আমার প্রিয় পোস্ট

সুপ্তি বাবুনির জন্যে পিজ্জা রেসিপি...... B-) :P :) :D

২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:২২

শেয়ারঃ
0 13 0


আমার ছেলের খুব পছন্দের খাবার হলো পিজ্জা....প্রায়ই আবদার ধরে বলে, "মা, আজ ভাত খাবোনা, পিজ্জা বানাও প্লিজ.."। :(( দুপুর বেলা ভাত না খেয়ে পিজ্জা খাওয়াকে পাত্তা দেইনা....তখন সৃজন নিজেই বানানো শুরু করে........................!! X( X(( X( বাধ্য হয়ে আমি যাই ওকে হেল্প করতে :P


এটা হলো নিউজিলেন্ড থাকাকালীন সময়ের কথা।


আমি পিজ্জা বানানো শিখেছি আমার ছেলের কাছ থেকে :`> :``>> :> :P নিউজিল্যান্ডের স্কুলে পড়ার সময়ে অনেক শিক্ষার সাথে স্কুল থেকে রান্নাও শিখেছিল সৃজন.... যার সব ভুলে গেছে .... শুধু ওর প্রিয় পি্জ্জা বানানো ছাড়া !:#P :P


যাই হোক, সেদিন সন্ধ্যায় দুজন মিলে পিজ্জা বানিয়ে ফেইসবুকে ছবি আপলোড করলাম, সাথে সাথে অনেক গুলো মাইনাস পেলাম (বিশেষ করে জয় কবির ৩ টা মাইনাস দিলো X(( )
সেই সাথে এলো প্রিয় সুপ্তি বাবুনির অনুরোধ রেসিপিটা যেন ব্লগে দেই !!



বাবুনি......ছোট বাবু, তোমার জন্যে পিজ্জা রেসিপি :-B :D :)

ময়দা ----------- ১ কাপ
গুড়া দুধ -------- ১ টেবল চামচ
ঈস্ট --------- ১ চা চামচ
চিনি --------- সামান্য
তেল --------- সামান্য
লবন --------- পরিমাণমতো


বুঝলে বাবুনি, একটা পাত্রে উপরের সবগুলো জিনিষ একসাথে মাখাবে.... ৫ মিনিট পর পরিমানমতো পানি দিয়ে আবার মেখে পাত্রটা ঢেকে রাখবে ১ ঘন্টা। :-< :-< :-<

পিজ্জা বেইসের জন্যে বানানো ডো ঘুমাক ১ ঘন্টা....সেই ফাকে বাবুনি, চলো পিজ্জা টপিং এর জিনিষ পত্র রেডি করে ফেলি। তুমি নিজের ইছ্ছেমত টপিং বানাতে পারো...তবে জেনে নাও আমি সাধারণত: কি কি দিয়ে কাজ সারি :P:



পিজ্জা সস ( না পেলে টমেটো সস )
পেয়াজ ( যেভাবে রান্নার জন্য কাটা হ্য় )
চিকেন নাগেট ( মাংসের বিকল্প হিসেবে)
ক্যাপসিকাম ( স্লাইস করে কাটা )
মোজারেলা চীজ (গ্রেট করা)


ওহ ! ১ ঘন্টা হয়ে গেছে টপিং এর জিনিষ জোগাড় করতে গিয়ে....এখন ইলেকট্রিক ওভেনকে প্রী হিট দেবো ১০ মিনিটের জন্য.......টেম্পারেচার ১৬০ ডিগ্রী। এখন ডো এর ঢাকনা খু্ল্লে দেখা যাবে যে ঈস্ট এর কল্যাণে ডো ফুলে দ্বিগুণ হয়ে গেছে ! :)

একটা ভাতের প্লেটে ডো নিয়ে পিজ্জা বেইস বানাবো হাত দিয়ে গোল করে চেপে চেপে। পিজ্জা বেইসের ওপরে প্রথমে মাখাবো সস, এর ওপর বিছিয়ে দেব কাটা পেয়াজ। তারপর ক্যাপসিকাম স্লাইস দিয়ে ঢেকে দেবো পেয়াজের স্তর, তার উপরে নাগেট স্লাইস করে কেটে বিছিয়ে দেবো। সবশেষে গ্রেট করা চীজ বেশী করে দিয়ে ঢেকে দেবো পুরো পিজ্জা বেইসটাকে। পিজ্জার মজাই হলো চীজ-এর উপর, তাই যত বেশি চীজ দেবে তত বেশী মজার হবে পিজ্জা।

এখন ওভেন-এর ট্রে বের করে প্লেট থেকে কাচা পিজ্জা তুলে ট্রে তে বসিয়ে ওভেনে ঢুকিয়ে ওভেনের টেম্পারেচার দেবো ১৮০ ডিগ্রী ........ আর সময় সেট করবো ২০ মিনিট। :-< |-)


২০ মিনিট পর ওভেন থেকে বের করে খেয়ে নাও মজার চিকেন পিজ্জা :D:D:):):P !:#P !:#P !:#P

ওহ আমাকেও এক স্লাইস দিও বাবুনি :P;):DB-)


 

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে জুন, ২০১০ রাত ৮:৩৯

লেখক বলেছেন: এসে গেছে তো পিজ্জা

২. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৫
পারভীন রহমান বলেছেন: হায় হায়..।রেসিপি কোই গেল???????????????? X( X(( X( X((
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: বাবুনি ছিলনা তাই মনে হয় পোস্ট প্রথমে আসে নাই ঠিকমতো ;)

৩. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:২৫
নতুনছেলে বলেছেন: জিকসেস বলেছেন: পিজ্জাটা কই? X( X( X(
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৩৯

লেখক বলেছেন: উপরে আছে তাকিয়ে দেখুন !

৪. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩০
ছায়া-পথ বলেছেন: জিকসেস বলেছেন: পিজ্জাটা কই?
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪০

লেখক বলেছেন: এখন তো খাওয়া শেষ !!

৫. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৩
জিকসেস বলেছেন: পিজ্জা আইসা পরসে রে এ এ এ এ এ

কেচাপ কই?
২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: কেচাপ নিজের বাসার ফ্রীজটা খুল্লেই পেয়ে যাবেন !!!

৬. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
মুকুট বলেছেন: শোকেচে নিলাম। খাবার না খাইয়ে লোভ ধরানোর জন্য ৫টা মাইনাস :@
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪০

লেখক বলেছেন: শোকেসে নেওয়ার জইন্য ৫ টা প্লাস :)

৭. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৪
পারভীন রহমান বলেছেন: এই যে পিজ্জা এসে গেছে ওভেন থেকে :D
৮. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
লেবফিউম বলেছেন: আমি ভালা পাই :``>> কারে ইডা কমুনা :|
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪১

লেখক বলেছেন: ই ইশশশ চুপ !!

৯. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
ড্র্রাকুলা বলেছেন: টপিং এ কি কি দেয়া যায় তার কিছু নমুনা থাকলে ভালো হত...
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪২

লেখক বলেছেন: নমুনা লিখলাম তো। আবার বলছি....টমেটো সস, পেয়াজ, চিকেন নাগেট, ক্যাপসিকাম, মোজারেলা চীজ। এছাড়া মাশরুম ও দেয়া যাবে।

ধন্যবাদ

১০. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৩৯
সুরঞ্জনা বলেছেন: ওয়াও আপু থেঙ্কু! এটা পেয়ে অনেক উপকার হলো। আমার নাতী পিজার যম। আমার সাথে তেমন তেলে ঝোলে মিশছেনা। এই পিজা বানিয়ে ওকে পাতে টানতে পারবো। ;)
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪২

লেখক বলেছেন: এতো বড় ধইন্যা পাতা পেয়ে আমি তো খুশিতে ১৬ খানা হয়ে গেছি আপু :)

১১. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪০
আর.এইচ.সুমন বলেছেন: এখন পিজ্জা আইনা দেন কইলাম........... X( X( X( X( X( X(
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪৪

লেখক বলেছেন: উপরে দিলাম তো............ ঐখান থেকে খেয়ে ফেলুন.......কোন নিষেধ নাই ;)

১২. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
সকাল রয় বলেছেন:

আমি খাইতে আসতেছি
আপনি রেডি করে রাখেন
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৩২

লেখক বলেছেন: খাওয়া শেষ !!!

১৩. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
হিবিজিবি বলেছেন: আহ পিজ্জা!!! আমি ইতালীয়ান পিজ্জার খুব ভক্ত। এত মজা আর এত ভ্যারাইটিজ পিজ্জা এরা বানায় না দেখলে বিশ্বাস হতো না।

এতদিন পিজ্জা খাওয়ার জন্য পিজ্জা রেস্টুরেন্টে যেতে হতো আর এখন বাসায় ট্রাই করা যাবে। ধন্যবাদ আপু আপনাকে।
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪৫

লেখক বলেছেন: ট্রাই করে জানাবেন কিন্তু কেমন হলো :)

১৪. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৬
মিজান আনোয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রিয়তে রাখলাম।শুক্রবারে দেখবো বানাতে পারি কি না।
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৩২

লেখক বলেছেন: বানিয়ে বলবেন কিন্তু :)

১৫. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
হোদল রাজা বলেছেন: আপুনি কি এখনওন অকল্যান্ডে?
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৩০

লেখক বলেছেন: না ভাই ।

১৬. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
নতুনছেলে বলেছেন: পিজ্জা খাওনের জন্য লুল পইড়া কি বোর্ড ভাইসা গেল গা।
২৬ শে জুন, ২০১০ রাত ৮:২৮

লেখক বলেছেন: একটা টিসু পেপার দিয়ে মুছে নাও !!

১৭. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৭
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আপু , পিজ্জা না খাইয়ে লোভ দেখানোর জন্য অনে-------ক গুলা মাইনাস । X(( X((
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪৬

লেখক বলেছেন: কিন্তু আমি তোমামকে দিলাম অনেকগুলা +++++++++ :)

১৮. ২৬ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:৪৮
ডেমিয়েন থর্ন বলেছেন: খালি সুপ্তি আপির জন্য??? আমাদের কি দোষ? আমি আবার একটু ভোজনরসিক, একটু নাহয় বেশী ই খাই.।. তাই বলে কম পড়ার ভিয়ে বাদ!!!!!!!!!!!! :(
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪৭

লেখক বলেছেন: বাদ হবেন কেন ভাই?? উপর থেকে নিয়ে খেয়ে ফেলুন, ামি একটুও মাইন্ড খাবো না ;)

২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২০. ২৬ শে জুন, ২০১০ রাত ৮:০৮
আইরিন সুলতানা বলেছেন: আপু, আমিও একবার পিজ্জা বানিয়েছিলাম ....কেমন হয়েছে একটু চেখে দেখে বলেন তো .... :P

এই খানে - পিজ্জা ২০১০ !
২৬ শে জুন, ২০১০ রাত ৮:২৭

লেখক বলেছেন: ওয়াও !!! তমার পিজ্জা তো জোস হয়েছে আইরিন...........আমি খাবো..............

২১. ২৬ শে জুন, ২০১০ রাত ৮:১১
বাবুনি সুপ্তি বলেছেন: আমার জন্য দেয়া রেসিপি আর আমি সবার পরে দেখলাম। দৌড়ের উপর ছিলাম আপু :)


থ্যাঙ্কু থ্যাঙ্কু আপু :D দেখি গুরু কে শিস্য টপকাতে পারে কিনা :P খিক ....

