করিয়া রাখা যায় না। রশির গলিয়া যাওয়া বা ছাউনির ফাক গলিয়া আলোর ঝলকানি ধরাতে আসবেই। তাই আমবাগানের আড়ালে লুকিয়ে থাকা সূর্যের আগমন ঘটে ১৭ এপ্রিল ১৯৭১। বাংলাদেশের প্রথম সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে মাত্র নয় মাসে হানাদার বাহিনীর হাত থেকে এদেশকে স্বাধীন করেন । এজন্য হয়তোবা মুখ্য ভূমিকা পালন করেছে তাদের যোগ্যতা বা দেশের মানুষের একাত্মতা বা দেশপ্রেমিতা।
স্বাধীনতার দীর্ঘ ৪ দশকে বহু গণতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক সরকার আসিয়াছেন। কিন্তু স্বাধীনতার মূল মর্মবাণী প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হইয়াছেন। এমনকি স্বাধীনতার মূল ইতিহাস ও স্বত্মাধিকারী লইয়া একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছেন এবং রইয়াছেন।

এজন্য কি দায়ী ? দক্ষতা, যোগ্যতা নাকি দেমপ্রেমের অভাব নাকি.........................

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৮

লেখক বলেছেন: জাতির বিবেকের কাছে প্রশ্ন

 

মোট সময় লেগেছে ০.৯৩৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছবিওয়ালা
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই