আমার প্রিয় পোস্ট

টুকিটাকি ভাবনাগুলো

তাসনিম খলিল: সর্বশেষ খবর

১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫১

শেয়ারঃ
0 0 0

দৃষ্টিপাত ব্লগ জানাচ্ছে:

"আজ দুপুর তিনটায় তাসনীমকে তার স্ত্রীর সাথে কথা বলতে দেয়া হয়েছে।"

"বাংলাদেশে অবস্থিত এক বিদেশী কুটনীতিক জানিয়েছেন তাকে আজকের মধ্যে মুক্তি দেয়া হতে পারে। তার কর্মস্থল ডেইলি স্টার অথবা বিডিনিউজ২৪ কেউই এ সম্পর্কে কোন খবর ছাপেনি। অথচ ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের সংবাদে ডেইলি স্টারের অন্যতম সম্পাদক জাফর সোবহানের উদ্ধৃতি রয়েছে।"

মনে হচ্ছে সেল্ফ সেন্সরশীপ হচ্ছে। তবে প্রেস ফ্রিডম ডের এই আলোচনায় বিডি নিউজের খালেদ মহিউদ্দিন বলেছেন তাদের উপর কিরকম প্রেশার আসে।

একটি এনোনিমাস মন্তব্য পড়েছে দৃষ্টিপাত ব্লগে:

যৌথ বাহিনীর উদ্ধৃতি দিয়ে একজন জানাচ্ছে তাকে ধরা হয়েছে সামরিক বাহিনীর বিরুদ্ধে একটি এসএমএস ক্যাম্পেইন চালানোর জন্যে। তাসনিম নাকি স্বীকার করেছে। তার বস মাহফুজ আনাম যৌথ বাহিনীর সাথে দেখা করলে নাকি একথা জানানো হয়।

এই ধরনের এসএমএস কেউ পেয়ে থাকলে জানানোর অনুরোধ রইল। আমাদের সত্য জানা দরকার

পিকল্ড পলিটিক্স ব্লগ (দক্ষিন এশীয় গ্রুপ ব্লগ) লন্ডনে বাংলাদেশ দুতাবাসের সামনে প্রতিবাদের আয়োজন করছে। আমারা দেশের বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবাদলিপি পাঠাতে পারি। সাংবাদিক বন্ধুরা আওয়াজ দিন।

 

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:২৬ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫৬
দীক্ষক দ্রাবিড় বলেছেন: রেজওয়ান, আপনাকে সংগ্রামী অভিনন্দন।
কর্তৃপক্ষকে অনুরোধ করে পৃথিবীর কোথাও কোনো প্রতিবাদ হয় না, এ আপনি জানেন।
প্রতিবাদ স্বত:স্ফূর্ত। প্রতিবাদ একটি অধিকারের নাম।
এতটা সংকোচ, এত সেল্ফ সেন্সরশিপের দরকার নেই।
আমরা লড়াকু জাতি। লড়াই করে অধিকার আদায় করতে জানি।
খোলস ভেঙে বেরিয়ে এসে শ্লোগান দিতে জানি।

আবারও শুভেচ্ছা। আন্দোলনের সাথেই থাকুন।
২. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
ধূসর ছায়া বলেছেন: ধন্যবাদ আপডেট দেয়ার জন্য ।
৩. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫৭
দীক্ষক দ্রাবিড় বলেছেন: ডেইলি স্টার ও বিডিনিউজ২৪ এর নীরবতায় আমি ক্ষুব্ধ।
তাদের সীমাবদ্ধতার দোহাইও গ্রহণযোগ্য না। ভীতুর ডিম সব।
৫. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:৫৮
আড্ডাবাজ বলেছেন: ধন্যবাদ রেজওয়ান আপডেট দেওয়ার জন্য। চলুক..
৬. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:০০
ভাস্কর চৌধুরী বলেছেন: আসুন তাসনিম খলিলের পাশে দাড়াই,আর প্রতিবাদ মুখর করে তুলি ৫৬ হাজার বর্গমাইল এর দেশটিকে...
৭. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:০১
পথিক!!!!!!! বলেছেন: ডেইলি স্টারের নিরবতা র ব্যাপারটি প্রচন্ড পীড়া দিতে চাচ্ছিল ..কিন্তু মনে পড়ে গেল ...ও টা না মাহফুজ আনামের পত্রিকা......
৮. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:০৩
ইবনে সালাম বলেছেন: প্রথম আলো-ডেইলী স্টার নিরব কেন? তাহলে কি ঘটনা সত্য?
৯. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:১০
দীক্ষক দ্রাবিড় বলেছেন: আপনাকে সংগ্রামী অভিনন্দন।
কর্তৃপক্ষকে অনুরোধ করে পৃথিবীর কোথাও কোনো প্রতিবাদ হয় না, এ আপনি জানেন।
প্রতিবাদ স্বত:স্ফূর্ত। প্রতিবাদ একটি অধিকারের নাম।
এতটা সংকোচ, এত সেল্ফ সেন্সরশিপের দরকার নেই।
আমরা লড়াকু জাতি। লড়াই করে অধিকার আদায় করতে জানি।
খোলস ভেঙে বেরিয়ে এসে শ্লোগান দিতে জানি।

আবারও শুভেচ্ছা। আন্দোলনের সাথেই থাকুন।
১০. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:১৩
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: এনোনিমাস মন্তব্যটা দেখলাম ।
কেউই জানতে পারছে না কোন খবর, তার মধ্যে অ্যানোনিমাস কেউ মনে হচ্ছে সবজান্তা ।
জলপাই স্পাই হতে পারে ।

--------
!@@!619056 !@@!619057 !@@!619058 !@@!619059 , জানেনইতো ।
জয়েন্ট ফোর্স তাই বলেছে ।

--------
তাসনিম না হয় এসএমএস-বাজি করলেন ।
তাতে তো আর তাসনিম এর ক্ষতি হচ্ছে না ।
--------
ডেইলি স্টার কে দোষ দিয়ে লাভ নেই । কর্পোরেট দানবেরা এসব সংবাদপত্রকে চাপে রেখেছে, কোন এক চুনোপুটি তাসনিম এর জন্যে ডেইলি স্টার জলপাই সরকার এর সাথে কনফ্রন্টেশন এ যাবে - চিন্তা করাটা বোকামি ।
১১. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:২৯
প্রমিত প্রবাল বলেছেন: তীব্র প্রতিবাদ জানাই।
১২. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
এহহামিদা বলেছেন: আসলেই সাংঘাতিক তাসনিম খলিল। হাসিনার যোগ্য সৈনিক।

তারেক সম্বন্ধে ইন্ডিয়ান ঘষা-মাজা রিপোর্ট অবলম্বনে তার রিপোর্ট দেইখাই বুঝা যায়।

সুশীল রেহমান সোবহান, মাহমুজ আনাম, মতিউরের সাগরেদরে ধইরা রাখব?? হাহাহাহা।
১৩. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
রেজওয়ান বলেছেন: এহহামিদা: তাসনিমের ঐ রিপোর্টটি কোথাও প্রকাশিত হয়নি। আপনি তারেকের একনিষ্ঠ সমর্থক বুঝলাম কিন্তু ঐ একটি লেখার জন্যে তার অন্য অর্জনগুলোকে নদীতে ফেলে দিলেন? একেই বলে একচোখা।
১৪. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
রেজওয়ান বলেছেন: সামরিক বাহীনিই কিন্তু তারেককে ধরে রেখেছে আর তাসনীম তাদের বিরুদ্ধেই কলম তুলেছে। আপনার কাছে তার অপরাধ হয়ত সে বিএনপি পন্থী না। তাহলে হয়ত আপনার মত তারেকের ব্যাপারে কুলুপ আটত।
১৫. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৪২
জ্বিনের বাদশা বলেছেন: এহহামিদার সমস্যাটা কি?

তারেকের বিরুদ্ধে লেখছে ১০০% ঠিক করছে ... আর আপনের যদি মনে হয় মিছা কথা লিখছে তো যেইখানে লিখছে সেখানে আপনার মতামত জানাইলেই তো পারেন ...

একটা লোককে যাস্ট কথা বলার অপরাধে আর্মি ধরে নিয়ে গেছে,
আপনার কি একটুও বুক কাঁপেনা?
একজন মানুষের জন্য একটুও মায়া হয়না?
১৭. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
এহহামিদা বলেছেন: তার বউ আর ছেলে মেয়েদের জন্য কষ্ট হয়/
কিনতু। তার জন্য না।
এই সাংঘাতিক একটা প্রতারক।
এলিট শ্রেনীর বইলা এত দাপট! বাপ, চাচা, দাদাও হয়ত ফাটাফাটি ঘোচের কেউ হয়ত।
১৮. ১১ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৫৮
জ্বিনের বাদশা বলেছেন: সে আবার ফিরে আসলে আপনি তার সাথে বিতর্ক কইরেন ...
আজকে অন্তত তার অনুপস্থিতিতে এসব কইরেননা
এটা ঠিক না

অন্তত বাকস্বাধীনতার পক্ষে কণ্ঠ মেলান ... নাইলে কালকে তারেকের সাফাই গাওয়ার জন্য আপনারেও ধরতে পারে।
১৯. ১১ ই মে, ২০০৭ রাত ৮:০২
এস্কিমো বলেছেন: @এহহামিদা, ঝড়ের সময় আম কুড়ানোটা বেশ আনন্দের কিন্তু এটা কারো পেশা হতে পারে না। বিষয়বস্তুর বাইরে যাবে বলে বিতর্কটা এড়ালাম। পরে কথা হবে।
২০. ১১ ই মে, ২০০৭ রাত ৮:১৩
এহহামিদা বলেছেন: তা ঠিক,
সাংঘাতিক হওয়াটাই একটা বড় অর্জন!!!!
তাও যদি হয় এই জাতের সাংঘাতিক!!!!

২১. ১১ ই মে, ২০০৭ রাত ৮:১৬
রেজওয়ান বলেছেন: এহহামিদা সত্য সবসময়ই সাংঘাতিক হয় সহ্য করা যায় না।
২২. ১১ ই মে, ২০০৭ রাত ৮:২১
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: এহহামিদা চুপ মার তোর ভাইয়ার মত চোর না খালিল! আমি ষুদু ছুপ কইরা আচি কারন এই উদ্যোগটা মহত না হইলে ..
২৩. ১১ ই মে, ২০০৭ রাত ৮:৩৪
এহহামিদা বলেছেন: হুমম.........।
সত্য হয় পানির মত। সাংঘাতিক হয় খলিলের মতন।
২৪. ১১ ই মে, ২০০৭ রাত ৮:৩৬
আঈজুদ্দিন চৌধুরী বলেছেন: এহহামিদা চুপ মার তোর ভাইয়ার মত চোর না খালিল
২৫. ১১ ই মে, ২০০৭ রাত ৮:৪০
জাঝা বলেছেন: আজ দুপুর তিনটায় তাসনীমকে তার স্ত্রীর সাথে কথা বলতে দেয়া হয়েছে।
২৬. ১১ ই মে, ২০০৭ রাত ৯:৫০
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: তাসনিম এর আটকের খবর হাইলাইট করা হয়েছে বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে ।

শুনুন !@@!619301
২৭. ১১ ই মে, ২০০৭ রাত ৯:৫৫
অমিত বলেছেন: বিডিনিউজে তো দেখলাম তাসনিম খলিল এর খবর দিয়েছে।
এহহামিদা@ এই ব্লগের মত জায়গায় আপনি নিজের নামে আসার সাহস পান না, আপনি তাসনিম খলিল এর কথা কি কন ??
২৮. ১১ ই মে, ২০০৭ রাত ৯:৫৭
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: এহহামিদা কে গণব্যান করুন ।
অনর্থক একজন মানুষ ।
৩০. ১১ ই মে, ২০০৭ রাত ১০:০২
আছহাবুল ইয়ামিন বলেছেন: ৩০ মিনিট আগেও বিডিনিউজে এই খবরটি ছিল না!

সম্ভবত bdnews24 এর মানে - "কোন ঘটনার ২৪ ঘন্টা পর এখানে তার খবর পাওয়া যায়" ;-)

!!!
৩১. ১১ ই মে, ২০০৭ রাত ১০:৪২
আড্ডাবাজ বলেছেন: রেজওয়ান,
এনানিমাস মন্তব্য দিয়ে বিষয়টাকে নিয়ে বিভ্রান্ত করার চেস্টা চলছে। মনোযোগ অন্যদিকে সরাবার চেস্টা হচ্ছে। বাংলা আর ইংরেজী ব্লগে সর্বত্রই এসব বর্ণচোরাদের দেখা যায়...তাতে কিন্তু কাজ হয় না। এরা নিজেদেরকে হাস্যাস্পদ করে বিনোদন বিলিয়ে দিনের শেষে ডেরায় ফেরে। এতে কিন্তু অধিকারের আন্দোলন একটুও পথচ্যূত হয় না। ধন্যবাদ।
৩২. ১১ ই মে, ২০০৭ রাত ১১:২৩
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: রেজওয়ান ভাই, উপরের তিনটা কিছু লেখা আসে নাই মন্তব্য সহ এই মন্তব্যটাও মুছে দিয়েন প্লিজ ।
কোন একটা অদ্ভূত কারণে ইংরেজি ট্যাগ কাজ করতেছেনা, তাই এরকম হয়ে গেছে ।
স্যরি ।
৩৩. ১১ ই মে, ২০০৭ রাত ১১:২৮
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আপডেট:

বাংলাদেশ সময়, ১১:১৫
তাসনিম খলিল কে মুক্তি দেয়া হয়েছে ।

 

মোট সময় লেগেছে ১.০১৮৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তোমাদেরই কোন একজন ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