আপু নাগেট টা কি? আলাদা বানাতে হবে? নাকি পাওয়া যায়?
২৬ শে জুন, ২০১০ রাত ৮:২৩

লেখক বলেছেন: নাগেট পাওয়া যায় আগোরা বা নন্দন -এ।
অপেক্ষায় আছি তোমার বানানো পিজ্জা খাবো বলে...;)

২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪৯

লেখক বলেছেন: অনেক সম্য পিজ্জা বেইস ও পাওয়া যায় আগোরাতে :)

২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:০১

লেখক বলেছেন: ??????????

২৩. ২৬ শে জুন, ২০১০ রাত ৮:৩৪
প্রীটি সোনিয়া বলেছেন: প্রিয়তে নিলাম.... সময় মতো যাতে রেসিপিটা পেয়ে যাই সেজন্য... অনেক ধন্যবাদ তোমাকে আপু সহজ ভাবে পিজ্জা বানানো শেখানোর জন্য... :)
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৩৭

লেখক বলেছেন: বানিয়ে আমাকে এক স্লাইস পাঠাতে ভুলোনা যান প্রীটি জিন্টা ........ ওহ! সোনিয়া ;)

২৪. ২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪০
পথে প্রান্তরে বলেছেন: একটি আগে পিঁজা হাটের পিঁজা সাবার করলাম
২৬ শে জুন, ২০১০ রাত ৮:৪৯

লেখক বলেছেন: এবার তাহলে বাসায় বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে :)

২৫. ২৬ শে জুন, ২০১০ রাত ৮:৫৪
ডিস্কো ঘোড়া বলেছেন: খালি সুপ্তি খালা খাইবো! আমরা কি পানিতে ভাইসা আয়া হায়?
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:৫১

লেখক বলেছেন: ডিস্কো ঘোড়া তো হাওয়ায় ভেসে আসার কথা............পথে নেমে পিজ্জা খেয়ে জান ঘোড়া মিয়া ;)

২৬. ২৬ শে জুন, ২০১০ রাত ৮:৫৫
জিসান শা ইকরাম বলেছেন: আমি অনেক কিছুই খাইতে পাড়ি না।কেন যে লিভার কাটালাম ? :(( :(( :(( :(( :(( :((
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:৫২

লেখক বলেছেন: (:(:(:(:(:(:(:(

২৭. ২৬ শে জুন, ২০১০ রাত ৮:৫৯
রিমঝিম খান বলেছেন: রেসিপিটা ভাল লাগল, :)

নাগেট কি ভেজে দিতে হবে ?
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ। না, নাগেট ভেজে দিতে হবে না।

২৮. ২৬ শে জুন, ২০১০ রাত ৯:০১
~স্বপ্নজয়~ বলেছেন: বিশেষ করে জয় কবির ৩ টা মাইনাস দিলো X((

এখন আরও কয়েকটা মাইনাস দিয়ে গেলাম :(( :(( :(( :(( :((
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: ওরে জয়.............আমি না তোমারে পিজ্জা খাইতে দিলাম?? বদলে তোমার নুডুলস নিলাম...........তাইলে আবার কেন মাইনাস?? :(:(:(:(:(

২৯. ২৬ শে জুন, ২০১০ রাত ৯:০১
স্বপ্নশহর বলেছেন: অনেক ভালো লাগলো পিজ্জাটা খেয়ে......আহ্‌ বেশ মজা।
২৭ শে জুন, ২০১০ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: বাহ !! জেনে খুশি হলাম। ধন্যবাদ :)

৩০. ২৬ শে জুন, ২০১০ রাত ৯:০৩
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
"বাবুনি সুপ্তি" র বদৌলতে সামুতে আজকাল অনেক খাবারদাবার দেখতেছি মনে হয়!
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: এটা কি ভাল হলো না তাহলে?? বিশেষ করে ব্যাচেলারদের জন্য?? আহা বেচারা রা কতো কস্ট কোরে ;)

৩১. ২৬ শে জুন, ২০১০ রাত ৯:০৫
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আপু , শুধু প্লাস খেয়ে তো পেট ভরলো না । :( :( :(
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: তাহলে উপরের পিজ্জাটা খেয়ে নাও ;)

৩২. ২৬ শে জুন, ২০১০ রাত ৯:১০
মাহবুবা আখতার বলেছেন: প্রথমে ভাবছিলাম প্রিয় পোস্টে যোগ করে মাঝে মধ্যে দেখেই সাধ মিটাব... পরে সিদ্ধান্ত বদলাইসি X(( করে খাওয়াতে হবে... নাহলে +ছাড়া আর কিছু দেব না :P
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: আহা আগে আপনি বানিয়ে দেখুন না কেমন হয়....তারপর নাহয় ভাবা যাবে কি করা যায় !!!!

৩৩. ২৬ শে জুন, ২০১০ রাত ৯:১৯
জেরী বলেছেন: পিজ্জা পচা। খাইলে মানুষ মুটি হয়ে যায় /:)
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:০৫

লেখক বলেছেন: হে হে হে জেরী .............. পান্তা ভাত খাইলে আরো বেশি মুটি হয়ে যাবে ;)

৩৪. ২৬ শে জুন, ২০১০ রাত ১০:১৩
ওয়ালি বলেছেন: পিজ্জা খাইতাম চাই !!!! :-B
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:১৫

লেখক বলেছেন: ওরে কবির তুমি ব্লগে কবে থেকে?? খুশি হলাম দেখে..........পিজ্জা খাও ...কোন নিষেধ নাই কিন্তু :)

৩৫. ২৭ শে জুন, ২০১০ সকাল ৯:৩৯
উপদেশ গুরু বলেছেন: ঈস্ট --------- ১ চা চামচ। আচ্ছা যদি ঈস্ট না থাকে তবে কি ওয়েষ্ট, সাউথ, নরথ দিলে হবে??? হা হা হা যাই হোক ঈস্ট কি?
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:১১

লেখক বলেছেন: উত্তর, দখিন,পূর্ব, পশ্চিম যা ইচ্ছা, যেদিকে ইচ্ছা দিতে পারেন কোন সমস্যা নাই ;)

ঈস্ট হলোএক ধরণের দানাদার পাউডার যা ময়দাকে ফুলে উঠতে সাহায্য করে।

৩৬. ২৭ শে জুন, ২০১০ সকাল ১০:৫১
আহমেদ চঞ্চল বলেছেন: পিজ্জা আমার প্রিয় ।।।
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:১২

লেখক বলেছেন: আমার ছেলের প্রিয় :)

২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:১২

লেখক বলেছেন: খাইতে কেউ নিষেধ করে নাই ;)

৩৮. ২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:১৮
কণা বলেছেন: আহা.. এই পিজ্জাটা যদি ডাউনলোড করে খেয়ে ফেলতে পারতাম.. /:)
২৭ শে জুন, ২০১০ দুপুর ১২:২০

লেখক বলেছেন: মনে মনেও খাওয়া যায় কিন্তু ;)

৩৯. ২৭ শে জুন, ২০১০ দুপুর ১:১০
ডেমিয়েন থর্ন বলেছেন: :(

আমি খাইতে আইসা দেখি সব শেষ, আপু এর পরের বার আমার জন্য একটা খানাদানা পুস্ট চাই।



আপনার জন্য দিয়ে গেলাম, কেও খাইলে খবর আছে কিন্তু।
২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:১৮

লেখক বলেছেন: এতো ইয়ামি খাবার.......।এই সব গুলা আমার ;)

৪০. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৩:২৬
আহাসান বলেছেন: আচ্ছা, পিজা হাটের পিজা (যেটাকে আমি আসল পিজা বলে জানি) খেতে গেলে দেখা যায়, সুতার মত টেনে টেনে আলাদা করে (ছবির তীর দেয়া অংশ) খেতে হয়, এটা কি দিয়ে হয় ?
২৭ শে জুন, ২০১০ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: এটা মোজারেলা চীজ। পরিমানে বেশি দিলে এরকম হয় :)

৪২. ২৭ শে জুন, ২০১০ রাত ১০:১৫
নীল-দর্পণ বলেছেন: ওভেন নাই বলে একবছর আগে বানানো শিখলেও এখন পর্যন্ত ট্রাই কর্তে পারলাম না :(

৪৩. ৩০ শে জুন, ২০১০ দুপুর ২:৫০
আরিয়ানা বলেছেন: আজ তো ডিনার বানিয়ে ফেলেছি তাই কাল আপনার রেসিপি দিয়ে পিৎজা বানিয়ে জানাবো কেমন হলো। অনেক ধন্যবাদ রেসিপিটির জন্য। ওতে কিন্তু মাঝে মাঝে চিংড়ি মাছ বা কিমা দিয়েও বানাতে পারেন অথবা পঁুই শাক ও দিয়ে দিতে পারন মজা হয়। :)
০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: ধন্যবাদ আইডিয়ার জন্য :)

৪৪. ০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:২০
মোহাম্মদ জাফর সাদেক বলেছেন: রেসিপি আর ছবিগুলো ফেইস বুকে share করতে পারি?
০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: অবশ্যই........কোন সমস্যা নাই :)

৪৫. ০২ রা জুলাই, ২০১০ সকাল ১০:৩৭
চতুষ্কোণ বলেছেন: সবাই খালি লোভ দেখায়। আজকে সাত সকালে আরয়ানা'বু পিজ্জা নিয়া পোষ্ট দিছে। আমিও কইষা মাইনাচ দিছি। মানে দিতে চাইছিলাম। ভুলে পিলাচ হৈ গ্যাছে। :(
০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২২

লেখক বলেছেন: মনের কথা বের হয়ে গেছে আর কি ;)

৪৬. ০২ রা জুলাই, ২০১০ সকাল ১১:৩২
আরিয়ানা বলেছেন: পারভীন আপু বেশি চীজ খাবেন না মোটা হয়ে যাবেন আর কোলেস্টরেল বেরে যাবে। অল্প চীজ দিয়ে পিৎজ্জা বানান। ;)
০২ রা জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: :((

৪৭. ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৯:২৮
সত্যবাদী মনোবট বলেছেন: থাকি ফ্যামিলী ছাড়া। তার উপর এই সব। ভাইদের জন্য একটুও মায়া নাই......
ক্ষুধা লাগছে :( X((

আমার ঘরে একটু দয়া কইরা যাইয়েন
০৭ ই জুলাই, ২০১০ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: ভাইডি...........উপরের পিজ্জা থেকে ১ টুকরা খেয়ে খুধা মিটাও :)

৪৮. ০৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৪৫
চিটি (হামিদা রহমান) বলেছেন: এখানে দেখি খাবার দাবার চলছে ...
০৭ ই জুলাই, ২০১০ সকাল ১০:৪০

লেখক বলেছেন: চলে আসুন.............আপনিও অংশগ্রহণ করুন :)

১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:০৭

লেখক বলেছেন: অলসতা :(

৫০. ১২ ই জুলাই, ২০১০ রাত ৮:০৯
ভালো মেয়ে বলেছেন: বাসারটার থেকে বাইরের পিজ্জা অনেক টেস্টি...
১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১:০৮

লেখক বলেছেন: কিন্তু বাসার পিজ্জা অনেক বেশী স্বাস্হ্যসম্মত !!

