আমার প্রিয় পোস্ট
- ফরহাদ মজহারঃ নাস্তিক মোল্লা - মোস্তাফিজ রিপন
- ধেয়ে আসছে প্রকৃতির প্রতিশোধের ভয়ংকর ড্রাগন! জলে-স্থলে-অন্তরীক্ষে কোথাও বাঁচার পথ নেই!! - মনজুরুল হক
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- হজ্বের সেই দিনগুলো - ২য় পর্ব - আশিক হাসান
- দেশের সংবাদপত্রগুলোর প্রচার সংখ্যার আপডেট, মার্চ ০৯ - কাঙাল
- একাত্তরের চিঠি সংকলনের টেক্স্ট কন্টেন্ট রিভার্সিং: একটি প্রকল্পের প্রস্তাবনা - তর্পন
- সামহোয়ারইনে স্বাধীনতা দিবস '২০০৯ এর ভাবনা- একটি পোষ্ট সংকলন। - তায়েফ আহমাদ
- ব্লগ কী? - ফাহমিদুল হক
- আলোচিত বই --মুক্তিযুদ্ধের ইতিহাস ( মুহম্মদ জাফর ইকবাল) /// ৯-১৬ পৃষ্ঠা। - পথিক!!!!!!!
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- প্রমিত বাংলা বানান রীতি (৩): অনুস্বার (ং) এবং উঁয়ো (ঙ)! - ম্যাভেরিক
- সামহয়ারইন দেখুন আপনার মোবাইল থেকেই!
- দুর্লভ
- বঙ্গোপসাগরে ঘোড়দৌড় : প্রতিযোগিতাতেই নেই বাংলাদেশ! - ফিউশন ফাইভ
- জামায়াতে ইসলামী এর ইতিহাস ফিরে দেখি - ইরতেজা
- ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ছয় বছর পূর্তী - আশাবাদী!!
- ~~*~*~দৈনিক সংগ্রাম ১৯৭১ ও ২০০৮:জামাতের রঙ বদলের জ্বলন্ত প্রমান~~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- এই সব 'আন্দোলনউৎসবের'চোরাগলিতে আমাদের হারানো ভবিষ্যৎ - মনজুরুল হক
- মুছে ফেলুন - কেন লিখে রেখেছেন? - নাফিস ইফতেখার
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কিভাবে বই বের করবন। পর্ব-২ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৪ (দোতলার ল্যন্ডিং,মুখোমুখি দু'জন--আহসান হাবীব)] - আবদুর রাজ্জাক শিপন
- তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি - লাল দরজা
- ডিভাইস ড্রাইভার (সমাপ্ত) - মাইক্রোকাতার
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ, পর্ব ১ - ফাহমিদুল হক
- বাংলাদেশে এক্টিভিস্ট হওয়া কি আদৌ সম্ভব (চার পর্ব একসঙ্গে) - ফাহমিদুল হক
- বাংলা ব্লগ রাহেলাকে জীবিত রেখেছে - কৌশিক
- স্বনামধন্য লেখক মুহাম্মদ জুবায়ের - সামহোয়ারের প্রথম একজন ব্লগারের মহাপ্রয়ান - কৌশিক
- ভালো লাগা প্রিয় কবিতারা-৩৭ ( চতুর্দশপদী কবিতাবলী -শক্তি চট্টোপাধ্যায়)] - আবদুর রাজ্জাক শিপন
- আসুন ব্লগ নিয়ে নষ্টালজিক হই
- একরামুল হক শামীম
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- একটি অফলপ্রসূ মিটিং এ অশ্বডিম্ব প্রসব এবং পরবর্তী খরানুভূতি - মেঘ
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- আমার প্রিয় কবি ১৭ তারিখে মারা গেছেন - মাহবুব মোর্শেদ
- বন্ধু , এপারে ওপারে , পথের পারাপারে ! - রাগ ইমন
- এক উদ্দাম যৌবনাবতী আফ্রিকান সুন্দরীর গল্প ( শেষ পর্ব ) - আশিক হাসান
- আমরা অন্ধ হবো কেন! - মানবী
- আমার পাথুরে চোখে আলফ্রেড সরেন ঃ ঃ জন্ম জন্মান্তরের এক বীর - হযবরল
- আজ তোমার মেঘে মেঘে রংধনু- - কনফুসিয়াস
বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১২
অনেকের হয়ত চোখে পরে নি আজকে ডেইলি স্টার ক্যাম্পাসের একটি আর্টিকেলে বাংলা ব্লগকে উদীয়মান মিডিয়া বলে আখ্যা দিয়েছে । 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' এই রিপোর্টে ভাল ভাবেই উপস্থাপিত হয়েছে এবং ব্লগ যে ঐতিহ্যবাহী মিডিয়ার বিকল্প নয় বরং সহায়ক তা উল্লেখ করা হয়েছে। এই ব্লগে প্রতি ছয় মিনিটে একটি নতুন পোস্ট এবং প্রতি ২০ সেকেন্ডে একটি কমেন্ট দেয়া হয় কাজেই এর জনপ্রিয়তা ও শক্তি নিয়ে কারও প্রশ্ন থাকার কথা নয়।
এখন এই শক্তির কিভাবে সুব্যবহার করা যায়? আমরা ইতোমধ্যে ব্লগে বেশ কিছু মানবিক সাহায্যের প্রয়াস দেখেছি যা সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি প্রমাণ করে যে বেশীরভাগ মানুষই সমাজে ভাল কিছু অবদান রাখতে দ্বিধা করে না। দরকার শুধু তাদের কাছে বিষয়টুকু তুলে ধরা ও সেই প্রক্রিয়াটাকে চালু করে দেয়া ও তার সুব্যবস্থাপনা। আমরা দেখেছি শুধু সাহায্য সংগ্রহ করাই নয় পাহাড় ধসের পর ব্লগাররা চট্টগ্রামে গিয়ে নিজের শ্রমও দিয়ে এসেছেন।
এগুলো তো অব্যাহত থাকবেই আমি সেটাই আশা করি। এছাড়াও বিশ্বব্যাপী ব্লগ কেমনভাবে ব্যবহৃত হচ্ছে তা জানলে হয়ত আরও কিছু ভাবনার খোরাক পাবেন 'বাঁধ ভাঙ্গার আওয়াজ' কমিউনিটি।
১) উশাহিদি: ২০০৬ সালের শেষের দিকে কেনিয়াতে প্রচার মাধ্যমের কণ্ঠরোধ করার পর মোবাইল ফোনে পাঠানো সংবাদ নির্বাচন পর্যবেক্ষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ২০০৭ সালের শুরুতে নির্বাচন পরবর্তী সহিংসতা কভার করার জন্যে মোবাইল ফোনের এস এম এসের মাধ্যমে প্রাপ্ত সংবাদ ইন্টারএক্টিভ ওয়েবসাইট বা ব্লগ ব্যবহার করে উশাহিদি বিশ্বকে সংঘাতের সঠিক চিত্র জানাতে সক্ষম হয়। বিস্তারিত এখানে। বাংলাদেশের আসন্ন নির্বাচনে এরকম মোবাইল ফোন ও ব্লগের সমন্বয়ে উদ্যোগ নিতে পারে ব্লগাররা।
২) সানলাইট ফাউন্ডেশন : আমেরিকান কংগ্রেসের দুর্নীতি উন্মোচন করতে একটি উদ্যোগ হচ্ছে সানলাইট ফাউন্ডেশন । এটি কাজ করেছে শতাধিক ব্লগারের সহায়তায় যারা নিজেরা মাঠ পর্যায়ে তদন্ত কংগ্রেসম্যানদের দুর্নীতি উন্মোচন করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতি বা অন্য কোন অপরাধের বিরুদ্ধে সমষ্টিগতভাবে যে যার মত সহায়তা করে ব্লগাররা কার্যকরী অনেক কিছুই করতে পারে।
৩) উন্নত বিশ্বের এনজিওদের জন্যে তো ব্লগ এবং সোশ্যাল মিডিয়া একটি গুরুত্বপূর্ন টুল । অবকাঠামোর অভাব এবং ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা কম বলে বাংলাদেশে এ সংস্কৃতি এখনও গেড়ে বসেনি। অথচ ফান্ড রেইজিং এর মত অনেক কাজ কিন্তু এর সাহয্যে সহজেই করা সম্ভব।
চিন্তা করে দেখেন যখন বাংলাদেশের এনজিওদের জন্যে ব্লগিং এবং সোশাল মিডিয়া টুলগুলোর প্রয়োগ অবশ্য পালনীয় হয়ে যাবে তখন তাদের প্রচুর পরিমানে ব্লগিংএ অভিজ্ঞতাসম্পন্ন লোক দরকার হবে এবং এই উদীয়মান ব্লগাররাই সেই চাহিদা পূরণ করবে।
৪) ফেসবুকের জনপ্রিয়তা: প্রায় লাখেরও বেশী বাংলাদেশী ফেসবুকের সদস্য। আপনার ব্লগের লেখা বা অন্য কোন ভাল লেখা সম্পর্কে অন্যকে জানাতে চান? ফেসবুক ব্যবহার করেন।
৫) আরএসএস ফিড ব্যবহার করুন: আপনি এত পোস্টের ভীড়ে ভাল লেখা খুঁজে পাচ্ছেন না? সামহোয়ারইন আরএসএস ফিড সাপোর্ট করে। আপনার পছন্দের ব্লগগুলো যখনই নতুন পোস্ট করবে তখন তা আরএসএস ফিড রিডারে চলে আসবে। আপনার বার বার তাদের পেজে গিয়ে দেখতে হবে না যে তারা নতুন কিছু লিখেছে কি না।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১৬ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
জটিল বলেছেন:
বেশ বেশ
অন্যমনস্ক শরৎ বলেছেন:
দারুন বিশ্লষণ..যদিও সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আরো অনেক বিষয়ে আলাপের প্রয়াশ দেখতে পাই। প্রিয়তে রইল।
ছটিক মাহমুদ বলেছেন:
ভাল লেখা তবে বাংলা ব্লগের বিবর্তন যখন বলেছেন তখন কখন থেকে কীভাবে বাংলা ব্লগের যাত্রা শুরু হলো তার তথ্য থাকলে দিতে পারতেন। সম্ভবনার দিকগুলিও চিহ্ণত করেছেন বাইরের প্রেক্ষাপট দিয়ে তা নি:সন্দেহে ভাল। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তা কতটুকু কীভাবে সম্ভবনাময় তা আলোচনা করলে আরেকটু লাভবান হতাম আমরা। ধন্যবাদ।
কালপুরুষ বলেছেন:
ব্লগ সম্পর্কে তথ্য সম্বলিত চমৎকার উপস্থাপনা। বিশ্বব্যাপী বাংলা ব্লগের সুনাম ও সমৃদ্ধি কামনা করি।
কইতরি বলেছেন:
সচলায়তন ব্লগ কিভাবে? তারা তো সেটা স্বীকার করে না। ডেইলী স্টার লেখাটা কে লিখছে? ওরে মাইনাস। প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, সচলায়তন কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন কপিরাইট (c) ২০০৮ | সচলায়তন.কম | অনলাইন রাইটার্স কমিউনিটি
হাঊ ফানি, একবার লিখছে স্বত্ব তাদের, আবার লিখছে কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন । ছাগল কি পাতা খায় নাকি ব্লগ খায়?
মোঃ আমিন বলেছেন:
তথ্যসমৃদ্ধ পোস্ট।ধন্যবাদ আপনাকে
রেজওয়ান বলেছেন:
ছটিক মাহমুদ: আপনি হয়ত আমার আগের পোস্টগুলি পড়েননি। এই লিংকগুলো দেখলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি।
বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স
Click This Link
বাংলায় সিটিজেন মিডিয়ার গাইড
Click This Link
অন্য নারীদের কথা
Click This Link
সংবাদ কেন প্রতিষ্ঠানের সম্পত্তি?
Click This Link
সামহোয়ার ইন বাংলা ব্লগের এক বছর: আমাদের অর্জন
Click This Link
ত্রিভুজ বলেছেন:
আরেকটা চমৎকার লেখা... ধন্যবাদ রেজওয়ান ভাই।
বিবর্তনবাদী বলেছেন:
লেখার জন্য ধন্যবাদ। একটা সময় হয়ত এই ব্লগিং বাংলাদেশে অত্যন্ত বা সবচাইতে শক্তিশালী মিডিয়া হিসেবে প্রতিষ্ঠিত হবে। তখন ভেবে মজা পাব যে এর সাথে অনেক শুরু থেকে যুক্ত ছিলাম। ব্লগ জনপ্রিয় হোক তা চাই, মানুষের কাজে আসুক তাও চাই। কিন্তু এটা নিশ্চিত যে যখন হাজার হাজার লোক ব্লগিং শুরু করবে তখন আমাদের ব্লগের হৃদয়ছোঁয়া আকর্ষণটা থাকবে না। ব্লগাদের মাধ্যে যে মানসিক সম্পর্ক তাও হয়ত হারিয়ে যাবে। আমরা হয়ত তখন দীর্ঘশ্বাস ফেলে বলব, "ব্লগটা এখন আর আগের মত নাইরে.............."।
তবুও সবাইকে বলি "শুভ ব্লগিং"
শেখ জলিল বলেছেন:
চমৎকার বিশ্লেষণ। ভালো লাগলো।
আছহাবুল ইয়ামিন বলেছেন:
ধন্যবাদ রেজওয়ান ভাই, এই চমৎকার লেখার জন্য। সাধারণ নাগরিকের মতামত প্রকাশের মাধ্যম "বাংলা ব্লগিং" আসলেই বেশ এগিয়েছে, বিশেষ করে গত এক বছরে। গত এক বছরে নতুন কিছু ব্লগ প্লাটফরম চালু হয়েছে। সেগুলোতেও অনেকে লিখছেন। শুধুমাত্র এই ব্লগেই ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুনের কিছু বেশি বেড়েছে।
Click This Link
কাজেই সব মিলিয়ে ধরলে হয়ত গত একবছরে ব্লগ ব্যবহারকারীর বৃদ্ধি তিনগুন হতে পারে। অবশ্যই খুব ভালো সংবাদ।
বিবর্তনবাদী বলেছেন:
গ্লোবাল ভয়েজের বাংলা ভার্সনে আপনার লেখা পড়লাম। শুধু কি অনুবাদই সেখানে লেখা হবে। সাধারণ ব্লগিং করা যাবে না?
একরামুল হক শামীম বলেছেন:
রেজওয়ান ভাই তথ্যমূলক লেখাটা ভালো লেগেছে।
রেজওয়ান বলেছেন:
বিবর্তনবাদী: এটা মূল সাইটের অনুবাদ মাত্র। মূল সাইটে (ইংরেজীতে) বাংলা ব্লগোস্ফিয়ারের বিভিন্ন ব্লগ সম্পর্কে লিখতে চাইলে আমাকে ইমেইল করতে পারেন জানার জন্যে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