৫১. ২৮ শে জুলাই, ২০১০ সকাল ৯:০২
শ্রাবনসন্ধ্যা বলেছেন: ইস আপু এত মজা করে রেসিপি দিলে !
মনে হচ্ছে আহা কত সহজ।
২৯ শে জুলাই, ২০১০ রাত ১১:২২

লেখক বলেছেন: সহজ ই তো !! বানিয়ে ফেল জাফনার জন্যে :)

৫২. ৩০ শে জুলাই, ২০১০ ভোর ৬:২২
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আপু বানালাম। ধন্যবাদ আপনাকে এত সহজ করে রেসিপি দেয়ার জন্য। তবে জাফনা একফোটাও খায়নি :(
৫৪. ১৫ ই আগস্ট, ২০১০ রাত ১১:৩৯
সরল মানুষ বলেছেন: পিজ্জা কি শেষ হয়ে গেল নাকি ?? ইয়ে মানে আমি আসছিলাম :``>>
২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:১৪

লেখক বলেছেন: আহারে সরল ~ তোমার সরলতার সুযোগে সবাই পিজ্জা খেয়ে শেষ করে ফেলেছে !!

২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:১৩

লেখক বলেছেন: ওরে খাইসে রে এইটা তো দারুণ !! আমি খেতে চাই !!!!!!! :(((((

৫৭. ১৬ ই আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৪
রেজোওয়ানা বলেছেন: ৫৬ নম্বর পিজ্জাটা ইয়াক :-*

আপুমনির টা দেখতে ভাল হইছে, খেতে কেমন?
৫৮. ১৯ শে আগস্ট, ২০১০ সকাল ৮:২৬
আরিয়ানা বলেছেন: খবর কি আপু। খুব খিদে পেয়েছে :(। আজ রাধতে ইচ্ছে করছেনা :(
৫৯. ১৯ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৫২
ডিস্কো ঘোড়া বলেছেন: ঠিক্না! (রমজান মাসে এই সব পোষ্ট ড্রাফ্ট রাখা উচিত)
২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:১৩

লেখক বলেছেন: রমজানে রোজার শেষেও খঅয়া যায় ঘোড়া ;)

৬০. ২২ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:০২
শ।মসীর বলেছেন: কবে খাওয়াবেন বলেন !!!
২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:০৪

লেখক বলেছেন: এখন তো আর তোমাকে একা খাওয়ানো যাবেনা শামসীর ~ দুজনকেই খাওয়াবো~কবে আসবে ?? :)

৬১. ০৫ ই অক্টোবর, ২০১০ রাত ২:২৫
নিশম বলেছেন: বাটিতে পিজ্জা তো দুরের কথা, পিজ্জার রুটির কানি-কুনিও নাই। আবার বানান !
২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৯:১২

লেখক বলেছেন: হাহাহাহাহাহাহাহহাহাহহা

৬৩. ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫১
মাহী ফ্লোরা বলেছেন: আর আপু মাইক্রোওভেন হলে ক মিনিটদিতে হবে?ভাল লাগলো রেসিপি।:)
৬৪. ১৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৮
ডিউড্রপ১ বলেছেন:
ওভেন ছারা পিজ্জা হয়না ?
২১ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: মাইক্রোওয়েভ ওভেন এ হবে !

৬৫. ১১ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩২
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: বানাবো ইনশাল্লাহ।ধন্যবাদ আপনাকে আপু
৬৬. ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৬
বিতর্কিত বিতার্কিক বলেছেন: যাক পিজ্জা বানানো শিখে গেলাম।
এখন অপেক্ষা শুধু খাওয়ার।
ওহ , খাওয়ার আগে বানাতে হবে।
হুম।
ওহ তারও আগে বাজার করতে হবে।
হুম।
ওহ তারও আগে ওভেন কিনতে হবে।
হুম।
থাকি একা। করি পড়াশুনা। এখন ওভেন কেনার কথা শুনলে আম্মু নিশ্চিত ভাববে ছেলে বিয়ে করার প্রিপারেশন নিচ্ছে। তাই সব আগে থেকেই রেডি করছে। থাক। পরেই খাব। অবশ্য আপু যদি বানিয়ে খাওয়ায় তবে কোন সমস্যা নেই।
++++

 

মোট সময় লেগেছে ১.০৫৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই